
ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শ্রীনগরে অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় ঢাকাগামী কাভার্ড ভ্যানের আরোহী আহত হয়েছে। আহত ব্যক্তির নাম গোপাল কৃষ্ণ (৪৫)। সে বরিশালের লক্ষী কান্ত কুন্ডের ছেলে। গত বুধবার দিবাগত রাত পৌণে ৩টার দিকে এক্সপ্রেসওয়ের
শ্রীনগর ছনবাড়ি ওভারব্রিজের সামনে এই ঘটনা ঘটে। হাইওয়ে থানা পুলিশ সূত্র জানায়, অজ্ঞাত একটি গাড়িটি পিছন থেকে কাভার্ড ভ্যানকে (ঢাকা মেট্রো ড-১২১০৬৮) ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকামুখী লেনে কাভার্ড ভ্যানটিকে (ঢাকা মেট্রো ড-১২ ১০৬৮) একটি গাড়ি সজোরে ধাক্কা দিলে কাভার্ড ভ্যানের ভিতরে একজন আটকা পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ওই ব্যক্তিকে উদ্ধার করেন। শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, হাইড্রলিক ইকুইপমেন্ট ব্যবহার করে আটকে
পড়া ব্যক্তিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়।