• মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
Headline
পঞ্চসার বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ গজারিয়ায় নিখোঁজের ৪ দিন পর মেঘনায় মরদেহ, আটক ৪ সিরাজদিখানে সন্ত্রাস বিরোধী মামলায় গ্রেফতার ৩ সরকারি গাছ কেটে ব্রীজ নির্মাণ, ইউপি সদস্যের পক্ষে এলাকাবাসীর সমর্থন! উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়ে জাতীয় শিক্ষা পদক পেলেন মো: জাহাঙ্গীর হোসেন  শ্রীনগরে চোরাইকৃত মালামালসহ হত্যা মামলার  আসামী গ্রেফতার  শ্রীনগরে র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত  আসামী গ্রেফতার  মুন্সীগঞ্জ জেলা পরিষদ ভবনের সম্মুখভাগ সংস্কার কাজের উদ্বোধন মুন্সীগঞ্জে ১৯ মে শুরু তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা সংবাদ সম্মেলন মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মুন্সীগঞ্জে শব্দদূষণবিরোধী ভ্রাম্যমাণ আদালত, ৬ যানবাহনকে জরিমানা বৃষ্টির মধ্যে গরু আনতে গিয়ে গজারিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু লঞ্চ থেকে কল পেয়ে অসুস্থ শিশুকে চিকিৎসা দিতে হাজির কোস্টগার্ড শ্রীনগরে স্কুলছাত্র হত্যা মামলার আসামি আটক মুন্সীগঞ্জ আইনজীবি সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের প্রার্থীতা বাতিল গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি, মুন্সীগঞ্জে চক্রের ৪ সদস্য গ্রেফতার খাসমহল বালুচর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরন মুন্সীগঞ্জে আন্তঃজেলা বাইকচোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩ মোটরসাইকেল জ্বালানি সংকটে থমকে গেছে দিঘীরপাড়ের জীবন: কর্মহীন ৫০০ মোটরসাইকেলচালক, দুর্ভোগে জনজীবন সাত বছর পর ফিরল লাক্স সুপারস্টার: মুকুট জিতলেন রাজশাহীর বিদুষী বর্ণিতা

শিক্ষার্থীদের সাথে সংহতি জানিয়ে যা বললেন শোবিজ অঙ্গনের ব্যক্তিত্বরা

Reporter Name / ১২৩ Time View
Update : শনিবার, ৩ আগস্ট, ২০২৪

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে বহু মানুষের প্রাণহানির পর সরব হয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। নেমে এসেছেন রাস্তায়। এ থেকে বাদ যাননি শোবিজ অঙ্গনের ব্যক্তিত্বরাও। এবার আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে একাত্মতা প্রকাশ করে রাস্তায় নেমে এলেন তারা।

বৃহস্পতিবার (১ জুলাই) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ৯ দফা দাবির সাথে সংহতি প্রকাশ করে শিল্পী সমাজ। সংসদ ভবনের সামনে সমবেত হওয়ার কথা থাকলেও পুলিশি বাঁধার কারণে ফার্মগেটের আনন্দ সিনেমা হলের সামনে বৃষ্টি উপেক্ষা করে সমবেত হন চলচ্চিত্র, আলোকচিত্র, থিয়েটার, গণমাধ্যমসহ দৃশ্যমাধ্যমের নানা শাখার কর্মীরা।

সংহতি প্রকাশকালে সমাবেশে আজমেরি হক বাঁধন বলেন, আমার কোনো বিদেশি পাসপোর্ট নেই, আমার ১২ বছরের একটি ছেলে আছে। আমি এ দেশের নাগরিক, এ দেশেই থাকবো। এই তারকা বলেন, যেভাবে সাধারণ শিক্ষার্থীদের ওপর নিপীড়ন চালানো হয়েছে, তা দেখে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ ঘরে বসে থাকতে পারে না। এই দেশটা আমার। আমরাই এই দেশকে সংস্কার করবো।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন, আরেক তারকা, মোশাররফ করিম। তিনি বলেন, আমরা শান্তি চাই, রক্ত দেখতে চাই না। এ সময় এক সাংবাদিক প্রশ্ন করেন, আপনাকেও জামায়াত বা বিরোধী মতের মানুষ ট্যাগ দেয়া হবে কিনা? জবাবে করিম বলেন, আমি আজকে সাধারণ মানুষ।

এছাড়া উপস্থিত নির্মাতা আশফাক নিপুন বলেন, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় নিহতদের জন্য বড় একটা স্যালুট। যারা মারা গেছেন, তাদের পরিবারের ত্যাগের সঙ্গে আর কারও তুলনায় হয় না।

আন্দোলনকারীরা নতুন করে আগামী দিনের পথ দেখাচ্ছে উল্লেখ করে আশফাক নিপুন বলেন, যার কারণে আজকে আমরা এখানে আসতে পেরেছি। চলচ্চিত্র মিডিয়া ইন্ডাস্ট্রি পিছিয়ে যাওয়ার কোনও ভয় দেখছি না। যে কোনও কিছুর আগে সমাজ ও রাষ্ট্র। সমাজ আর রাষ্ট্র মানবিক হলে, এখন যেখানে আপনাদের মনে হচ্ছে… ব্যবসা-বাণিজ্য ও মিডিয়া ইন্ডাস্ট্রি পিছিয়ে যাচ্ছে, সেটি তখন ৪ গুণ বেশি গতিতে এগিয়ে যাবে।

-সংগৃহীত


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা