• সোমবার, ০৮ জুন ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
Headline
পঞ্চসার বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ গজারিয়ায় নিখোঁজের ৪ দিন পর মেঘনায় মরদেহ, আটক ৪ সিরাজদিখানে সন্ত্রাস বিরোধী মামলায় গ্রেফতার ৩ সরকারি গাছ কেটে ব্রীজ নির্মাণ, ইউপি সদস্যের পক্ষে এলাকাবাসীর সমর্থন! উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়ে জাতীয় শিক্ষা পদক পেলেন মো: জাহাঙ্গীর হোসেন  শ্রীনগরে চোরাইকৃত মালামালসহ হত্যা মামলার  আসামী গ্রেফতার  শ্রীনগরে র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত  আসামী গ্রেফতার  মুন্সীগঞ্জ জেলা পরিষদ ভবনের সম্মুখভাগ সংস্কার কাজের উদ্বোধন মুন্সীগঞ্জে ১৯ মে শুরু তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা সংবাদ সম্মেলন মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মুন্সীগঞ্জে শব্দদূষণবিরোধী ভ্রাম্যমাণ আদালত, ৬ যানবাহনকে জরিমানা বৃষ্টির মধ্যে গরু আনতে গিয়ে গজারিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু লঞ্চ থেকে কল পেয়ে অসুস্থ শিশুকে চিকিৎসা দিতে হাজির কোস্টগার্ড শ্রীনগরে স্কুলছাত্র হত্যা মামলার আসামি আটক মুন্সীগঞ্জ আইনজীবি সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের প্রার্থীতা বাতিল গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি, মুন্সীগঞ্জে চক্রের ৪ সদস্য গ্রেফতার খাসমহল বালুচর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরন মুন্সীগঞ্জে আন্তঃজেলা বাইকচোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩ মোটরসাইকেল জ্বালানি সংকটে থমকে গেছে দিঘীরপাড়ের জীবন: কর্মহীন ৫০০ মোটরসাইকেলচালক, দুর্ভোগে জনজীবন সাত বছর পর ফিরল লাক্স সুপারস্টার: মুকুট জিতলেন রাজশাহীর বিদুষী বর্ণিতা

আমিরের রেকর্ড ভেঙে বিপিএলের ইতিহাস সেরা বোলিং তাসকিনের

Reporter Name / ১৫০ Time View
Update : বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২৫

বিপিএলের সেরা বোলিং ফিগারটা এখন তাসকিন আহমেদের। আজ বৃহস্পতিবার বিকেলে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ১৯ রানে ৭ উইকেট শিকার করে বিপিএলে নিজেকে ছাড়িয়ে যাওয়ার পাশাপাশি এক ম্যাচের সেরা বোলিং স্পেল উপহার দিলেন বাংলাদেশের এক নম্বর পেসার তাসকিন।

এতদিন বিপিএলে সেরা বোলিং ফিগার ছিল পাকিস্তানের ফাস্টবোলার মোহাম্মদ আমিরের। ২০২০ সালের বিপিএলে খুলনার হয়ে রংপুর রাইডার্সের বিপক্ষে ১৭ রানে ৬ উইকেট শিকার করে সেরা বোলিং ফিগারের রেকর্ড গড়েছিলেন মোহাম্মদ আমির।

আজ ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে দূর্বার রাজশাহীর পেস বোলার তাসকিন ছাড়িয়ে গেলেন আমিরকে। তাসকিনের ম্যাচ ফিগার- ৪-০-১৯-৭। ৪ ওভারে ৭ উইকেট পাওয়া তাসকিন শেষ ওভারে ২ রানে পতন ঘটান ৩ উইকেটের।

আগের ২ ওভারের প্রথম স্পেলে ১৪ রানে ২ উইকেট নেন তিনি। ঢাকার প্রধান ব্যাটিং স্তম্ভ লিটন দাসকে প্রথম ওভারে অফস্ট্যাম্পের বাইরে বাড়তি গতি বাউন্সে পরাস্ত করেন তাসকিন। তার লাফিয়ে ওঠা ডেলিভারিতে উইকেটের পিছনে ক্যাচ দিয়ে ফেরেন লিটন দাস। এরপর যখনই বোলিংয়ে এসেছেন তখনই ঢাকার ব্যাটারদের নাভিশ্বাস তুলেছেন রাজশাহীর এই পেসার।তানজিদ তামিম ছিলেন তাসকিনের দ্বিতীয় শিকার। উইকেট থেকে বেরিয়ে তাসকিনকে স্লগ করতে গিয়ে উইকেট কিপার আকবর আলীর গ্লাভসে ক্যাচ দিয়ে বিদায় নেন টি-টোয়েন্টি ফরম্যাটে জাতীয় দলে লিটন দাসের পার্টনার তানজিদ তামিম। দ্বিতীয় স্পেলে ১ ওভারে ৩ রান দিয়ে আরও ২ উইকেট পতন ঘটান তাসকিন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা