• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
Headline
পঞ্চসার বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ গজারিয়ায় নিখোঁজের ৪ দিন পর মেঘনায় মরদেহ, আটক ৪ সিরাজদিখানে সন্ত্রাস বিরোধী মামলায় গ্রেফতার ৩ সরকারি গাছ কেটে ব্রীজ নির্মাণ, ইউপি সদস্যের পক্ষে এলাকাবাসীর সমর্থন! উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়ে জাতীয় শিক্ষা পদক পেলেন মো: জাহাঙ্গীর হোসেন  শ্রীনগরে চোরাইকৃত মালামালসহ হত্যা মামলার  আসামী গ্রেফতার  শ্রীনগরে র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত  আসামী গ্রেফতার  মুন্সীগঞ্জ জেলা পরিষদ ভবনের সম্মুখভাগ সংস্কার কাজের উদ্বোধন মুন্সীগঞ্জে ১৯ মে শুরু তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা সংবাদ সম্মেলন মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মুন্সীগঞ্জে শব্দদূষণবিরোধী ভ্রাম্যমাণ আদালত, ৬ যানবাহনকে জরিমানা বৃষ্টির মধ্যে গরু আনতে গিয়ে গজারিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু লঞ্চ থেকে কল পেয়ে অসুস্থ শিশুকে চিকিৎসা দিতে হাজির কোস্টগার্ড শ্রীনগরে স্কুলছাত্র হত্যা মামলার আসামি আটক মুন্সীগঞ্জ আইনজীবি সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের প্রার্থীতা বাতিল গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি, মুন্সীগঞ্জে চক্রের ৪ সদস্য গ্রেফতার খাসমহল বালুচর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরন মুন্সীগঞ্জে আন্তঃজেলা বাইকচোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩ মোটরসাইকেল জ্বালানি সংকটে থমকে গেছে দিঘীরপাড়ের জীবন: কর্মহীন ৫০০ মোটরসাইকেলচালক, দুর্ভোগে জনজীবন সাত বছর পর ফিরল লাক্স সুপারস্টার: মুকুট জিতলেন রাজশাহীর বিদুষী বর্ণিতা

রাজউকে নামজারি প্রক্রিয়া সহজ হলো

Reporter Name / ১৫১ Time View
Update : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) নামজারি ও রেকর্ডভুক্তকরণের প্রক্রিয়া আরও সহজ করেছে। শুক্রবার (১০ অক্টোবর) রাজউক সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটির সদস্য (এস্টেট ও ভূমি) শেখ মতিয়ার রহমান এ বিষয়ে একটি নোটিশ জারি করেছেন।

নোটিশে বলা হয়েছে, রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন, ১৯৫০-এর ১৪২, ১১৬ ও ১১৭ ধারার বিধান অনুযায়ী ভূমির মালিকানা হালনাগাদ করা হয়ে থাকে। ভূমি হস্তান্তর বা মালিকের মৃত্যুজনিত কারণে মালিকানা পরিবর্তনের ক্ষেত্রে কেবল রেকর্ড হালনাগাদ করা হয়। রাজউক কেবল তার নিজস্ব প্রকল্পের আওতাধীন প্লট ও ফ্ল্যাটের ক্ষেত্রে রেকর্ডভুক্তকরণ এবং নামজারির অনাপত্তিপত্র প্রদান করে।

সেবার মানোন্নয়ন ও প্রক্রিয়া সহজীকরণের লক্ষ্যে নতুন নির্দেশনায় বলা হয়েছে, রেকর্ডভুক্তকরণ বা নামজারির আবেদন নিষ্পত্তির সময় সংশ্লিষ্ট নথি ও প্রমাণক যাচাই করে সিদ্ধান্ত নিতে হবে। ব্যতিক্রমী পরিস্থিতি ছাড়া আবেদনকারীদের উপস্থিত থাকার প্রয়োজন হবে না।

এছাড়া, উত্তরাধিকারসূত্রে রেকর্ডভুক্তকরণের ক্ষেত্রে এখন থেকে আদালতের সাকসেশন বা উত্তরাধিকার সনদ দাখিলের প্রয়োজন নেই। স্থানীয় সরকার প্রতিষ্ঠান—ইউনিয়ন পরিষদ, পৌরসভা বা সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত উত্তরাধিকার সনদের ভিত্তিতেই আবেদন নিষ্পত্তি করা যাবে। প্রয়োজনে সেই সনদের সত্যতা যাচাই করা যাবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা