• শুক্রবার, ০১ মে ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
Headline
মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মুন্সীগঞ্জে শব্দদূষণবিরোধী ভ্রাম্যমাণ আদালত, ৬ যানবাহনকে জরিমানা বৃষ্টির মধ্যে গরু আনতে গিয়ে গজারিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু লঞ্চ থেকে কল পেয়ে অসুস্থ শিশুকে চিকিৎসা দিতে হাজির কোস্টগার্ড শ্রীনগরে স্কুলছাত্র হত্যা মামলার আসামি আটক মুন্সীগঞ্জ আইনজীবি সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের প্রার্থীতা বাতিল গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি, মুন্সীগঞ্জে চক্রের ৪ সদস্য গ্রেফতার খাসমহল বালুচর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরন মুন্সীগঞ্জে আন্তঃজেলা বাইকচোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩ মোটরসাইকেল জ্বালানি সংকটে থমকে গেছে দিঘীরপাড়ের জীবন: কর্মহীন ৫০০ মোটরসাইকেলচালক, দুর্ভোগে জনজীবন সাত বছর পর ফিরল লাক্স সুপারস্টার: মুকুট জিতলেন রাজশাহীর বিদুষী বর্ণিতা গজারিয়াতে বীর মুক্তিযোদ্ধার ওপর হামলা: ১৭ জনের বিরুদ্ধে মামলা, একজন গ্রেপ্তার লৌহজংয়ে সংঘর্ষে নিহত ১, গ্রেপ্তার ১ মুন্সীগঞ্জে ৪ হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার গজারিয়ায় পরিযায়ী পাখি শিকার: অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাসহ ৬ জনকে জরিমানা  মুন্সীগঞ্জে ১৫ জুলাইযোদ্ধার গেজেট বাতিল, প্রজ্ঞাপন জারি সরকারের মুন্সিগঞ্জে অটিজম শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ জাতীয় সংসদকে যুক্তি ও সমাধানের কেন্দ্র করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান রমজানে সৌদি উপহারের খেজুর: মুন্সিগঞ্জের ১৮০ কার্টুন কোথায়—সামাজিক মাধ্যমে আলোচনা জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে মুন্সীগঞ্জে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া

মুন্সীগঞ্জে মা ইলিশ সংরক্ষণ অভিযান বাস্তবায়নে কঠোর নির্দেশনা

Reporter Name / ৭৫ Time View
Update : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫

মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫’ কার্যকর করতে মুন্সীগঞ্জ জেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভার সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৪ অক্টোবর থেকে টানা ২২ দিন জেলার সকল নদীতে বালু উত্তোলন সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম জানান, ইলিশের ডিম ছাড়ার মৌসুমে ৪ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ইলিশ ধরা, পরিবহন, বাজারজাতকরণ ও মজুদে সরকার নিষেধাজ্ঞা জারি করেছে। এ সময়ে শুধু মেঘনার ইজারাকৃত বালুমহাল নয়, জেলার আশপাশের সব নদীতেই বালু উত্তোলন বন্ধ থাকবে।

সোমবার সকাল ১০টায় জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাতের সভাপতিত্বে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ, জেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম মেহেদী হাসান, সেনাবাহিনী ও কোস্টগার্ডের প্রতিনিধি, মৎস্যজীবী সংগঠন এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা। উপজেলা নির্বাহী অফিসাররাও অনলাইনে যুক্ত ছিলেন।

সভায় মা ইলিশ সংরক্ষণে কঠোর নজরদারি, আইন প্রয়োগ ও ব্যাপক সচেতনতামূলক প্রচারণা চালানোর বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা