• রবিবার, ০৩ মে ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
Headline
মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মুন্সীগঞ্জে শব্দদূষণবিরোধী ভ্রাম্যমাণ আদালত, ৬ যানবাহনকে জরিমানা বৃষ্টির মধ্যে গরু আনতে গিয়ে গজারিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু লঞ্চ থেকে কল পেয়ে অসুস্থ শিশুকে চিকিৎসা দিতে হাজির কোস্টগার্ড শ্রীনগরে স্কুলছাত্র হত্যা মামলার আসামি আটক মুন্সীগঞ্জ আইনজীবি সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের প্রার্থীতা বাতিল গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি, মুন্সীগঞ্জে চক্রের ৪ সদস্য গ্রেফতার খাসমহল বালুচর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরন মুন্সীগঞ্জে আন্তঃজেলা বাইকচোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩ মোটরসাইকেল জ্বালানি সংকটে থমকে গেছে দিঘীরপাড়ের জীবন: কর্মহীন ৫০০ মোটরসাইকেলচালক, দুর্ভোগে জনজীবন সাত বছর পর ফিরল লাক্স সুপারস্টার: মুকুট জিতলেন রাজশাহীর বিদুষী বর্ণিতা গজারিয়াতে বীর মুক্তিযোদ্ধার ওপর হামলা: ১৭ জনের বিরুদ্ধে মামলা, একজন গ্রেপ্তার লৌহজংয়ে সংঘর্ষে নিহত ১, গ্রেপ্তার ১ মুন্সীগঞ্জে ৪ হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার গজারিয়ায় পরিযায়ী পাখি শিকার: অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাসহ ৬ জনকে জরিমানা  মুন্সীগঞ্জে ১৫ জুলাইযোদ্ধার গেজেট বাতিল, প্রজ্ঞাপন জারি সরকারের মুন্সিগঞ্জে অটিজম শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ জাতীয় সংসদকে যুক্তি ও সমাধানের কেন্দ্র করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান রমজানে সৌদি উপহারের খেজুর: মুন্সিগঞ্জের ১৮০ কার্টুন কোথায়—সামাজিক মাধ্যমে আলোচনা জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে মুন্সীগঞ্জে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া

শ্রীনগরে অটো চালককে হত্যার অভিযোগ, আটক ৩

Reporter Name / ১০৪ Time View
Update : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫

শ্রীরগরে মো. ইয়াছিন (১৮) নামে এক অটোচালককে কিলঘুষি মেরে হত্যার অভিযোগ উঠেছে। নিহত ইয়াসিন উপজেলার
শ্রীনগর সদর ইউনিয়নের আরধীপাড়া নাপিত বাড়ি এলাকার ইউসুফ আলীর ছেলে। গত বুধবার সকালে নাপিত বাড়ি দয়হাটায় ইয়াসিনকে মারধর করা হয়। পরে আহত ইয়াসিনকে উদ্ধার করে ঢাকা মিডফোর্ট হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার ভোর ৫টার দিকে ইয়াসিন মারা যায়। এ ঘটনায় শ্রীনগর ইউনিয়ন পরিষদের সদস্য মো. সোহাগসহ ৩ জনকে জিজ্ঞাসাবদের জন্য আটক করে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার সকালে নাপিত বাড়ি এলাকায় দিলরুবা ইয়াসমিন নামে এক নারীর সাথে একটি অটোরিক্সা চুরির বিষয় নিয়ে কথা কাটাকাটি হয় ইয়াসিনের। এনিয়ে ওই এলাকার যুবদল নেতা ও ইতালী প্রবাসী হৃদয় মোড়ল, মোয়াজ্জেমসহ বেশ কয়েকজন এসে ইয়াসিনকে কয়েক দফা মারধর করে। পরে স্থানীয় মেম্বারা এসে বিষয়টি মিমাংসার জন্য সময় দেন। ইয়াসিন আসুস্থ হয়ে পড়লে পরিবারের স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ঢাকা মিডফোর্ট হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে ইয়াসিন মারা যায়। তবে এলাকার কেউ কেউ বলার চেষ্টা করছেন, ইয়াসিন
আত্মহত্যার জন্য কিছু খেয়ে অসুস্থ হয়ে মারা যায়। একটি পক্ষ ঘটনাটিতে সামাল দিতে উঠে পড়েলাগে। বৃহস্পতিবার বিকালে ইয়াসিনের লাশ এলাকায় আনা হলে নিহতের মা, বাবাসহ পরিবারের সকলে কান্নায় ভেঙ্গে পড়েন। ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তদের আইনের আওতায় আনার দাবী করেছেন এলাকাবাসী। নিহতের পিতা ইউসুফ আলীর দাবী গণধোলাইয়ের কারণেই তার ছেলে অসুস্থ হয়ে মারা যায়। এ ঘটনার সাথে সম্পৃক্ত অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন।
 শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মো. নাজমুল হুদা খান বলেন, হৃদয় মোড়লকে প্রধান আসামী করে মামলা দায়ের হয়েছে। আসামী গ্রেফতারের চেষ্টা চলছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে আসলে মৃত্যুর কারণ জানা যাবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা