• রবিবার, ০৩ মে ২০২৬, ১০:০০ অপরাহ্ন
Headline
মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মুন্সীগঞ্জে শব্দদূষণবিরোধী ভ্রাম্যমাণ আদালত, ৬ যানবাহনকে জরিমানা বৃষ্টির মধ্যে গরু আনতে গিয়ে গজারিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু লঞ্চ থেকে কল পেয়ে অসুস্থ শিশুকে চিকিৎসা দিতে হাজির কোস্টগার্ড শ্রীনগরে স্কুলছাত্র হত্যা মামলার আসামি আটক মুন্সীগঞ্জ আইনজীবি সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের প্রার্থীতা বাতিল গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি, মুন্সীগঞ্জে চক্রের ৪ সদস্য গ্রেফতার খাসমহল বালুচর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরন মুন্সীগঞ্জে আন্তঃজেলা বাইকচোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩ মোটরসাইকেল জ্বালানি সংকটে থমকে গেছে দিঘীরপাড়ের জীবন: কর্মহীন ৫০০ মোটরসাইকেলচালক, দুর্ভোগে জনজীবন সাত বছর পর ফিরল লাক্স সুপারস্টার: মুকুট জিতলেন রাজশাহীর বিদুষী বর্ণিতা গজারিয়াতে বীর মুক্তিযোদ্ধার ওপর হামলা: ১৭ জনের বিরুদ্ধে মামলা, একজন গ্রেপ্তার লৌহজংয়ে সংঘর্ষে নিহত ১, গ্রেপ্তার ১ মুন্সীগঞ্জে ৪ হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার গজারিয়ায় পরিযায়ী পাখি শিকার: অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাসহ ৬ জনকে জরিমানা  মুন্সীগঞ্জে ১৫ জুলাইযোদ্ধার গেজেট বাতিল, প্রজ্ঞাপন জারি সরকারের মুন্সিগঞ্জে অটিজম শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ জাতীয় সংসদকে যুক্তি ও সমাধানের কেন্দ্র করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান রমজানে সৌদি উপহারের খেজুর: মুন্সিগঞ্জের ১৮০ কার্টুন কোথায়—সামাজিক মাধ্যমে আলোচনা জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে মুন্সীগঞ্জে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া

ডিবি পরিচয়ে স্বর্ণ ব্যবসায়ীর ৬৫ লাখ টাকা লুট: পুলিশের ৫ সদস্যসহ ৬ জন আটক

Reporter Name / ৮৬ Time View
Update : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫

সাভারে এক স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে ৬৫ লাখ টাকা লুটের ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের জড়িত থাকার অভিযোগে পুলিশ ৬ জনকে আটক করেছে। আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের হেলাল উদ্দিন ও শরিয়ত উল্লাহ শাওন এবং র‌্যাব ১০ সিপিসি ২ এর সদস্য ফরিদ, মিজান ও মুকিদুল। এছাড়া ডাকাতিতে ব্যবহৃত মাইক্রোবাস চালক কবির হোসেনকেও আটক করা হয়েছে।

মুন্সীগঞ্জ জেলা পুলিশের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার জানিয়েছেন, অভিযান এখনো চলছে এবং শেষ হলে বিস্তারিত জানানো হবে। ঘটনার সময়, গত ৭ নভেম্বর সকাল ৭টা ৩০ মিনিটের দিকে শ্রীনগর উপজেলার রানিখাল ইউনিয়নের তিন দোকান বাজারের কাছে স্বর্ণ ব্যবসায়ী আকাশ অসীমের কাছ থেকে আটকরা ‘ডিবি পুলিশ’ পরিচয় দিয়ে নগদ টাকা ও মোবাইল ফোন লুট করে নেয়।

তদন্ত শুরু হতেই মাওয়া এক্সপ্রেসওয়ের অন্তত ৫০টি সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয় এবং ডাকাতির কাজে ব্যবহৃত মাইক্রোবাস শনাক্ত করা হয়। পরে সাভারে অভিযান চালিয়ে চালক কবির হোসেনকে আটক করা হয় এবং মাইক্রোবাস জব্দ করা হয়। তদন্তে ধাপে ধাপে আটক করা হয় দুই গোয়েন্দা পুলিশ ও তিন র‌্যাব সদস্যকে। আটক ব্যক্তিদের গোপনীয়তার সঙ্গে মুন্সীগঞ্জের পদ্মা উত্তর থানায় রাখা হয়েছে।

র‌্যাবে কর্মরত দুই সেনা সদস্য ও একজন পুলিশ সদস্যের বিষয়ে সেনা কর্তৃপক্ষকে অবহিত করলে ফরিদ ও মিজানকে তাদের হেফাজতে নেয়া হয়। স্থানীয় মাইক্রোবাস মালিক সমিতির একজন নেতা জানিয়েছেন, আটকরা দীর্ঘদিন ধরেই এভাবে ভাড়া নেওয়া মাইক্রোবাস ব্যবহার করে ‘ডিবি পরিচয়ে ডাকাতি’ করতেন।

মুন্সীগঞ্জ পুলিশ জানিয়েছে, তথ্য প্রযুক্তি ব্যবহার করে চক্রের সন্ধান পাওয়া গেছে। তবে ঘটনার সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের জড়িত থাকায় পুলিশ প্রশাসন বিব্রত। আটককৃতদের মামলার আসামি হিসেবে আদালতে তোলা হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা