• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
Headline
পঞ্চসার বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ গজারিয়ায় নিখোঁজের ৪ দিন পর মেঘনায় মরদেহ, আটক ৪ সিরাজদিখানে সন্ত্রাস বিরোধী মামলায় গ্রেফতার ৩ সরকারি গাছ কেটে ব্রীজ নির্মাণ, ইউপি সদস্যের পক্ষে এলাকাবাসীর সমর্থন! উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়ে জাতীয় শিক্ষা পদক পেলেন মো: জাহাঙ্গীর হোসেন  শ্রীনগরে চোরাইকৃত মালামালসহ হত্যা মামলার  আসামী গ্রেফতার  শ্রীনগরে র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত  আসামী গ্রেফতার  মুন্সীগঞ্জ জেলা পরিষদ ভবনের সম্মুখভাগ সংস্কার কাজের উদ্বোধন মুন্সীগঞ্জে ১৯ মে শুরু তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা সংবাদ সম্মেলন মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মুন্সীগঞ্জে শব্দদূষণবিরোধী ভ্রাম্যমাণ আদালত, ৬ যানবাহনকে জরিমানা বৃষ্টির মধ্যে গরু আনতে গিয়ে গজারিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু লঞ্চ থেকে কল পেয়ে অসুস্থ শিশুকে চিকিৎসা দিতে হাজির কোস্টগার্ড শ্রীনগরে স্কুলছাত্র হত্যা মামলার আসামি আটক মুন্সীগঞ্জ আইনজীবি সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের প্রার্থীতা বাতিল গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি, মুন্সীগঞ্জে চক্রের ৪ সদস্য গ্রেফতার খাসমহল বালুচর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরন মুন্সীগঞ্জে আন্তঃজেলা বাইকচোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩ মোটরসাইকেল জ্বালানি সংকটে থমকে গেছে দিঘীরপাড়ের জীবন: কর্মহীন ৫০০ মোটরসাইকেলচালক, দুর্ভোগে জনজীবন সাত বছর পর ফিরল লাক্স সুপারস্টার: মুকুট জিতলেন রাজশাহীর বিদুষী বর্ণিতা

মুন্সীগঞ্জে বীজতলা তৈরি ও চারা উৎপাদনে ব্যস্ত কৃষক

Reporter Name / ৭৩ Time View
Update : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫

মুন্সীগঞ্জে চলতি মৌসুমে শীতকালীন সবজির চাষ নিয়ে শুরু হয়েছে তোড়জোড়। কৃষকরা ব্যস্ত সময় পার করছেন বীজতলা প্রস্তুত, চারা উৎপাদন ও বিক্রি নিয়ে। আবহাওয়া অনুক’লে থাকায় উৎপাদিত চারা ও সবজিতে কৃষকরা লাভের মুখ দেখছেন। তাই তাদের মুখে ফুটেছে স্বস্তির হাসি।

মুন্সীগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি মৌসুমে জেলায় ৪ হাজার ৯০০ হেক্টর জমিতে শীতকালীন সবজি আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ৯৬৯ হেক্টর, টংগিবাড়ীতে ৫০০ হেক্টর, শ্রীনগরে ৬৭০ হেক্টর, সিরাজদিখানে ১ হাজার ৬০২ হেক্টর, লৌহজংয়ে ৪২৫ হেক্টর এবং গজারিয়ায় ৭৩৪ হেক্টর জমিতে শাকসবজি চাষের লক্ষ্যমাত্রা রয়েছে।

আর উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ লাখ ২৫ হাজার ৪২৩ টন শাকসবজি। সরকার থেকে চলতি মৌসুমে জেলায় ১ হাজার ৫০০ জন বসতবাড়ির এবং ২ হাজার ৭০০ জন মাঠ কৃষককে প্রণোদনা হিসেবে বীজ ও সার প্রদান করা হয়েছে।

জেলায় কৃষকরা মূলত ফুলকপি, বাঁধাকপি, লাউ, টমেটো, ব্রকলি, কুমড়া, লাল শাক , পালংশাক , মুলা প্রভৃতি সবজির চারা বিক্রি ও চাষ করে থাকেন।
সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের ভট্টাচার্যেরবাগ গ্রামের দুলাল শিকদার চলতি মৌসুমে ৪২ শতাংশ জমিতে বীজতলা করেছেন। খরচ হয়েছে প্রায় ৮ লাখ টাকা। তিনি জানান, চারা উৎপাদনে বীজতলার অধিক যত্ন নিতে হয়। সবজি চারা উৎপাদনে বিনিয়োগ করে অর্ধেক পরিমাণ লাভ হয়।

রামপাল ইউনিয়নের ধলাগাঁও গ্রামের কৃষক কামাল শেখ বলেন, মুন্সীগঞ্জের উচু জমির মালিকরা একই জমিতে ৩ থেকে ৪ বার সবজি বীজ থেকে চারা উৎপাদন করতে পারেন। এখানকার বীজতলার চারা উৎকৃষ্ট মানের হওয়ায় দেশের বিভিন্ন জেলার কৃষকের কাছে এর চাহিদা বেশি। স্থানীয় চাহিদা মেটানোর পর এখানকার সবজির চারা কেরানীগঞ্জ, সাভার, মানিকগঞ্জ, সিলেট, কুমিল্লা, হবিগঞ্জ, চাঁদপুর ও বরিশালসহ দেশের বিভিন্ন জেলার পাইকারদের কাছে বিক্রি করা হয়ে থাকে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মো. হাবিবুর রহমান জানান, চলতি মৌসুমে চারা উৎপাদনে সরকার থেকে কৃষকদের প্রণোদনা হিসেবে সার ও বীজ দেওয়া হয়েছে। আবহাওয়া অনুক’লে থাকায় ফলন ভালো হয়েছে। শীতকালীন সবজির চারা উৎপাদন এ অঞ্চলে লাভজনক পেশা। মুন্সীগঞ্জে চারা উৎপাদনে জৈব সার ও খৈল ব্যবহার হওয়ায় এখানকার চারার গুণগতমান ভালো। উৎপাদিত চারা জেলার স্থানীয় কৃষকদের চাহিদা পূরণ করে দেশের ২৫টি জেলায় বিক্রি হচ্ছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা