• শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
Headline
পঞ্চসার বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ গজারিয়ায় নিখোঁজের ৪ দিন পর মেঘনায় মরদেহ, আটক ৪ সিরাজদিখানে সন্ত্রাস বিরোধী মামলায় গ্রেফতার ৩ সরকারি গাছ কেটে ব্রীজ নির্মাণ, ইউপি সদস্যের পক্ষে এলাকাবাসীর সমর্থন! উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়ে জাতীয় শিক্ষা পদক পেলেন মো: জাহাঙ্গীর হোসেন  শ্রীনগরে চোরাইকৃত মালামালসহ হত্যা মামলার  আসামী গ্রেফতার  শ্রীনগরে র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত  আসামী গ্রেফতার  মুন্সীগঞ্জ জেলা পরিষদ ভবনের সম্মুখভাগ সংস্কার কাজের উদ্বোধন মুন্সীগঞ্জে ১৯ মে শুরু তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা সংবাদ সম্মেলন মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মুন্সীগঞ্জে শব্দদূষণবিরোধী ভ্রাম্যমাণ আদালত, ৬ যানবাহনকে জরিমানা বৃষ্টির মধ্যে গরু আনতে গিয়ে গজারিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু লঞ্চ থেকে কল পেয়ে অসুস্থ শিশুকে চিকিৎসা দিতে হাজির কোস্টগার্ড শ্রীনগরে স্কুলছাত্র হত্যা মামলার আসামি আটক মুন্সীগঞ্জ আইনজীবি সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের প্রার্থীতা বাতিল গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি, মুন্সীগঞ্জে চক্রের ৪ সদস্য গ্রেফতার খাসমহল বালুচর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরন মুন্সীগঞ্জে আন্তঃজেলা বাইকচোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩ মোটরসাইকেল জ্বালানি সংকটে থমকে গেছে দিঘীরপাড়ের জীবন: কর্মহীন ৫০০ মোটরসাইকেলচালক, দুর্ভোগে জনজীবন সাত বছর পর ফিরল লাক্স সুপারস্টার: মুকুট জিতলেন রাজশাহীর বিদুষী বর্ণিতা

কর্মক্ষেত্রে নারীদের সুরক্ষায় পশ্চিমবঙ্গ সরকারের নতুন নীতিমালা ঘোষণা

Reporter Name / ১৭৯ Time View
Update : রবিবার, ১৮ আগস্ট, ২০২৪

আরজি কর হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার জেরে এবার কর্মক্ষেত্রে নারীদের সুরক্ষায় নতুন নীতিমালা ঘোষণা করলো পশ্চিমবঙ্গ সরকার। গতকাল শনিবার (১৭ আগস্ট) সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়।

তিনি জানান, নারীদের নিরাপত্তা বৃদ্ধির জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে একাধিক পদক্ষেপ নেয়া হবে। নতুন নীতিমালার আওতায়- বিভিন্ন প্রতিষ্ঠানে নারীদের জন্য আলাদা ‘রেস্ট রুম’, নারী ভলান্টিয়ার নিয়োগ, ‘সেফ জোন’ নিশ্চিত করা হবে।

আরও জানানো হয়, নারীদের সুরক্ষায় একটি মোবাইল অ্যাপ তৈরি করা হচ্ছে। যার মাধ্যমে নিকটবর্তী থানায় জরুরি প্রয়োজনে সহজেই বার্তা পাঠাতে পারবেন নারীরা। এছাড়াও নারীদের সুরক্ষায় আরও বেশকিছু সিদ্ধান্ত নেয়া হয়েছে বলেও জানান আলাপন বন্দোপাধ্যায়।

-সংগৃহীত


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা