• শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
Headline
গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি, মুন্সীগঞ্জে চক্রের ৪ সদস্য গ্রেফতার খাসমহল বালুচর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরন মুন্সীগঞ্জে আন্তঃজেলা বাইকচোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩ মোটরসাইকেল জ্বালানি সংকটে থমকে গেছে দিঘীরপাড়ের জীবন: কর্মহীন ৫০০ মোটরসাইকেলচালক, দুর্ভোগে জনজীবন সাত বছর পর ফিরল লাক্স সুপারস্টার: মুকুট জিতলেন রাজশাহীর বিদুষী বর্ণিতা গজারিয়াতে বীর মুক্তিযোদ্ধার ওপর হামলা: ১৭ জনের বিরুদ্ধে মামলা, একজন গ্রেপ্তার লৌহজংয়ে সংঘর্ষে নিহত ১, গ্রেপ্তার ১ মুন্সীগঞ্জে ৪ হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার গজারিয়ায় পরিযায়ী পাখি শিকার: অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাসহ ৬ জনকে জরিমানা  মুন্সীগঞ্জে ১৫ জুলাইযোদ্ধার গেজেট বাতিল, প্রজ্ঞাপন জারি সরকারের মুন্সিগঞ্জে অটিজম শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ জাতীয় সংসদকে যুক্তি ও সমাধানের কেন্দ্র করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান রমজানে সৌদি উপহারের খেজুর: মুন্সিগঞ্জের ১৮০ কার্টুন কোথায়—সামাজিক মাধ্যমে আলোচনা জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে মুন্সীগঞ্জে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া দায়িত্ব ছাড়ার পর নতুন করে অপপ্রচার—দুর্নীতির অভিযোগ অস্বীকার আসিফ নজরুলের শ্রীনগরে উদ্ধারকৃত অর্ধগলিত লাশের পরিচয় মিলেছে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দূর্ঘটনায় নিহত-১আহত-১ শ্রীনগরে সিসি ক্যামেরায় দেখা গেল সন্দেহভাজন ডাকাতদের সিরাজদীখানে সূর্যমুখী চাষে মুখ ফিরিয়ে নিচ্ছেন কৃষকরা সিরাজদীখানে ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার

গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি, মুন্সীগঞ্জে চক্রের ৪ সদস্য গ্রেফতার

Reporter Name / ৩ Time View
Update : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় গরুর মাংস হিসেবে বিক্রির উদ্দেশ্যে ঘোড়ার
মাংস প্রস্তুতের অভিযোগে একটি চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
এ সময় জবাইকৃত ৯টি ঘোড়ার মাংস এবং একটি জীবিত অসুস্থ ঘোড়া উদ্ধার
করা হয়েছে। শুক্রবার বিকেলে মুন্সীগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে
আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মোঃ মেনহাজুল
আলম। তিনি বলেন, গত ৮ এপ্রিল সকালে গজারিয়া থানাধীন আনারপুরা এলাকায়
কিছু লোক রুগ্ন ও বয়স্ক ঘোড়া জবাই করছে-এমন সংবাদের ভিত্তিতে স্থানীয়দের
সহায়তায় পুলিশ ঘটনাস্থলে যায়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা
পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে জবাইকৃত ঘোড়ার মাংস জব্দ করে প্রাণিস¤পদ
কর্মকর্তার হেফাজতে দেওয়া হয়। এ ঘটনায় স্থানীয় বাসিন্দা আল-আমিন
শিকদারের আবেদনের পরিপ্রেক্ষিতে গজারিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়।
পরবর্তীতে পুলিশ যৌথভাবে অভিযান চালায়।
তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে গাজীপুরের টঙ্গী পূর্ব ও বাসন থানা
এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গত ৯ এপ্রিল সন্ধ্যায় চারজনকে
গ্রেফতার করা হয়। তারা হলেন-রুবেল (৩৯), সৌরভ (২১), সোহেল গাজী (২১) ও
ইয়াছিন আরাফাত (২১)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা ঢাকার আরও কয়েকজন
সহযোগীর সঙ্গে দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে যমুনার চরাঞ্চলে
গিয়ে অসুস্থ ও বয়স্ক ঘোড়া জবাই করে মাংস প্রক্রিয়াজাত করত। পরে এসব মাংস
পিকআপে করে ঢাকায় এনে গরুর মাংস হিসেবে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রি
করা হতো। পুলিশ জানায়, এ চক্রের সঙ্গে জড়িত অন্য পলাতক সদস্যদের গ্রেফতারে
অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা