• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
Headline
পঞ্চসার বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ গজারিয়ায় নিখোঁজের ৪ দিন পর মেঘনায় মরদেহ, আটক ৪ সিরাজদিখানে সন্ত্রাস বিরোধী মামলায় গ্রেফতার ৩ সরকারি গাছ কেটে ব্রীজ নির্মাণ, ইউপি সদস্যের পক্ষে এলাকাবাসীর সমর্থন! উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়ে জাতীয় শিক্ষা পদক পেলেন মো: জাহাঙ্গীর হোসেন  শ্রীনগরে চোরাইকৃত মালামালসহ হত্যা মামলার  আসামী গ্রেফতার  শ্রীনগরে র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত  আসামী গ্রেফতার  মুন্সীগঞ্জ জেলা পরিষদ ভবনের সম্মুখভাগ সংস্কার কাজের উদ্বোধন মুন্সীগঞ্জে ১৯ মে শুরু তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা সংবাদ সম্মেলন মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মুন্সীগঞ্জে শব্দদূষণবিরোধী ভ্রাম্যমাণ আদালত, ৬ যানবাহনকে জরিমানা বৃষ্টির মধ্যে গরু আনতে গিয়ে গজারিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু লঞ্চ থেকে কল পেয়ে অসুস্থ শিশুকে চিকিৎসা দিতে হাজির কোস্টগার্ড শ্রীনগরে স্কুলছাত্র হত্যা মামলার আসামি আটক মুন্সীগঞ্জ আইনজীবি সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের প্রার্থীতা বাতিল গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি, মুন্সীগঞ্জে চক্রের ৪ সদস্য গ্রেফতার খাসমহল বালুচর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরন মুন্সীগঞ্জে আন্তঃজেলা বাইকচোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩ মোটরসাইকেল জ্বালানি সংকটে থমকে গেছে দিঘীরপাড়ের জীবন: কর্মহীন ৫০০ মোটরসাইকেলচালক, দুর্ভোগে জনজীবন সাত বছর পর ফিরল লাক্স সুপারস্টার: মুকুট জিতলেন রাজশাহীর বিদুষী বর্ণিতা

ইতালি যাওয়ার পথে আটকে গেল মুন্সীগঞ্জের আদরের বিড়াল ‘ক্যান্ডি’

Reporter Name / ১০১ Time View
Update : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫

মুন্সীগঞ্জের এক পরিবারের প্রিয় পোষা বিড়াল ‘ক্যান্ডি’কে সঙ্গে করে ইতালি নেওয়ার পরিকল্পনা শেষ মুহূর্তে ব্যর্থ হলো। চার বছর ধরে পরিবারের সদস্যের মতো লালন করা ক্যান্ডিকে বিদেশে নিতে প্রয়োজনীয় সব কাগজপত্র, বিশেষ খাঁচা, টিকিট ও সরকারি অনুমতিপত্র সংগ্রহে প্রায় এক লাখ টাকা ব্যয় করেছিলেন তারা।

৫ নভেম্বর রাত সোয়া ৩টার কাতার এয়ারওয়েজের ফ্লাইটে রোম যাওয়ার কথা ছিল ক্যান্ডির। কিন্তু ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্তৃপক্ষ জানায়, বিড়ালের খাঁচাটি মানসম্মত নয়—এ কারণে তাকে যাত্রার অনুমতি দেওয়া যাচ্ছে না। পরিস্থিতি বেগতিক হওয়ায় পরিবারটি ক্যান্ডিকে এক আত্মীয়ের কাছে সাময়িকভাবে রেখে আসে।

মানিকপুরের রিক্তা বেগম ২০২১ সালে ১৫ হাজার টাকায় অনলাইনে কিনেছিলেন বিড়ালছানা ক্যান্ডিকে। এরপর থেকেই ক্যান্ডি হয়ে ওঠে পরিবারের অবিচ্ছেদ্য অংশ। রিক্তার ছেলে স্বপ্নীল হাসান শিথিল বলেন,
“সব প্রস্তুতি ছিল, কিন্তু খাঁচা অনুপযুক্ত হওয়ায় ক্যান্ডিকে নিতে পারিনি। পরে আমার চাচা ইতালি গেলে তিনিই ক্যান্ডিকে নিয়ে যাবেন।”

এদিকে ‘পেট পাসপোর্ট করে বিড়াল ইতালি যাচ্ছে’—এমন খবর ছড়িয়ে পড়তেই মুন্সীগঞ্জে বিষয়টি আলোচনার জন্ম দেয় এবং সামাজিক মাধ্যমে প্রশংসাও কুড়ায়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা