• শনিবার, ০২ মে ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
Headline
মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মুন্সীগঞ্জে শব্দদূষণবিরোধী ভ্রাম্যমাণ আদালত, ৬ যানবাহনকে জরিমানা বৃষ্টির মধ্যে গরু আনতে গিয়ে গজারিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু লঞ্চ থেকে কল পেয়ে অসুস্থ শিশুকে চিকিৎসা দিতে হাজির কোস্টগার্ড শ্রীনগরে স্কুলছাত্র হত্যা মামলার আসামি আটক মুন্সীগঞ্জ আইনজীবি সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের প্রার্থীতা বাতিল গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি, মুন্সীগঞ্জে চক্রের ৪ সদস্য গ্রেফতার খাসমহল বালুচর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরন মুন্সীগঞ্জে আন্তঃজেলা বাইকচোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩ মোটরসাইকেল জ্বালানি সংকটে থমকে গেছে দিঘীরপাড়ের জীবন: কর্মহীন ৫০০ মোটরসাইকেলচালক, দুর্ভোগে জনজীবন সাত বছর পর ফিরল লাক্স সুপারস্টার: মুকুট জিতলেন রাজশাহীর বিদুষী বর্ণিতা গজারিয়াতে বীর মুক্তিযোদ্ধার ওপর হামলা: ১৭ জনের বিরুদ্ধে মামলা, একজন গ্রেপ্তার লৌহজংয়ে সংঘর্ষে নিহত ১, গ্রেপ্তার ১ মুন্সীগঞ্জে ৪ হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার গজারিয়ায় পরিযায়ী পাখি শিকার: অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাসহ ৬ জনকে জরিমানা  মুন্সীগঞ্জে ১৫ জুলাইযোদ্ধার গেজেট বাতিল, প্রজ্ঞাপন জারি সরকারের মুন্সিগঞ্জে অটিজম শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ জাতীয় সংসদকে যুক্তি ও সমাধানের কেন্দ্র করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান রমজানে সৌদি উপহারের খেজুর: মুন্সিগঞ্জের ১৮০ কার্টুন কোথায়—সামাজিক মাধ্যমে আলোচনা জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে মুন্সীগঞ্জে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া

শ্রীনগরে দক্ষিণ ছত্রভোগে দোকান পুড়ে ছাই

Reporter Name / ১৩৩ Time View
Update : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫

মুন্সিগঞ্জ জেলার  শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নার্স সিন্ডিকেটে বিপাকে পরছেন চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনেরা।শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ৫০ সয্যা বিশিষ্ট। এখানে বছরের বেশীরভাগ সময় ভর্তি রোগীর ভীর শয্যার চাইতেও বেশী হয়।মূলত নিম্ন মধ্যবিত্ত ও গরীব রোগীর ভীড় বেশী থাকে।এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটিতে আউটডোরে প্রতিদিন কয়েক হাজার রোগী সেবা নিতে আসেন।সরেজমিনে গিয়ে দেখা যায়, ভর্তি রোগী বেশী থাকায় রোগীরা ফ্লোরে ফোম বিছিয়ে সেবা নিচ্ছেন।

শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিভিন্ন অপারেশনের পাশাপাশি সীজারিনান ও নরমাল ডেডিভারীও হয়ে থাকে।এক্ষেত্রে নার্সদের একটা পক্ষের রোগীদের কাছ থেকে অবৈধ সুবিধা নেয়ার অভিযোগ পাওয়া গেছে।এই সিন্ডিকেটে সিনিয়র নার্স সহ জুনিয়র নার্সরা মিলে সেবা নিতে আসা রোগীদের কাছ থেকে বিভিন্ন অযুহাতে নগদ অর্থ হাতিয়ে নিচ্ছে।জানা যায় এ অবৈধ সুবিধা নেয়ায় নেতৃত্ব দিচ্ছেন একজন সিনিয়র নার্স।তার নেতৃত্বে আদায় কৃত অর্থ কমবেশি হারে  ভাগবাটোয়ারা হয় সিন্ডিকেটের সদস্যদের মাঝে।খবর নিয়ে জানা গেছে, গত ৫ আগষ্ট রাতে প্রসব বেদনা নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন আছিয়া ( ছদ্মনাম)  নামের এক রোগী।ভোরে তার নরমাল ডেলিভারিতে তিনি বাচ্চা প্রসব করেন।এ সময়  দ্বায়িত্বরত নার্সরা হাসপাতালের কোয়ার্টারে বসবাস করা সিনিয়র নার্স কাজী শুসমা আক্তার কে  সাহায্যের জন্য ডেকে আনেন।রোগীর নরমাল ডেলিভারির পর ঐ সময় দ্বায়িত্বরত নার্সরা রোগীর স্বজনের কাছে বকশিস বাবদ অর্থ আদায় করেন এবং কাজী শুসমা আক্তার কোয়ার্টার থেকে এসে কাজ করায় রোগীর কাছ থেকে এক হাজার টাকা আদায় করেন।এছারাও বর্তমান এই সিন্ডিকেটটি বিভিন্ন সময়ে বিভিন্ন অযুহাতে রোগীর স্বজনদের কাছ থেকে অর্থ নিয়ে থাকে বলে যানা যায়।নাম প্রকাশে অনিচ্ছুক এক জুনিয়র নার্স বলেন,  এ ধরনের কাজ প্রায় বেশীর ভাগ সময়ই হয়ে থাকে।তিনি প্রায় ৬০ হাজার টাকা বেতন পান কিন্তু সিজার,নরমাল ডেলিভারির এবং কয়েকদিন হাসপাতালে চিকিৎসা করানো রোগীর স্বজনদের কাছ থেকে উনি বকশিস হিসেবে অর্থ আদায় করেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক রোগী জানান, আমরা গরীব মানুষ, সরকারী হাসপাতালে চিকিৎসা নিতে আসি টাকার অভাবে।কিন্তু এখানে বকশিসের নামে আমাদের কাছ থেকে তারা টাকা নেন যা আমাদের জন্য কষ্টদায়ক। এছাড়া আরও জানা গেছে, এই সিন্ডিকেটটি বিভিন্ন সময়ে আগের সিস্টার ইনচার্জে থাকা ব্যাক্তির জন্য বাধাগ্রস্ত হতেন তাই তারা জোটবদ্ধ হয়ে নতুন কাউকে ইনচার্জ বানানোর প্রস্তাব দেন এবং ১ আগষ্ট থেকে আগের জনের জায়গায় নতুন একজন দ্বায়িত্ব গ্রহন করেন।

এ বিষয়ে সিনিয়র নার্স কাজী শুসমা আক্তারের কাছে টাকা নিয়েছে কি-না জানতে চাইলে তিনি বলেন, আমি কোয়ার্টারের বাসায় ছিলাম।তখন হাসপাতালে দ্বায়িত্বরত নার্সরা আমাকে ডেকে নেন। তিনি কাজ শেষে তাদের কাছ থেকে টাকা নিয়েছেন বলে স্বীকার করেন।তার কাছে কতো টাকা নিয়েছেন জানতে চাইলে তিনি জানান, রোগীর লোকেরা তাকে ১০০০ টাকা দিয়ে গেছেন।

এ বিষয়ে বর্তমান সিস্টার ইনচার্জ আমিনা খাতুনের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি ১ আগষ্ট থেকে ইনচার্জের দ্বায়িত্ব গ্রহন করেছি।ইনচার্জ হিসেবে বিষয়টি জানেন কি-না জানতে চাইলে তিনি অস্বীকার করেন এবং কৌশলে বিষয়টি এড়িয়ে যান। এ বিষয়ে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জসিম উদ্দিনের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি বক্তব্য দিবোনা।আপনি (সাংবাদিককে) আসেন এক সাথে চা খেয়ে কথা বলবো।

 


আপনার মতামত লিখুন :
More News Of This Category

শ্রীনগরে ফায়ার সার্ভিসের প্রস্তুতিমূলক মহড়া শ্রীনগর (ম্ন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে ফায়ার সার্ভিসের প্রস্তুতিমূলক মহড়া হয়েছে। ঘনঘন ভূমিকম্পে জনমনে আতঙ্ক বাড়ছে। এরই ধারাবাহিকতায় বুধবার সকালে শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশনের উদ্যোগে উপজেলার সদর এলাকার হরপাড়ায় এ এইচ খান টাওয়ারসহ বহুতল ভবনে বসবাসকারীদের সচেতনতায় এই মহড়া অনুষ্ঠিত হয়। ভূমিকম্পকালীন সময় বহুতল ভবনে অবস্থানকারীদের করনীয় সমন্ধে বাস্তাব প্রশিক্ষণ ও দুর্ঘটনা এড়াতে দিক নির্দেশনামূলক পরামর্শ দেওয়া হয় মহড়ায়। মহড়াটি পরিচালনা করেন শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ পদ্মা ব্রিজ জোন (কার্যালয়) এর ওসি দেলোয়ার হোসেন, পুলিশ পরিদর্শক মো. তোফায়েল আহমেদ, মো. দেলোয়ার, এএসআই কামাল হোসেন, এএসআই মুক্তা আক্তার, এএসআই আজিজুল হক, এএসআই আফিফা আক্তার সিফা, শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার বৃন্দ, বহুতল ভবনের সংশ্লিষ্ট মালিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। ফায়ার স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, যে কোনও দুর্যোগকালীন সময়ে উদ্ধার কাজে ব্যবহার করার জন্য ক্রেন, স্ক্যাভেটরসহ ভাড়ি ইকুইপমেন্ট দিয়ে সাময়িক সহায়তা করার জন্য আর্মি, সিভিল প্রশাসন ও বিভিন্ন সংস্থার ব্যক্তিবর্গের কাছে সহায়তার অনুরোধ করছি। বুধবার উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় ইউএনও মহোদয়ের প্রতি একটি প্রস্তাবনা রাখা হয়েছে।

ফেসবুকে আমরা