• শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
Headline
পঞ্চসার বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ গজারিয়ায় নিখোঁজের ৪ দিন পর মেঘনায় মরদেহ, আটক ৪ সিরাজদিখানে সন্ত্রাস বিরোধী মামলায় গ্রেফতার ৩ সরকারি গাছ কেটে ব্রীজ নির্মাণ, ইউপি সদস্যের পক্ষে এলাকাবাসীর সমর্থন! উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়ে জাতীয় শিক্ষা পদক পেলেন মো: জাহাঙ্গীর হোসেন  শ্রীনগরে চোরাইকৃত মালামালসহ হত্যা মামলার  আসামী গ্রেফতার  শ্রীনগরে র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত  আসামী গ্রেফতার  মুন্সীগঞ্জ জেলা পরিষদ ভবনের সম্মুখভাগ সংস্কার কাজের উদ্বোধন মুন্সীগঞ্জে ১৯ মে শুরু তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা সংবাদ সম্মেলন মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মুন্সীগঞ্জে শব্দদূষণবিরোধী ভ্রাম্যমাণ আদালত, ৬ যানবাহনকে জরিমানা বৃষ্টির মধ্যে গরু আনতে গিয়ে গজারিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু লঞ্চ থেকে কল পেয়ে অসুস্থ শিশুকে চিকিৎসা দিতে হাজির কোস্টগার্ড শ্রীনগরে স্কুলছাত্র হত্যা মামলার আসামি আটক মুন্সীগঞ্জ আইনজীবি সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের প্রার্থীতা বাতিল গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি, মুন্সীগঞ্জে চক্রের ৪ সদস্য গ্রেফতার খাসমহল বালুচর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরন মুন্সীগঞ্জে আন্তঃজেলা বাইকচোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩ মোটরসাইকেল জ্বালানি সংকটে থমকে গেছে দিঘীরপাড়ের জীবন: কর্মহীন ৫০০ মোটরসাইকেলচালক, দুর্ভোগে জনজীবন সাত বছর পর ফিরল লাক্স সুপারস্টার: মুকুট জিতলেন রাজশাহীর বিদুষী বর্ণিতা

ইতালীয় দূতাবাসের বিজ্ঞপ্তি: কর্ম ভিসা আবেদন প্রক্রিয়া সাময়িক স্থগিত

Reporter Name / ২০০ Time View
Update : বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫

ইতালির দূতাবাস বুধবার (২৬ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ২০২৪ সালের ১১ অক্টোবর ইতালীয় আইন ডিক্রি ১৪৫ অনুসারে, ২১ অক্টোবর ২০২৪ পর্যন্ত ইস্যুকৃত সব ‘নুল্লা ওস্তা’ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। তবে এপ্রিল মাসে একটি নতুন আবেদন প্রক্রিয়া শুরু করা হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভিএফএস গ্লোবালের মাধ্যমে দূতাবাস সরাসরি যোগাযোগ করলে কেবল আবেদনপত্র গ্রহণ করা হবে। ইতালীয় অভিবাসন কর্তৃপক্ষ আইন ডিক্রি ১৪৫-এর বিধান অনুযায়ী ‘নুল্লা ওস্তা’ পুনঃমূল্যায়ন করবে। সংশ্লিষ্ট ইতালীয় কর্তৃপক্ষের মাধ্যমে পুনঃমূল্যায়ন ও নিশ্চিতকরণের পরই দূতাবাস আবেদনপত্র জমা দেওয়ার জন্য আমন্ত্রণ জানাবে।

ইতোমধ্যে এই প্রক্রিয়ায় কয়েক শত ‘নুল্লা ওস্তা’ ধারকের সঙ্গে যোগাযোগ করে তাদের আবেদনপত্র জমা দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। তবে সরাসরি যোগাযোগ ছাড়া ঢাকায় কর্ম ভিসা আবেদন প্রক্রিয়া আপাতত স্থগিত থাকবে। আগ্রহী ব্যক্তিদের দূতাবাসে যোগাযোগ না করে সরাসরি যোগাযোগের জন্য অপেক্ষা করার অনুরোধ জানানো হয়েছে।

২২ অক্টোবর ২০২৪-এর পর ইস্যুকৃত ‘নুল্লা ওস্তা’ ধারকদের জন্য এপ্রিল মাসে নতুন আবেদন প্রক্রিয়া শুরু হবে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা