• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
Headline
মুন্সীগঞ্জ আইনজীবি সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের প্রার্থীতা বাতিল গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি, মুন্সীগঞ্জে চক্রের ৪ সদস্য গ্রেফতার খাসমহল বালুচর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরন মুন্সীগঞ্জে আন্তঃজেলা বাইকচোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩ মোটরসাইকেল জ্বালানি সংকটে থমকে গেছে দিঘীরপাড়ের জীবন: কর্মহীন ৫০০ মোটরসাইকেলচালক, দুর্ভোগে জনজীবন সাত বছর পর ফিরল লাক্স সুপারস্টার: মুকুট জিতলেন রাজশাহীর বিদুষী বর্ণিতা গজারিয়াতে বীর মুক্তিযোদ্ধার ওপর হামলা: ১৭ জনের বিরুদ্ধে মামলা, একজন গ্রেপ্তার লৌহজংয়ে সংঘর্ষে নিহত ১, গ্রেপ্তার ১ মুন্সীগঞ্জে ৪ হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার গজারিয়ায় পরিযায়ী পাখি শিকার: অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাসহ ৬ জনকে জরিমানা  মুন্সীগঞ্জে ১৫ জুলাইযোদ্ধার গেজেট বাতিল, প্রজ্ঞাপন জারি সরকারের মুন্সিগঞ্জে অটিজম শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ জাতীয় সংসদকে যুক্তি ও সমাধানের কেন্দ্র করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান রমজানে সৌদি উপহারের খেজুর: মুন্সিগঞ্জের ১৮০ কার্টুন কোথায়—সামাজিক মাধ্যমে আলোচনা জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে মুন্সীগঞ্জে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া দায়িত্ব ছাড়ার পর নতুন করে অপপ্রচার—দুর্নীতির অভিযোগ অস্বীকার আসিফ নজরুলের শ্রীনগরে উদ্ধারকৃত অর্ধগলিত লাশের পরিচয় মিলেছে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দূর্ঘটনায় নিহত-১আহত-১ শ্রীনগরে সিসি ক্যামেরায় দেখা গেল সন্দেহভাজন ডাকাতদের সিরাজদীখানে সূর্যমুখী চাষে মুখ ফিরিয়ে নিচ্ছেন কৃষকরা

একদিন আগেই ইসরায়েলে পৌঁছাবে মেসির আর্জেন্টিনা

Reporter Name / ২২৭ Time View
Update : শুক্রবার, ১ জুন, ২০১৮

একদিকে গাজা উপত্যকায় মুক্তিকামী ফিলিস্তিনিদের নির্বিচারে গুলি করে, বোমা মেরে হত্যা করছে, অন্যদিকে লিওনেল মেসির দেশ আর্জেন্টিনার বিপক্ষে প্রীতি ম্যাচের আয়োজন করছে ইসরায়েলিরা। সারা বিশ্বের শান্তিপ্রিয় মানুষের সব অনুরোধ উপেক্ষা করে ইসরায়েলে গিয়ে বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচ খেলার সব আয়োজন সম্পন্ন করে ফেলেছে আর্জেন্টিনা। ৯ জুন, জেরুজালেমে ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বিশ্বকাপের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা মেসির দেশ আর্জেন্টিনার। যার একটি ইতোমধ্যে খেলে ফেলেছে তারা। হাইতির বিরুদ্ধে ওই ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন মেসি। আর্জেন্টিনা জিতেছে ৪-০ গোলের বড় ব্যবধানে।

দ্বিতীয় প্রস্তুতি ম্যাচটি তারা খেলবে ইসরায়েলের বিরুদ্ধে। জেরুজালেমে ওই ম্যাচটি খেলেই রাশিয়ার উদ্দেশ্যে বিমানে উঠবে মেসি-সাম্পাওলিরা। জেরুজালেমের টেড্ডি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি।

মূলতঃ মেসিদের জেরুজালেমে আসার সূচি ছিল ৮ জুন। ওইদিন তারা এসে বিশ্রাম নেয়ার কথা এবং পরদিন প্রস্তুতি ম্যাচ খেলতে নামার কথা; কিন্তু সূচিতে পরিবর্তন এনে আর্জেন্টিনা জেরুজালেমে এসে পৌঁছাবে একদিন আগে, অর্থ্যাৎ ৭ জুন। ৮ জুন তারা জেরুজালেমে অবস্থান করবে। সকালে ট্রেনিং করবে। ট্রেনিংয়ের পর অংশ নেবে সংবাদ সম্মেলনে এবং সর্বশেষ বিকালে তারা ইহুদীদের কয়েকটি পবিত্র স্থান পরিদর্শনে যাবে। যার মধ্যে রয়েছে পশ্চিমের দেয়াল এবং চার্চ অব হলি সেপালচার।

ইসরায়েল যখন তেলআবিবের পরিবর্তে জেরুজালেমকে তাদের রাজধানী হিসেবে ঘোষণা দেয়, সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে ওঠে সারা বিশ্ব। ফিলিস্তিনিরা জেরুজালেমকে কোনোভাবেই ইসরায়েলের রাজধানী হিসেবে মেনে নিতে পারে না। যে কারণে বিক্ষোভ শুরু করে তারা। সেই বিক্ষোভে গুলি করে নির্বিচারে মানুষ হত্যা করেছে ইসরায়েলি হায়েনারা।

বিশ্বের শান্তিকামি মানুষ ইসারায়েলের এই সিদ্ধান্তের প্রতিবাদ করেছে। কিন্তু সন্ত্রাসী এবং মধ্যপ্রাচ্যের বিষফোঁড়া হিসেবে পরিচিত ইসরায়েল জেরুজালেমে তাদের রাজধানী স্থানান্তরের প্রক্রিয়া থেকে সরে আসেনি। এমনকি ইসরায়েলের সন্ত্রাসী সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রও তাদের দুতাবাস সরিয়ে এনেছে জেরুজালেমে।

বৈশ্বিক সমর্থন বলতে ইসরায়েল পেয়েছে যুক্তরাষ্ট্রের দুতাবাস সরিয়ে আনাকেই। ডোনাল্ড ট্রাম্পের সমর্থনের পর আর্জেন্টিনা ফুটবল দলের জেরুজালেমে এসে ফুটবল ম্যাচ খেলাও ইসরায়েলের প্রতি নীরব সমর্থন। খেলা দিয়েই রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করে নিচ্ছে সন্ত্রাসী ইসরায়েলিরা। আর তাতে নীরব সমর্থন জানাচ্ছে আর্জেন্টিনা ফুটবল দল।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা