• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
Headline
পঞ্চসার বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ গজারিয়ায় নিখোঁজের ৪ দিন পর মেঘনায় মরদেহ, আটক ৪ সিরাজদিখানে সন্ত্রাস বিরোধী মামলায় গ্রেফতার ৩ সরকারি গাছ কেটে ব্রীজ নির্মাণ, ইউপি সদস্যের পক্ষে এলাকাবাসীর সমর্থন! উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়ে জাতীয় শিক্ষা পদক পেলেন মো: জাহাঙ্গীর হোসেন  শ্রীনগরে চোরাইকৃত মালামালসহ হত্যা মামলার  আসামী গ্রেফতার  শ্রীনগরে র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত  আসামী গ্রেফতার  মুন্সীগঞ্জ জেলা পরিষদ ভবনের সম্মুখভাগ সংস্কার কাজের উদ্বোধন মুন্সীগঞ্জে ১৯ মে শুরু তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা সংবাদ সম্মেলন মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মুন্সীগঞ্জে শব্দদূষণবিরোধী ভ্রাম্যমাণ আদালত, ৬ যানবাহনকে জরিমানা বৃষ্টির মধ্যে গরু আনতে গিয়ে গজারিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু লঞ্চ থেকে কল পেয়ে অসুস্থ শিশুকে চিকিৎসা দিতে হাজির কোস্টগার্ড শ্রীনগরে স্কুলছাত্র হত্যা মামলার আসামি আটক মুন্সীগঞ্জ আইনজীবি সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের প্রার্থীতা বাতিল গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি, মুন্সীগঞ্জে চক্রের ৪ সদস্য গ্রেফতার খাসমহল বালুচর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরন মুন্সীগঞ্জে আন্তঃজেলা বাইকচোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩ মোটরসাইকেল জ্বালানি সংকটে থমকে গেছে দিঘীরপাড়ের জীবন: কর্মহীন ৫০০ মোটরসাইকেলচালক, দুর্ভোগে জনজীবন সাত বছর পর ফিরল লাক্স সুপারস্টার: মুকুট জিতলেন রাজশাহীর বিদুষী বর্ণিতা

মুন্সীগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ এক ব্যক্তি গ্রেপ্তার

Reporter Name / ৭৪ Time View
Update : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

মুন্সীগঞ্জে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ইয়াবা ও গাঁজাসহ মো.
সেলিম বেপারী (৩৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার সদর
উপজেলার কালিরচর এলাকায় এ অভিযান চালানো হয়। জেলা পুলিশের প্রেস রিলিজে
জানানো হয়, পুলিশ সুপার মুন্সীগঞ্জের দিকনির্দেশনায় বিকেল সাড়ে চারটার
দিকে জেলা গোয়েন্দা শাখার এসআই (নিরস্ত্র) রাশেদ মুন্সির নেতৃত্বে ডিবি
পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে কালিরচর এলাকার মো. নুরু মিয়া
মোল্লার বাড়ির সামনের পাকা রাস্তায় অভিযান পরিচালনা করে।
অভিযানকালে মো. সেলিম বেপারীকে আটক করে তল্লাশি চালানো হলে তার নিজস্ব
উপস্থাপন মতে একটি কালো জিপারের ভেতর থেকে ৭০টি ইয়াবা ট্যাবলেট এবং
একটি নীল পলিথিনের ভেতর থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উপস্থিত
সাক্ষীদের সামনে এসব মাদকদ্রব্য জব্দতালিকা মূলে জব্দ করা হয়। গ্রেপ্তার সেলিম
বেপারীর বাড়ি মুন্সীগঞ্জ সদর উপজেলার কালিরচর এলাকায়। তার বাবা মৃত সেকেন্দার
বেপারী ও মা সাজেদা বেগম।
ডিবি পুলিশ জানায়, এ ঘটনায় মুন্সীগঞ্জ থানায় সেলিম বেপারীর বিরুদ্ধে মামলা
দায়ের প্রক্রিয়াধীন। মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে
জানায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা