• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
Headline
পঞ্চসার বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ গজারিয়ায় নিখোঁজের ৪ দিন পর মেঘনায় মরদেহ, আটক ৪ সিরাজদিখানে সন্ত্রাস বিরোধী মামলায় গ্রেফতার ৩ সরকারি গাছ কেটে ব্রীজ নির্মাণ, ইউপি সদস্যের পক্ষে এলাকাবাসীর সমর্থন! উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়ে জাতীয় শিক্ষা পদক পেলেন মো: জাহাঙ্গীর হোসেন  শ্রীনগরে চোরাইকৃত মালামালসহ হত্যা মামলার  আসামী গ্রেফতার  শ্রীনগরে র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত  আসামী গ্রেফতার  মুন্সীগঞ্জ জেলা পরিষদ ভবনের সম্মুখভাগ সংস্কার কাজের উদ্বোধন মুন্সীগঞ্জে ১৯ মে শুরু তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা সংবাদ সম্মেলন মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মুন্সীগঞ্জে শব্দদূষণবিরোধী ভ্রাম্যমাণ আদালত, ৬ যানবাহনকে জরিমানা বৃষ্টির মধ্যে গরু আনতে গিয়ে গজারিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু লঞ্চ থেকে কল পেয়ে অসুস্থ শিশুকে চিকিৎসা দিতে হাজির কোস্টগার্ড শ্রীনগরে স্কুলছাত্র হত্যা মামলার আসামি আটক মুন্সীগঞ্জ আইনজীবি সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের প্রার্থীতা বাতিল গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি, মুন্সীগঞ্জে চক্রের ৪ সদস্য গ্রেফতার খাসমহল বালুচর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরন মুন্সীগঞ্জে আন্তঃজেলা বাইকচোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩ মোটরসাইকেল জ্বালানি সংকটে থমকে গেছে দিঘীরপাড়ের জীবন: কর্মহীন ৫০০ মোটরসাইকেলচালক, দুর্ভোগে জনজীবন সাত বছর পর ফিরল লাক্স সুপারস্টার: মুকুট জিতলেন রাজশাহীর বিদুষী বর্ণিতা

লৌহজংয়ে পদ্মা নদীর তীরে কুমির আতঙ্ক, এলাকাবাসীর চাঞ্চল্য

Reporter Name / ১১১ Time View
Update : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা নদী সংলগ্ন গাঁওদিয়া ইউনিয়নের শ্যামুবাড়ি গ্রামে কুমিরের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কয়েক দিন ধরে নদী থেকে লোকালয়ে কুমির উঠে আসছে বলে দাবি করেছেন স্থানীয়রা। এরই মধ্যে একটি কুমিরের ছবি তুলতে সক্ষম হয়েছেন এলাকাবাসী।

গ্রামবাসীর বরাতে জানা গেছে, গ্রামের একটি পুকুর পাড়ে অন্তত দুটি কুমির দেখা গেছে। বিষয়টি জানাজানি হলে আশপাশের এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয় এবং কৌতূহলী মানুষ ভিড় জমায়।

স্থানীয় যুবক হায়াৎ হোসেন ও রানা জানান, বৃহস্পতিবার রাত ৮টার দিকে গোঁয়ালঘরের পাশে একটি কুমির দেখতে পান পথচারীরা। তারা চিৎকার দিলে লোকজন ছুটে আসে। টর্চলাইটের আলো ফেলার পর কুমিরটি ধীরে ধীরে নদীর দিকে সরে যায়।

স্থানীয় গৃহবধূ সালিনা বেগম বলেন, “রাতে গোঁয়ালঘরের পাশে কুমির দেখি। ছবি তুলতে গেলে সেটা ধীরে ধীরে সরে যায়।”

এ ঘটনায় গ্রামজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন।

লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নেছার উদ্দিন বলেন, “কুমির দেখার খবর পেয়ে বন্যপ্রাণী সংরক্ষণ টিমকে জানানো হয়েছে। তারা পৌঁছালে প্রাণীটি উদ্ধার করা হবে।”


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা