• মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
Headline
পঞ্চসার বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ গজারিয়ায় নিখোঁজের ৪ দিন পর মেঘনায় মরদেহ, আটক ৪ সিরাজদিখানে সন্ত্রাস বিরোধী মামলায় গ্রেফতার ৩ সরকারি গাছ কেটে ব্রীজ নির্মাণ, ইউপি সদস্যের পক্ষে এলাকাবাসীর সমর্থন! উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়ে জাতীয় শিক্ষা পদক পেলেন মো: জাহাঙ্গীর হোসেন  শ্রীনগরে চোরাইকৃত মালামালসহ হত্যা মামলার  আসামী গ্রেফতার  শ্রীনগরে র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত  আসামী গ্রেফতার  মুন্সীগঞ্জ জেলা পরিষদ ভবনের সম্মুখভাগ সংস্কার কাজের উদ্বোধন মুন্সীগঞ্জে ১৯ মে শুরু তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা সংবাদ সম্মেলন মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মুন্সীগঞ্জে শব্দদূষণবিরোধী ভ্রাম্যমাণ আদালত, ৬ যানবাহনকে জরিমানা বৃষ্টির মধ্যে গরু আনতে গিয়ে গজারিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু লঞ্চ থেকে কল পেয়ে অসুস্থ শিশুকে চিকিৎসা দিতে হাজির কোস্টগার্ড শ্রীনগরে স্কুলছাত্র হত্যা মামলার আসামি আটক মুন্সীগঞ্জ আইনজীবি সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের প্রার্থীতা বাতিল গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি, মুন্সীগঞ্জে চক্রের ৪ সদস্য গ্রেফতার খাসমহল বালুচর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরন মুন্সীগঞ্জে আন্তঃজেলা বাইকচোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩ মোটরসাইকেল জ্বালানি সংকটে থমকে গেছে দিঘীরপাড়ের জীবন: কর্মহীন ৫০০ মোটরসাইকেলচালক, দুর্ভোগে জনজীবন সাত বছর পর ফিরল লাক্স সুপারস্টার: মুকুট জিতলেন রাজশাহীর বিদুষী বর্ণিতা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আরেফিন সিদ্দিক মারা গেছেন

Reporter Name / ১৭৩ Time View
Update : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক আর ফিরে আসতে পারেননি লাইফ সাপোর্ট থেকে। অসংখ্য ছাত্র-শিক্ষক, সহকর্মী, শুভাকাঙ্ক্ষী এবং পরিবারের সদস্যদের শোকের মধ্যে তিনি চলে গেছেন। ১৩ মার্চ (বৃহস্পতিবার) রাত ১০টা ৪৫ মিনিটে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের নিউরোসার্জারি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়, যা তার ভাই সাইফুল্লাহ সিদ্দিক নিশ্চিত করেছেন।এর আগে ৬ মার্চ দুপুরে ব্যাংক থেকে টাকা তুলেই রমনার ঢাকা ক্লাবে যান আরেফিন সিদ্দিক। সেখানে কথা বলতে বলতেই তিনি মাটিতে পড়ে যান, এরপর তাকে দ্রুত ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি করা হয়। তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয় এবং পরে লাইফ সাপোর্টে রাখা হয়। চিকিৎসকদের মতে, হঠাৎ ব্রেইন স্ট্রোকের কারণে তার মস্তিষ্ক অকার্যকর হয়ে যায়।তিনি ১৯৫৩ সালের ২৬ অক্টোবর ঢাকায় জন্মগ্রহণ করেন এবং তার পৈত্রিক বাড়ি নরসিংদী জেলার রায়পুরা উপজেলায়। আরেফিন সিদ্দিক ২০০৯ থেকে ২০১৭ সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৭তম উপাচার্যের দায়িত্ব পালন করেন। মেয়াদ শেষ হওয়ার পর তিনি আবারও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক হিসেবে দায়িত্ব নেন। ২০২০ সালে তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা থেকে অবসর নেন।অধ্যাপনার পাশাপাশি তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন এবং বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও জাতীয় জাদুঘরের ট্রাস্টি হিসেবে কাজ করেছেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা