• শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
Headline
গজারিয়াতে বীর মুক্তিযোদ্ধার ওপর হামলা: ১৭ জনের বিরুদ্ধে মামলা, একজন গ্রেপ্তার লৌহজংয়ে সংঘর্ষে নিহত ১, গ্রেপ্তার ১ মুন্সীগঞ্জে ৪ হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার গজারিয়ায় পরিযায়ী পাখি শিকার: অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাসহ ৬ জনকে জরিমানা  মুন্সীগঞ্জে ১৫ জুলাইযোদ্ধার গেজেট বাতিল, প্রজ্ঞাপন জারি সরকারের মুন্সিগঞ্জে অটিজম শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ জাতীয় সংসদকে যুক্তি ও সমাধানের কেন্দ্র করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান রমজানে সৌদি উপহারের খেজুর: মুন্সিগঞ্জের ১৮০ কার্টুন কোথায়—সামাজিক মাধ্যমে আলোচনা জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে মুন্সীগঞ্জে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া দায়িত্ব ছাড়ার পর নতুন করে অপপ্রচার—দুর্নীতির অভিযোগ অস্বীকার আসিফ নজরুলের শ্রীনগরে উদ্ধারকৃত অর্ধগলিত লাশের পরিচয় মিলেছে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দূর্ঘটনায় নিহত-১আহত-১ শ্রীনগরে সিসি ক্যামেরায় দেখা গেল সন্দেহভাজন ডাকাতদের সিরাজদীখানে সূর্যমুখী চাষে মুখ ফিরিয়ে নিচ্ছেন কৃষকরা সিরাজদীখানে ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার নিমতলা বাজার সংলগ্ন খালে ময়লা ফেলা বন্ধে প্রশাসনের কঠোর অবস্থান শ্রীনগরে সরকারি হাসপাতাল পরিদর্শনে এমপি শেখ মো. আব্দুল্লাহ মুন্সীগঞ্জে অটোরিকশা চালক হত্যা: ১৯ দিন পর মরদেহ উদ্ধার, পরিকল্পনাকারীসহ আটক ৪ মুন্সিগঞ্জে সুন্দরবন এক্সপ্রেসের ধাক্কায় কৃষি কর্মকর্তা নিহত মুন্সীগঞ্জ শহর বাজারে ভোক্তা অধিকার দপ্তরের অভিযান, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

রাষ্ট্র সংস্কার ও জবাবদিহিমূলক প্রশাসন গড়ার আহ্বান: নুরুল হক নুর

Reporter Name / ১৬৩ Time View
Update : শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫

সরকারকে জবাবদিহিমূলক ও জনবান্ধব প্রশাসনিক ব্যবস্থা গড়ে তুলতে হবে এবং রাষ্ট্র সংস্কারের মাধ্যমে নাগরিকদের মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।

বুধবার (৮ জানুয়ারি) বিকেলে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় শীতার্তদের মধ্যে কম্বল বিতরণের আগে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

নুরুল হক নুর বলেন, “আমরা চাই সরকার রাষ্ট্র সংস্কার করে মানবিক ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি নিরপেক্ষ নির্বাচন আয়োজন করবে এবং জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা তুলে দেবে। তবে এর আগে সরকারকে জবাবদিহিমূলক ও জনবান্ধব প্রশাসনিক ব্যবস্থা গড়ে তুলতে হবে। রাষ্ট্র সংস্কারের মাধ্যমে নাগরিকদের মৌলিক অধিকার সুরক্ষা করতে হবে।”

তিনি আরও বলেন, “বর্তমান সরকার কোনো তত্ত্বাবধায়ক সরকার নয়। এটি কেবল তিন মাসের জন্য নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত কোনো প্রতিষ্ঠান নয়। বরং এটি দীর্ঘ সংগ্রামের মাধ্যমে গড়ে ওঠা অন্তর্বর্তীকালীন সরকার।”

অনুষ্ঠানে গণঅধিকার পরিষদের মুন্সীগঞ্জ জেলার আহ্বায়ক ও কেন্দ্রীয় সহসভাপতি মো. জাহিদুর রহমানের সভাপতিত্বে প্রায় পাঁচ শতাধিক অসহায় পরিবারের মধ্যে কম্বল বিতরণ করা হয়।

এসময় যুব অধিকার পরিষদ কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক ফারুক হোসেনের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সহসভাপতি হবিবুর রহমান রিজু, যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, এবং অর্থ সম্পাদক শহিদুল ইসলাম ফাহিম।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা