• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
Headline
পঞ্চসার বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ গজারিয়ায় নিখোঁজের ৪ দিন পর মেঘনায় মরদেহ, আটক ৪ সিরাজদিখানে সন্ত্রাস বিরোধী মামলায় গ্রেফতার ৩ সরকারি গাছ কেটে ব্রীজ নির্মাণ, ইউপি সদস্যের পক্ষে এলাকাবাসীর সমর্থন! উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়ে জাতীয় শিক্ষা পদক পেলেন মো: জাহাঙ্গীর হোসেন  শ্রীনগরে চোরাইকৃত মালামালসহ হত্যা মামলার  আসামী গ্রেফতার  শ্রীনগরে র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত  আসামী গ্রেফতার  মুন্সীগঞ্জ জেলা পরিষদ ভবনের সম্মুখভাগ সংস্কার কাজের উদ্বোধন মুন্সীগঞ্জে ১৯ মে শুরু তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা সংবাদ সম্মেলন মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মুন্সীগঞ্জে শব্দদূষণবিরোধী ভ্রাম্যমাণ আদালত, ৬ যানবাহনকে জরিমানা বৃষ্টির মধ্যে গরু আনতে গিয়ে গজারিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু লঞ্চ থেকে কল পেয়ে অসুস্থ শিশুকে চিকিৎসা দিতে হাজির কোস্টগার্ড শ্রীনগরে স্কুলছাত্র হত্যা মামলার আসামি আটক মুন্সীগঞ্জ আইনজীবি সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের প্রার্থীতা বাতিল গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি, মুন্সীগঞ্জে চক্রের ৪ সদস্য গ্রেফতার খাসমহল বালুচর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরন মুন্সীগঞ্জে আন্তঃজেলা বাইকচোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩ মোটরসাইকেল জ্বালানি সংকটে থমকে গেছে দিঘীরপাড়ের জীবন: কর্মহীন ৫০০ মোটরসাইকেলচালক, দুর্ভোগে জনজীবন সাত বছর পর ফিরল লাক্স সুপারস্টার: মুকুট জিতলেন রাজশাহীর বিদুষী বর্ণিতা

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৮ কেজি গাঁজাসহ এক ব্যক্তি গ্রেপ্তার

Reporter Name / ৯২ Time View
Update : রবিবার, ২৭ জুলাই, ২০২৫

মুন্সীগঞ্জ শহরের যোগিনীঘাট এলাকায় অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। রোববার, ২৭ জুলাই বিকেল ৩টার দিকে গোপন সূত্রে প্রাপ্ত সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে আটক করা হয় মিজানুর রহমান ওরফে জাফর শেখ (৩৯) নামের এক ব্যক্তিকে।

গ্রেপ্তারকৃত জাফর শেখ মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলার নাগেরহার গ্রামের মৃত আব্দুল আজিজ শেখের পুত্র। বর্তমানে তিনি রাজধানী ঢাকার ভাটারা থানাধীন নূরেরচালা (বোডঘাট) এলাকার আক্তারের বাড়িতে ভাড়া বাসায় বসবাস করতেন।

ডিবি পুলিশের একটি বিশেষ টিম পরিকল্পিতভাবে অভিযান চালিয়ে তাকে আটক করে এবং তার কাছ থেকে ৮ কেজি ওজনের গাঁজা উদ্ধার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে গাঁজা পরিবহন ও সরবরাহের সঙ্গে জড়িত ছিলেন।

এ ঘটনায় মিজানুর রহমান ওরফে জাফর শেখের বিরুদ্ধে মুন্সীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং তার সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্তে অনুসন্ধান অব্যাহত রয়েছে।

এ ধরনের অভিযানের মাধ্যমে মাদক বিরোধী কার্যক্রম জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে জেলা গোয়েন্দা পুলিশ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা