• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
Headline
পঞ্চসার বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ গজারিয়ায় নিখোঁজের ৪ দিন পর মেঘনায় মরদেহ, আটক ৪ সিরাজদিখানে সন্ত্রাস বিরোধী মামলায় গ্রেফতার ৩ সরকারি গাছ কেটে ব্রীজ নির্মাণ, ইউপি সদস্যের পক্ষে এলাকাবাসীর সমর্থন! উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়ে জাতীয় শিক্ষা পদক পেলেন মো: জাহাঙ্গীর হোসেন  শ্রীনগরে চোরাইকৃত মালামালসহ হত্যা মামলার  আসামী গ্রেফতার  শ্রীনগরে র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত  আসামী গ্রেফতার  মুন্সীগঞ্জ জেলা পরিষদ ভবনের সম্মুখভাগ সংস্কার কাজের উদ্বোধন মুন্সীগঞ্জে ১৯ মে শুরু তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা সংবাদ সম্মেলন মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মুন্সীগঞ্জে শব্দদূষণবিরোধী ভ্রাম্যমাণ আদালত, ৬ যানবাহনকে জরিমানা বৃষ্টির মধ্যে গরু আনতে গিয়ে গজারিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু লঞ্চ থেকে কল পেয়ে অসুস্থ শিশুকে চিকিৎসা দিতে হাজির কোস্টগার্ড শ্রীনগরে স্কুলছাত্র হত্যা মামলার আসামি আটক মুন্সীগঞ্জ আইনজীবি সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের প্রার্থীতা বাতিল গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি, মুন্সীগঞ্জে চক্রের ৪ সদস্য গ্রেফতার খাসমহল বালুচর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরন মুন্সীগঞ্জে আন্তঃজেলা বাইকচোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩ মোটরসাইকেল জ্বালানি সংকটে থমকে গেছে দিঘীরপাড়ের জীবন: কর্মহীন ৫০০ মোটরসাইকেলচালক, দুর্ভোগে জনজীবন সাত বছর পর ফিরল লাক্স সুপারস্টার: মুকুট জিতলেন রাজশাহীর বিদুষী বর্ণিতা

শ্রীনগরে কৃষকের অনাগ্রহে কমছে পাটের আবাদ, তবে দামে খুশি

Reporter Name / ১৩২ Time View
Update : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫

মুন্সীগঞ্জ শ্রীনগরে কৃষকের অনাগ্রহে দিনদিন কমতে শুরু করেছে পাটের আবাদ। এক সময় উপজেলার অধিকাংশ জমিতে আলু উত্তোলনের পর পাটের আবাদ করা হত। বিভি-ন্ন কারণে পাট চাষে অনাগ্রহী হচ্ছেন স্থানীয় কৃষকরা। এর অন্যতম কারণগুলির মধ্যে উৎপাদন খরচ বৃদ্ধি, ন্যায্যমূল্য না পাওয়া, শ্রমিক সংকট, পাট জাগ দেওয়ার সমস্যা, জলবায়ু পরিবর্তনসহ অনেক ক্ষেত্রে সরকারি প্রণোদনা বা সহযোগিতা পর্যাপ্ত পরিমাণে না থাকার কারণেই পাট চাষে আগ্রহ হারাচ্ছেন বলছেন কৃষকরা। তারা বলছেন, গেল বছর পাট ক্ষেতিতে উৎপাদন খরচের চেয়ে কমমূল্যে পাট বিক্রি করতে হয়েছে। দেশী জাতের প্রতিমণ পাট বিক্রি করতে হয়েছে ২০০০-২১০০ টাকা দরে। অথচ হাড়ভাঙ্গা খাটাখাটুনি ও উৎপাদন ব্যয় খরচ বাদে পাট ক্ষেতিতে লোকসান হয়েছে তাদের। তবে মদনখালী, এ বছর পাটের বাজার মূল্যে খুশি। কাঙ্খিত দামে লাভের স্বপ্ন দেখছেন তারা। সরেজমিন ঘরে দেখা গেছে, উপজেলার শ্রীধরপুর, আটপাড়া, সিংপাড়া, তন্তর, বিবন্দী, বাড়ৈগাঁও, পাড়াগাঁও চকে কিছু জমিতে পাটের আবাদ করতে। পাট জাগ শেষে আশ ছাড়ানো ও রোদে শুকানো হচ্ছে। বাড়ৈখালীর এলাকার জীবন বাড়ৈ নামে একজন কৃষক বলেন, ৭০ শতাংশ জমিতে দেশী জাতের পাটের আবাদ করছেন। স্থানীয় শিবরামপুর হাটে ৩২০০-৩৫০০ টাকা দরে পাটের মণ কেনাবেচা হচ্ছে। ভাল মানের ছেই জাতের পাটের মণ কেনাবেচা হচ্ছে ৪০০০ হাজার টাকা দরে। মধাব মন্ডল নামে একজন কৃষক বলেন, গেল বার পাট চাষে লোকসান হয়েছে তাই এবার পাট ক্ষেতি করেননি। এবার পাটের বাজার ভালো। খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার পূর্ব অঞ্চলের আটপাড়া, বীরতারা, তন্তর ও কুকুটিয়া ইউনিয়নের অধিকাংশ চকে আলু উত্তোলনের পর ব্যাপক পাট চাষ করা হত। নানা প্রতিকূলতায় পাট চাষ এখন চ্যালেঞ্জ হয়ে দাড়িয়েছে। পাট চাষ থেতে মুখ ফিরিয়ে নিচ্ছেন প্রান্তিক কৃষক। এ বছর সিংপাড়া ও তন্তর এলাকার বিভিন্ন ক্ষেতে পর্যাপ্ত পানি না থাকার কারণে পাট জাগ দেওয়া নিয়ে ভোগান্তির শিকার হতে হচ্ছে কৃষকের। ২০২২ সালে উপজেলায় পাটের আবাদ হয় ২০০ হেক্টর, ২০২৩ সালে পাট চাষ ১৮০ হেক্টর, প্রদর্শনীর ক্ষেতের সংখ্যা ছিল ১০টি। ২০২৪ সালে পাটের চাষ হয়েছে ২২০ হেক্টর জমিতে। এতে প্রদর্শনী ছিল ১টি। শ্রীনগর উপজেলা কৃষি অফিসার মোহসিনা জাহান তোরণ জানান, এবার উপজেলায় ২৩০ হেক্টর জমিতে পাট চাষের লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে। পাট প্রদর্শনীর সংখ্যা ১টি। পাট চাষে উদ্বুদ্ধ করণের লক্ষ্যে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে। সরকারিভাবে পাটের দাম নির্ধারণ করা হয়নি।

 


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা