• শুক্রবার, ০১ মে ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
Headline
মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মুন্সীগঞ্জে শব্দদূষণবিরোধী ভ্রাম্যমাণ আদালত, ৬ যানবাহনকে জরিমানা বৃষ্টির মধ্যে গরু আনতে গিয়ে গজারিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু লঞ্চ থেকে কল পেয়ে অসুস্থ শিশুকে চিকিৎসা দিতে হাজির কোস্টগার্ড শ্রীনগরে স্কুলছাত্র হত্যা মামলার আসামি আটক মুন্সীগঞ্জ আইনজীবি সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের প্রার্থীতা বাতিল গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি, মুন্সীগঞ্জে চক্রের ৪ সদস্য গ্রেফতার খাসমহল বালুচর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরন মুন্সীগঞ্জে আন্তঃজেলা বাইকচোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩ মোটরসাইকেল জ্বালানি সংকটে থমকে গেছে দিঘীরপাড়ের জীবন: কর্মহীন ৫০০ মোটরসাইকেলচালক, দুর্ভোগে জনজীবন সাত বছর পর ফিরল লাক্স সুপারস্টার: মুকুট জিতলেন রাজশাহীর বিদুষী বর্ণিতা গজারিয়াতে বীর মুক্তিযোদ্ধার ওপর হামলা: ১৭ জনের বিরুদ্ধে মামলা, একজন গ্রেপ্তার লৌহজংয়ে সংঘর্ষে নিহত ১, গ্রেপ্তার ১ মুন্সীগঞ্জে ৪ হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার গজারিয়ায় পরিযায়ী পাখি শিকার: অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাসহ ৬ জনকে জরিমানা  মুন্সীগঞ্জে ১৫ জুলাইযোদ্ধার গেজেট বাতিল, প্রজ্ঞাপন জারি সরকারের মুন্সিগঞ্জে অটিজম শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ জাতীয় সংসদকে যুক্তি ও সমাধানের কেন্দ্র করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান রমজানে সৌদি উপহারের খেজুর: মুন্সিগঞ্জের ১৮০ কার্টুন কোথায়—সামাজিক মাধ্যমে আলোচনা জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে মুন্সীগঞ্জে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া

মুন্সীগঞ্জে বিএনপি ঘোষিত প্রার্থী রতনের মনোনয়ন প্রত্যাহারের দাবিতে নারীদের বিক্ষোভ

Reporter Name / ৭৩ Time View
Update : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫

মুন্সীগঞ্জে বিএনপি ঘোষিত প্রার্থী মোঃ কামরুজ্জামান রতনের মনোনয়ন
প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছেন নারী সমাজ। একই
সঙ্গে জেলা বিএনপির সদস্য সচিব মোঃ মহিউদ্দিনকে ধানের শীষ প্রতীকের
প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার জোর দাবিও জানান তারা। সোমবার বিকেলে
শহরের সুপার মার্কেট এলাকায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে
এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এর আগে জেলার বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিল
নিয়ে নারী নেত্রী ও কর্মীরা সমাবেশস্থলে জড়ো হন।
সমাবেশে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়ার গুরুতর অসুস্থতার মধ্যেও ঘোষিত
মনোনয়ন তালিকা তৃণমূলকে হতাশ ও বিব্রত করেছে। তাদের অভিযোগ-দলের
ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে তিনটি মানদন্ড (আন্দোলনে ভূমিকা,
তৃণমূলের সক্রিয় স¤পৃক্ততা ও জনপ্রিয়তা) ঘোষণা করেছিলেন, তা মুন্সীগঞ্জ-৩
আসনে প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে অনুসরণ করা হয়নি। বক্তারা আরও জানান,
দীর্ঘদিন ধরে দলীয় আন্দোলন-সংগ্রামে রাজপথে থাকা মোঃ মহিউদ্দিন তৃণমূলের
আস্থা ও প্রত্যাশার প্রতীক। অন্যদিকে ঘোষিত প্রার্থী কামরুজ্জামান রতনকে
মাঠের গুরুত্বপূর্ণ আন্দোলন বা কর্মসূচিতে দেখা যায়নি বলে অভিযোগ করেন
তারা। তৃণমূলের দাবিতে বলা হয়, “ধানের শীষের ঐতিহ্য রক্ষায়, আন্দোলনের
মূল্যায়নে এবং ভোটের মাঠের বাস্তবতায় ধানের শীষের মনোনয়ন পুনর্বিবেচনা
করে মোঃ মহিউদ্দিনকে প্রার্থী করা এখন সময়ের দাবি।”


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা