• শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
Headline
পঞ্চসার বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ গজারিয়ায় নিখোঁজের ৪ দিন পর মেঘনায় মরদেহ, আটক ৪ সিরাজদিখানে সন্ত্রাস বিরোধী মামলায় গ্রেফতার ৩ সরকারি গাছ কেটে ব্রীজ নির্মাণ, ইউপি সদস্যের পক্ষে এলাকাবাসীর সমর্থন! উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়ে জাতীয় শিক্ষা পদক পেলেন মো: জাহাঙ্গীর হোসেন  শ্রীনগরে চোরাইকৃত মালামালসহ হত্যা মামলার  আসামী গ্রেফতার  শ্রীনগরে র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত  আসামী গ্রেফতার  মুন্সীগঞ্জ জেলা পরিষদ ভবনের সম্মুখভাগ সংস্কার কাজের উদ্বোধন মুন্সীগঞ্জে ১৯ মে শুরু তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা সংবাদ সম্মেলন মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মুন্সীগঞ্জে শব্দদূষণবিরোধী ভ্রাম্যমাণ আদালত, ৬ যানবাহনকে জরিমানা বৃষ্টির মধ্যে গরু আনতে গিয়ে গজারিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু লঞ্চ থেকে কল পেয়ে অসুস্থ শিশুকে চিকিৎসা দিতে হাজির কোস্টগার্ড শ্রীনগরে স্কুলছাত্র হত্যা মামলার আসামি আটক মুন্সীগঞ্জ আইনজীবি সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের প্রার্থীতা বাতিল গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি, মুন্সীগঞ্জে চক্রের ৪ সদস্য গ্রেফতার খাসমহল বালুচর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরন মুন্সীগঞ্জে আন্তঃজেলা বাইকচোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩ মোটরসাইকেল জ্বালানি সংকটে থমকে গেছে দিঘীরপাড়ের জীবন: কর্মহীন ৫০০ মোটরসাইকেলচালক, দুর্ভোগে জনজীবন সাত বছর পর ফিরল লাক্স সুপারস্টার: মুকুট জিতলেন রাজশাহীর বিদুষী বর্ণিতা

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার

Reporter Name / ২৬ Time View
Update : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

মুন্সীগঞ্জ সদর উপজেলার রামগোপালপুর এলাকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি)
পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার
রিকাবীবাজার দুধপট্টি এলাকার রহমান ফার্মেসির সামনে পাকা সড়কে গোপন
সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- সমরাজ
শিকদার ওরফে সম্রাট (৩৬), মো. নাসিম হোসেন (৪০) ও মো. সাজিদ হাওলাদার
(২৮)। তাদের সবার বাড়ি মুন্সীগঞ্জ জেলার বিভিন্ন এলাকায়।
ডিবি পুলিশের সূত্রে জানা যায়, অভিযানকালে তাদের কাছ থেকে ৭ কেজি
গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন
রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতরা একটি সক্রিয় মাদক চক্রের সদস্য।
অভিযোগ রয়েছে, তারা বিভিন্ন সময় প্রভাবশালী মহলের ছত্রছায়ায় ফেন্সিডিলসহ
অন্যান্য মাদকদ্রব্যের বড় চালান সরবরাহ করে আসছিল। ঐ এলাকায় অভিযান পরিচালনা
করলে মাদকের আরো বড় চালান পাওয়া যাবে।
এ ঘটনায় এলাকায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তারা জানান,
দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার কারণে এলাকায় চুরি, ছিনতাই ও বিভিন্ন অপরাধ
বেড়ে গিয়েছিল। জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মুন্সীগঞ্জ জেলায়
মাদক, চুরি, ছিনতাই ও ডাকাতির বিরুদ্ধে চলমান অভিযান আরও জোরদার করা হবে।

 


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা