• সোমবার, ১১ মে ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
Headline
মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মুন্সীগঞ্জে শব্দদূষণবিরোধী ভ্রাম্যমাণ আদালত, ৬ যানবাহনকে জরিমানা বৃষ্টির মধ্যে গরু আনতে গিয়ে গজারিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু লঞ্চ থেকে কল পেয়ে অসুস্থ শিশুকে চিকিৎসা দিতে হাজির কোস্টগার্ড শ্রীনগরে স্কুলছাত্র হত্যা মামলার আসামি আটক মুন্সীগঞ্জ আইনজীবি সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের প্রার্থীতা বাতিল গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি, মুন্সীগঞ্জে চক্রের ৪ সদস্য গ্রেফতার খাসমহল বালুচর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরন মুন্সীগঞ্জে আন্তঃজেলা বাইকচোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩ মোটরসাইকেল জ্বালানি সংকটে থমকে গেছে দিঘীরপাড়ের জীবন: কর্মহীন ৫০০ মোটরসাইকেলচালক, দুর্ভোগে জনজীবন সাত বছর পর ফিরল লাক্স সুপারস্টার: মুকুট জিতলেন রাজশাহীর বিদুষী বর্ণিতা গজারিয়াতে বীর মুক্তিযোদ্ধার ওপর হামলা: ১৭ জনের বিরুদ্ধে মামলা, একজন গ্রেপ্তার লৌহজংয়ে সংঘর্ষে নিহত ১, গ্রেপ্তার ১ মুন্সীগঞ্জে ৪ হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার গজারিয়ায় পরিযায়ী পাখি শিকার: অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাসহ ৬ জনকে জরিমানা  মুন্সীগঞ্জে ১৫ জুলাইযোদ্ধার গেজেট বাতিল, প্রজ্ঞাপন জারি সরকারের মুন্সিগঞ্জে অটিজম শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ জাতীয় সংসদকে যুক্তি ও সমাধানের কেন্দ্র করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান রমজানে সৌদি উপহারের খেজুর: মুন্সিগঞ্জের ১৮০ কার্টুন কোথায়—সামাজিক মাধ্যমে আলোচনা জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে মুন্সীগঞ্জে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া

আর্জেন্টিনাকে কাঁদিয়ে সেমিফাইনালে ফ্রান্স, ম্যাচ শেষে দু’দলের হাতাহাতি

Reporter Name / ১৫৬ Time View
Update : শনিবার, ৩ আগস্ট, ২০২৪

শিরোপা জয়ের স্বপ্ন আর পূরণ হলো না আর্জেন্টিনার। প্যারিস অলিম্পিকের কোয়ার্টার ফাইনালের উত্তেজনাপূর্ণ লড়াইয়ে ফ্রান্সের কাছে হেরে বিদায় নিল তারা। তবে শেষ বাঁশি বাজার পর পরিস্থিতি ভীষণ উত্তপ্ত হয়ে ওঠে। দুই দলের ফুটবলাররা প্রথমে বাকবিতণ্ডা ও পরে জড়িয়ে পড়ে হাতাহাতিতে।

এদিন ম্যাচ শুরুর আগেই ফরাসি দর্শকেরা আর্জেন্টিনাকে দুয়ো দেয়। আর ম্যাচে ফ্রান্সের কাছে ১-০ গোলে হেরে আর্জেন্টিনার বিদায় নেয়ার পর শেষ পর্যন্ত তা রূপ নেয় বাকবিতণ্ডা ও হাতাহাতিতে। সবশেষ বিশ্বকাপ ফাইনাল শেষেও একই চিত্র দেখা গিয়েছিল।

ম্যাচ শেষে দু’দলের সমর্থকদের মধ্যেও উত্তেজনা ছড়িয়ে পড়ে।

মাতমুট আটলান্টিকে স্টেডিয়ামে আয়োজিত এই ম্যাচে ফরাসিদের হয়ে একমাত্র গোলটি করেন ইয়ান ফিলিপে মাতেতা। ম্যাচজুড়ে ৭০ শতাংশ বল দখলে রেখেছিল আর্জেন্টিনা। তাদের  ১৬ শটের বিপরীতে ফ্রান্স নিয়েছে ১০টি। আর লক্ষ্যে আর্জেন্টাইনদের শট ছিল চারটি, স্বাগতিকদের দুটি। ম্যাচের শুরু থেকে আধিপত্য দেখিয়েছে আর্জেন্টাইনরা। তবে পায়নি কাঙ্খিত সেই গোলের দেখা।

ম্যাচের পঞ্চম মিনিটেই আর্জেন্টিনাকে ব্যাকফুটে ঠেলে দেয় ফ্রান্স। কর্নার থেকে মাইকেল ওলিসের ক্রস পেয়ে বক্সের সেন্টার থেকে হেড করে জাল কাঁপান ফিলিপে মাতেতা। ওই একটি গোলই ম্যাচের পার্থক্য গড়ে দেওয়ার জন্য যথেষ্ঠ ছিল। বাকি সময়ে আরও বেশকটি আক্রমণ করলেও কিছুতেই সমতায় ফিরতে পারেনি আলবিসেলেস্তেরা।

এরপর ম্যাচের ৮৩ মিনিটে ফ্রান্স ব্যবধান দ্বিগুণ করার আনন্দে মেতেছিল। ওলিসের বাঁ পায়ের শট লক্ষ্যভেদ হলে উল্লাসে ফেটে পড়ে পুরো গ্যালারি। কিন্তু ভিএআর গোলটি বাতিল করে দেয়। তবে, শেষমেশ ১-০ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা। এই হতাশাই পরে ক্ষোভে পরিণত হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা