• সোমবার, ০৪ মে ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
Headline
মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মুন্সীগঞ্জে শব্দদূষণবিরোধী ভ্রাম্যমাণ আদালত, ৬ যানবাহনকে জরিমানা বৃষ্টির মধ্যে গরু আনতে গিয়ে গজারিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু লঞ্চ থেকে কল পেয়ে অসুস্থ শিশুকে চিকিৎসা দিতে হাজির কোস্টগার্ড শ্রীনগরে স্কুলছাত্র হত্যা মামলার আসামি আটক মুন্সীগঞ্জ আইনজীবি সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের প্রার্থীতা বাতিল গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি, মুন্সীগঞ্জে চক্রের ৪ সদস্য গ্রেফতার খাসমহল বালুচর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরন মুন্সীগঞ্জে আন্তঃজেলা বাইকচোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩ মোটরসাইকেল জ্বালানি সংকটে থমকে গেছে দিঘীরপাড়ের জীবন: কর্মহীন ৫০০ মোটরসাইকেলচালক, দুর্ভোগে জনজীবন সাত বছর পর ফিরল লাক্স সুপারস্টার: মুকুট জিতলেন রাজশাহীর বিদুষী বর্ণিতা গজারিয়াতে বীর মুক্তিযোদ্ধার ওপর হামলা: ১৭ জনের বিরুদ্ধে মামলা, একজন গ্রেপ্তার লৌহজংয়ে সংঘর্ষে নিহত ১, গ্রেপ্তার ১ মুন্সীগঞ্জে ৪ হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার গজারিয়ায় পরিযায়ী পাখি শিকার: অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাসহ ৬ জনকে জরিমানা  মুন্সীগঞ্জে ১৫ জুলাইযোদ্ধার গেজেট বাতিল, প্রজ্ঞাপন জারি সরকারের মুন্সিগঞ্জে অটিজম শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ জাতীয় সংসদকে যুক্তি ও সমাধানের কেন্দ্র করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান রমজানে সৌদি উপহারের খেজুর: মুন্সিগঞ্জের ১৮০ কার্টুন কোথায়—সামাজিক মাধ্যমে আলোচনা জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে মুন্সীগঞ্জে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া

শ্রীনগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

Reporter Name / ৯৫ Time View
Update : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫

শ্রীনগর উপজেলার হাঁসাড়া ইউনিয়নের ঢালীপাড়ায় পানিতে ডুবে হাফসা (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর পৌণে ১টার দিকে এই ঘটনা ঘটে। হাফসা ঢালী পাড়া দিঘীর পাড় এলাকার কুয়েত প্রবাসী আক্কাস খানের কন্যা। সে স্থানীয় একটি মাদ্রাসায় প্রথম শ্রেণিতে পড়ত। শিশু হাফসার মৃত্যুতে পরিবারের মাঝে বইছে শোকের মাতম। স্থানীয়রা জানান, হাফসার মা সাথী বেগম সাংসারিক কাজে ব্যস্ত ছিল। কাজের এক ফাকে হাফসাকে দেখতে না পেয়ে তার মা খুজতে শুরু করে। বাড়ির কোথাও না পেয়ে পরে বাড়ির পাশে পুকুরে নেমে খুজতে থাকে স্থানীয়রা। কিছুক্ষণ পর পানির নিচ থেকে শিশুটিকে উদ্ধার করে আনেন স্থানীয়রা।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই শিশুটিকে উদ্ধার করেন স্থানীয়রা। শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত
ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের দায়িত্বপ্রাপ্ত ডাঃ ক্যামেলিয়া জানান, হাসপাতালে আনার আগের শিশুটি মারা যায়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা