• বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
Headline
পঞ্চসার বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ গজারিয়ায় নিখোঁজের ৪ দিন পর মেঘনায় মরদেহ, আটক ৪ সিরাজদিখানে সন্ত্রাস বিরোধী মামলায় গ্রেফতার ৩ সরকারি গাছ কেটে ব্রীজ নির্মাণ, ইউপি সদস্যের পক্ষে এলাকাবাসীর সমর্থন! উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়ে জাতীয় শিক্ষা পদক পেলেন মো: জাহাঙ্গীর হোসেন  শ্রীনগরে চোরাইকৃত মালামালসহ হত্যা মামলার  আসামী গ্রেফতার  শ্রীনগরে র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত  আসামী গ্রেফতার  মুন্সীগঞ্জ জেলা পরিষদ ভবনের সম্মুখভাগ সংস্কার কাজের উদ্বোধন মুন্সীগঞ্জে ১৯ মে শুরু তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা সংবাদ সম্মেলন মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মুন্সীগঞ্জে শব্দদূষণবিরোধী ভ্রাম্যমাণ আদালত, ৬ যানবাহনকে জরিমানা বৃষ্টির মধ্যে গরু আনতে গিয়ে গজারিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু লঞ্চ থেকে কল পেয়ে অসুস্থ শিশুকে চিকিৎসা দিতে হাজির কোস্টগার্ড শ্রীনগরে স্কুলছাত্র হত্যা মামলার আসামি আটক মুন্সীগঞ্জ আইনজীবি সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের প্রার্থীতা বাতিল গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি, মুন্সীগঞ্জে চক্রের ৪ সদস্য গ্রেফতার খাসমহল বালুচর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরন মুন্সীগঞ্জে আন্তঃজেলা বাইকচোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩ মোটরসাইকেল জ্বালানি সংকটে থমকে গেছে দিঘীরপাড়ের জীবন: কর্মহীন ৫০০ মোটরসাইকেলচালক, দুর্ভোগে জনজীবন সাত বছর পর ফিরল লাক্স সুপারস্টার: মুকুট জিতলেন রাজশাহীর বিদুষী বর্ণিতা

জেলা সাংস্কৃতিক জোটের অভিষেক ও গুণীজন সম্মাননা

Reporter Name / ৭৭ Time View
Update : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

মুন্সীগঞ্জে জমকালো আয়োজনের মধ্য দিয়ে জেলা সাংস্কৃতিক জোটের অভিষেক ও
গুণীজন সম্মাননা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি
অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের
প্রতিনিধি, শিল্পী, শিক্ষক, সাহিত্যিক, সাংবাদিকসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ
নেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত, জাতীয় সঙ্গীত পরিবেশন এবং নবগঠিত
জেলা সাংস্কৃতিক জোটের সভাপতি, সাধারণ স¤পাদকসহ পূর্ণাঙ্গ কমিটির সদস্যদের
পরিচয় করিয়ে দেওয়া হয়।
এতে জেলা সাংস্কৃতিক জোট মুন্সীগঞ্জের লক্ষ ও উদ্দেশ্য তুলে ধরেন জোটের সাধারন
স¤পাদক গোলাম আশরাফ উজ্জল। এসময় সংগঠনের পক্ষ থেকে সংগীত সুরকার, চিত্রকলা,
চলচিত্র প্রযোজক, অভিনেতা, বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য জেলার পাঁচ গুণীজনকে
বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
এমন উদ্যোগের জন্য জেলা সাংস্কৃতিক জোটকে ধন্যবাদ জানিয়ে বলেন অতিথিবৃন্দরা।
অনুভুতি প্রকাশ করে তারা বলেন, -এ ধরনের স্বীকৃতি শিল্পী ও সাংস্কৃতিক কর্মীদের
কাজের আগ্রহ আরও বাড়িয়ে দেয়। সংস্কৃতি একটি জাতির আÍা, আর এই আত্মাকে
বাঁচিয়ে রাখতে সাংস্কৃতিক সংগঠনগুলোকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জেলার
কৃষ্টি, ঐতিহ্য ও শিল্পকে দেশের মানুষের কাছে তুলে ধরতেই এই জোট গুরুত্বপূর্ণ
ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ
প্রফেসর নাজমুন নাহার। জেলা সাংস্কৃতিক জোটের সভাপতি এড. মাহবুব উল আলম
স্বপনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি মহিলা কলেজের
অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল হামিদ মোল্লা, জেলা কালচারাল অফিসার মো. এরশাদ হাসান।
জেলা সাংস্কৃতিক জোটের অভিষেক অনুষ্ঠানে গুনিজন সম্মাননায় ভূষিত করা হয়
তিনজনকে। এরা হলেন – প্রখ্যাত সঙ্গীত শিল্পী কাজী ফেরদৌস ওয়াহিদ, জনপ্রিয়
অভিনেতা বাবুল আহমেদ, দেশ বরেণ্য চিত্র শিল্পী আবুল খায়ের ও মরণোত্তর সম্মাননা প্রদান
করা হয় প্রখ্যাত চলচিত্রকার ও প্রযোজক চাষি নজরুল ইসলাম। তার পক্ষে সম্মাননা গ্রহন
করেন সাংবাদিক মঈনউদ্দীন আহমদ সুমন। মরণোত্তর সম্মাননা প্রদান করা হয় প্রখ্যাত
সুরকার ও সঙ্গীত পরিচালক আলাউদ্দিন আলী। তার পক্ষে ওনার পরিবারের সদস্যরা উপস্থিত
ছিলেন।
জেলার পাঁচ গুনীশিল্পীদের জীবন বৃত্তান্ত তুলে ধরে আলোচনা করেন সাংস্কৃতিক জোটের
সাধারন স¤পাদক গোলাম আশরাফ খান উজ্জ্বল। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন জেলা
সাংস্কৃতিক জোটের সহ- সভাপতি হোসনে আরা ঝুমুর আক্তার ও অনুষ্ঠান স¤পাদক

মাশফিক শিহাব। অভিষেক অনুষ্ঠানে দেশাত্মবোধক গান, লোকসংগীত , বাঁশি, নৃত্য,
ম্যাজিকে মুখরিত ছিল পুরো অডিটোরিয়াম।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা