• সোমবার, ০৪ মে ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
Headline
মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মুন্সীগঞ্জে শব্দদূষণবিরোধী ভ্রাম্যমাণ আদালত, ৬ যানবাহনকে জরিমানা বৃষ্টির মধ্যে গরু আনতে গিয়ে গজারিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু লঞ্চ থেকে কল পেয়ে অসুস্থ শিশুকে চিকিৎসা দিতে হাজির কোস্টগার্ড শ্রীনগরে স্কুলছাত্র হত্যা মামলার আসামি আটক মুন্সীগঞ্জ আইনজীবি সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের প্রার্থীতা বাতিল গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি, মুন্সীগঞ্জে চক্রের ৪ সদস্য গ্রেফতার খাসমহল বালুচর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরন মুন্সীগঞ্জে আন্তঃজেলা বাইকচোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩ মোটরসাইকেল জ্বালানি সংকটে থমকে গেছে দিঘীরপাড়ের জীবন: কর্মহীন ৫০০ মোটরসাইকেলচালক, দুর্ভোগে জনজীবন সাত বছর পর ফিরল লাক্স সুপারস্টার: মুকুট জিতলেন রাজশাহীর বিদুষী বর্ণিতা গজারিয়াতে বীর মুক্তিযোদ্ধার ওপর হামলা: ১৭ জনের বিরুদ্ধে মামলা, একজন গ্রেপ্তার লৌহজংয়ে সংঘর্ষে নিহত ১, গ্রেপ্তার ১ মুন্সীগঞ্জে ৪ হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার গজারিয়ায় পরিযায়ী পাখি শিকার: অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাসহ ৬ জনকে জরিমানা  মুন্সীগঞ্জে ১৫ জুলাইযোদ্ধার গেজেট বাতিল, প্রজ্ঞাপন জারি সরকারের মুন্সিগঞ্জে অটিজম শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ জাতীয় সংসদকে যুক্তি ও সমাধানের কেন্দ্র করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান রমজানে সৌদি উপহারের খেজুর: মুন্সিগঞ্জের ১৮০ কার্টুন কোথায়—সামাজিক মাধ্যমে আলোচনা জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে মুন্সীগঞ্জে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে কার্ডিওলজি ও রেডিওলজি বিভাগের উদ্বোধন

Reporter Name / ৮৫ Time View
Update : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের নতুন ভবনের দ্বিতীয় তলায় চালু হয়েছে কার্ডিওলজি ও রেডিওলজি বিভাগ। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ দুই বিভাগের উদ্বোধন করেন।

নতুন কার্ডিওলজি বিভাগে ইসিজি ও ইকো পরীক্ষার সুযোগ থাকছে, আর রেডিওলজি ও ইমেজিং বিভাগে এক্সরে ও আল্ট্রাসনোগ্রাম সেবা দেওয়া হবে। উদ্বোধন শেষে নবনিযুক্ত ২৯ জন সিনিয়র স্টাফ নার্সকে বরণ ও ওরিয়েন্টেশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় হাসপাতালের সভাকক্ষে। জেলা প্রশাসক নতুন নার্সদের ফুল দিয়ে বরণ করে তাদের প্রতি দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. এ. টি. এম. ওবাইদুল্লাহ। স্বাগত বক্তব্য দেন সিনিয়র কনসালটেন্ট ডা. দেওয়ান নিজামউদ্দিন হেলাল এবং সভাপতিত্ব করেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আহাম্মদ কবির।

এ সময় আরও উপস্থিত ছিলেন কিডনি, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ সাঈদ হোসেন এবং সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈয়দ মোহাম্মদ মর্তূজা বর্ষণ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা