• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
Headline
গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি, মুন্সীগঞ্জে চক্রের ৪ সদস্য গ্রেফতার খাসমহল বালুচর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরন মুন্সীগঞ্জে আন্তঃজেলা বাইকচোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩ মোটরসাইকেল জ্বালানি সংকটে থমকে গেছে দিঘীরপাড়ের জীবন: কর্মহীন ৫০০ মোটরসাইকেলচালক, দুর্ভোগে জনজীবন সাত বছর পর ফিরল লাক্স সুপারস্টার: মুকুট জিতলেন রাজশাহীর বিদুষী বর্ণিতা গজারিয়াতে বীর মুক্তিযোদ্ধার ওপর হামলা: ১৭ জনের বিরুদ্ধে মামলা, একজন গ্রেপ্তার লৌহজংয়ে সংঘর্ষে নিহত ১, গ্রেপ্তার ১ মুন্সীগঞ্জে ৪ হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার গজারিয়ায় পরিযায়ী পাখি শিকার: অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাসহ ৬ জনকে জরিমানা  মুন্সীগঞ্জে ১৫ জুলাইযোদ্ধার গেজেট বাতিল, প্রজ্ঞাপন জারি সরকারের মুন্সিগঞ্জে অটিজম শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ জাতীয় সংসদকে যুক্তি ও সমাধানের কেন্দ্র করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান রমজানে সৌদি উপহারের খেজুর: মুন্সিগঞ্জের ১৮০ কার্টুন কোথায়—সামাজিক মাধ্যমে আলোচনা জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে মুন্সীগঞ্জে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া দায়িত্ব ছাড়ার পর নতুন করে অপপ্রচার—দুর্নীতির অভিযোগ অস্বীকার আসিফ নজরুলের শ্রীনগরে উদ্ধারকৃত অর্ধগলিত লাশের পরিচয় মিলেছে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দূর্ঘটনায় নিহত-১আহত-১ শ্রীনগরে সিসি ক্যামেরায় দেখা গেল সন্দেহভাজন ডাকাতদের সিরাজদীখানে সূর্যমুখী চাষে মুখ ফিরিয়ে নিচ্ছেন কৃষকরা সিরাজদীখানে ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জে ভুল চিকিৎসার অভিযোগে গর্ভবতী মা ও নবজাতকের মৃত্যু

Reporter Name / ৯৩ Time View
Update : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসার ত্রুটির অভিযোগ উঠেছে, যেখানে প্রথমে গর্ভের সন্তান এবং পরে সিজারের মাধ্যমে মৃত নবজাতককে বের করার সময় মা রাবেয়া (২৫) মারা যান। তিনি আব্দুল্লাহপুর ইউনিয়নের পাইকপাড়া গ্রামের বাসিন্দা এবং আরিফ শেখের স্ত্রী।

পরিবার জানায়, গত ৮ সেপ্টেম্বর সকাল ৯টায় গর্ভবতী রাবেয়াকে নিয়মিত চেকআপের জন্য টঙ্গীবাড়ি ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে নেওয়া হয়। সেখানে গাইনী চিকিৎসক ডা. জেসমিন জাহান অস্ত্রোপচারের পরামর্শ দেন এবং দুপুর ২টা ৩০ মিনিটে সিজারের জন্য সময় নির্ধারণ করেন।

পরিবারের অভিযোগ, অপারেশন থিয়েটারে নেওয়ার পর রাবেয়াকে একটি ইনজেকশন দেওয়া হয়। ইনজেকশন দেওয়ার সঙ্গে সঙ্গে তার শারীরিক অবস্থা দ্রুত খারাপ হয়ে যায়, তিনি অচেতন হয়ে যান। ক্লিনিক কর্তৃপক্ষ তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে আল্ট্রাসনোগ্রামে দেখা যায়, গর্ভের শিশু মারা গেছে। মঙ্গলবার রাতে মৃত নবজাতককে ডেলিভারি করা হয়। এরপর রাবেয়ার অবস্থা আরও অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয় এবং ১১ সেপ্টেম্বর ভোরে তার মৃত্যু হয়।

নিহতের বড় বোন ফাতেমা অভিযোগ করেন, ক্লিনিকের অবহেলা ও চিকিৎসকদের ভুলের কারণে তাদের বোন ও সন্তান প্রাণ হারিয়েছে এবং তারা এই ঘটনার সঠিক বিচার চায়।

ক্লিনিকের পক্ষ থেকে জানানো হয়েছে, রোগীর অবস্থা খারাপ দেখেই তাকে ঢাকায় রেফার করা হয়েছিল। ডা. জেসমিন জাহান বক্তব্য দিতে অস্বীকৃতি জানিয়ে ডা. কামরুল হাসানের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন। ডা. কামরুল হাসান জানান, রোগী সিজারের জন্য ওয়েটিং রুমে রাখা হয়েছিল, হঠাৎ অসুস্থ হয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ক্লিনিকে তারা কোনো চিকিৎসা দেননি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা