মুন্সীগঞ্জে ৬ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে কাফনের কাপড় মাথায় বেধেঁ গণ মিছিল কর্মসূচি পালন করেছে পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের
শিক্ষার্থীরা। শুক্রবার বাদ জুমা সদর উপজেলার মিরকাদিম পৌরসভার
পলিটেকনিক্যাল ইন্সটিটিউটের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি পালন করেন তারা। এ সময়
উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ পলিটেকনিক্যালের ছাত্র তাসলিমুল হাসান,
সাজ্জাদ, সাগর, মোঃ সোহার্দ্য কাজী স্যারজিদ, জোবায়ের হোসেন,
সাজ্জাদ, আব্দুল করিম লাবিব হাসানসহ সাধারন শিক্ষার্থীরা।