• রবিবার, ০৩ মে ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
Headline
মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মুন্সীগঞ্জে শব্দদূষণবিরোধী ভ্রাম্যমাণ আদালত, ৬ যানবাহনকে জরিমানা বৃষ্টির মধ্যে গরু আনতে গিয়ে গজারিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু লঞ্চ থেকে কল পেয়ে অসুস্থ শিশুকে চিকিৎসা দিতে হাজির কোস্টগার্ড শ্রীনগরে স্কুলছাত্র হত্যা মামলার আসামি আটক মুন্সীগঞ্জ আইনজীবি সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের প্রার্থীতা বাতিল গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি, মুন্সীগঞ্জে চক্রের ৪ সদস্য গ্রেফতার খাসমহল বালুচর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরন মুন্সীগঞ্জে আন্তঃজেলা বাইকচোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩ মোটরসাইকেল জ্বালানি সংকটে থমকে গেছে দিঘীরপাড়ের জীবন: কর্মহীন ৫০০ মোটরসাইকেলচালক, দুর্ভোগে জনজীবন সাত বছর পর ফিরল লাক্স সুপারস্টার: মুকুট জিতলেন রাজশাহীর বিদুষী বর্ণিতা গজারিয়াতে বীর মুক্তিযোদ্ধার ওপর হামলা: ১৭ জনের বিরুদ্ধে মামলা, একজন গ্রেপ্তার লৌহজংয়ে সংঘর্ষে নিহত ১, গ্রেপ্তার ১ মুন্সীগঞ্জে ৪ হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার গজারিয়ায় পরিযায়ী পাখি শিকার: অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাসহ ৬ জনকে জরিমানা  মুন্সীগঞ্জে ১৫ জুলাইযোদ্ধার গেজেট বাতিল, প্রজ্ঞাপন জারি সরকারের মুন্সিগঞ্জে অটিজম শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ জাতীয় সংসদকে যুক্তি ও সমাধানের কেন্দ্র করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান রমজানে সৌদি উপহারের খেজুর: মুন্সিগঞ্জের ১৮০ কার্টুন কোথায়—সামাজিক মাধ্যমে আলোচনা জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে মুন্সীগঞ্জে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া

ফিউচার ক্যাডেট একাডেমীর মেধা যাচাই বৃত্তির পুরস্কার বিতরণ

Reporter Name / ৬৮ Time View
Update : রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬

ফিউচার ক্যাডেট একাডেমীর উদ্যোগে আয়োজিত ‘মেধা যাচাই বৃত্তি
পরীক্ষা-২০২৫’ এর পুরস্কার ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার
সকাল ১০টায় মুন্সীগঞ্জের পঞ্চসার আইডিয়াল একাডেমীর হলরুমে এ আয়োজন
করা হয়। গত ১৯ ডিসেম্বর ২০২৫ পঞ্চসার আইডিয়াল একাডেমী বিদ্যালয় কেন্দ্রে
অনুষ্ঠিত পরীক্ষায় টঙ্গীবাড়ি, সিরাজদিখান ও মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চম শ্রেণির
২৬৬ জন শিক্ষার্থী অংশ নেয়। পরীক্ষায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের
যথাক্রমে ৫ হাজার, ৩ হাজার ও ২ হাজার টাকা নগদ অর্থ, কোরআন, হাদিস ও ক্রেস্ট
প্রদান করা হয়। চতুর্থ থেকে ২০তম স্থান অর্জনকারীদের দেওয়া হয় ক্রেস্ট ও এক
হাজার টাকা করে। প্রথম স্থান অর্জন করে পঞ্চসার আইডিয়াল একাডেমীর
শিক্ষার্থী মানহা হাসান ইহান, দ্বিতীয় হন খাস মহল বালুচর সরকারি প্রাথমিক
বিদ্যালয়ের নাজিয়া হক তুফা এবং তৃতীয় হন মহাকালী ১ নম্বর সরকারি
প্রাথমিক বিদ্যালয়ের তাহমিদ আহমেদ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা
প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলাম। সভাপতিত্ব করেন ফিউচার
ক্যাডেট একাডেমীর নারায়ণগঞ্জ শাখার পরিচালক রাহিলা আক্তার।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা