• বুধবার, ২৭ মে ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
Headline
সরকারি গাছ কেটে ব্রীজ নির্মাণ, ইউপি সদস্যের পক্ষে এলাকাবাসীর সমর্থন! উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়ে জাতীয় শিক্ষা পদক পেলেন মো: জাহাঙ্গীর হোসেন  শ্রীনগরে চোরাইকৃত মালামালসহ হত্যা মামলার  আসামী গ্রেফতার  শ্রীনগরে র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত  আসামী গ্রেফতার  মুন্সীগঞ্জ জেলা পরিষদ ভবনের সম্মুখভাগ সংস্কার কাজের উদ্বোধন মুন্সীগঞ্জে ১৯ মে শুরু তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা সংবাদ সম্মেলন মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মুন্সীগঞ্জে শব্দদূষণবিরোধী ভ্রাম্যমাণ আদালত, ৬ যানবাহনকে জরিমানা বৃষ্টির মধ্যে গরু আনতে গিয়ে গজারিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু লঞ্চ থেকে কল পেয়ে অসুস্থ শিশুকে চিকিৎসা দিতে হাজির কোস্টগার্ড শ্রীনগরে স্কুলছাত্র হত্যা মামলার আসামি আটক মুন্সীগঞ্জ আইনজীবি সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের প্রার্থীতা বাতিল গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি, মুন্সীগঞ্জে চক্রের ৪ সদস্য গ্রেফতার খাসমহল বালুচর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরন মুন্সীগঞ্জে আন্তঃজেলা বাইকচোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩ মোটরসাইকেল জ্বালানি সংকটে থমকে গেছে দিঘীরপাড়ের জীবন: কর্মহীন ৫০০ মোটরসাইকেলচালক, দুর্ভোগে জনজীবন সাত বছর পর ফিরল লাক্স সুপারস্টার: মুকুট জিতলেন রাজশাহীর বিদুষী বর্ণিতা গজারিয়াতে বীর মুক্তিযোদ্ধার ওপর হামলা: ১৭ জনের বিরুদ্ধে মামলা, একজন গ্রেপ্তার লৌহজংয়ে সংঘর্ষে নিহত ১, গ্রেপ্তার ১ মুন্সীগঞ্জে ৪ হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার

মুন্সীগঞ্জে ডিবির পৃথক অভিযানে ইয়াবা ও ফেনসিডিলসহ ৭ জন গ্রেপ্তার

Reporter Name / ১৩২ Time View
Update : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫

মুন্সীগঞ্জ সদর ও টঙ্গীবাড়ি উপজেলায় পৃথক অভিযানে ইয়াবা ট্যাবলেট ও ফেনসিডিলসহ সাতজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। রবিবার (১৯ অক্টোবর) রাতে পরিচালিত এই অভিযানে টঙ্গীবাড়ির উত্তর বেতকা এলাকা থেকে ১০০ পিস ইয়াবাসহ চারজন এবং সদর উপজেলার খানকা দালালপাড়া এলাকা থেকে চার বোতল ফেনসিডিলসহ তিনজনকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—রিয়াজুল ইসলাম (৪২), রাজিব তালুকদার (৩৫), আল-আমিন শিকদার (৩৫), সোহেল তালুকদার (৩৮), মো. মানিক শেখ (৩৮), মাইনুল ইসলাম (৩৮) ও মো. মিলন দপ্তরী (৩৮)।

অতিরিক্ত পুলিশ সুপার কাজী হুমায়ুন রশীদ সোমবার (২০ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, রবিবার রাত ১১টার দিকে টঙ্গীবাড়ি উপজেলার উত্তর বেতকা গ্রামের মিলন তালুকদারের বাড়ির সামনে ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে চারজনকে আটক করে। তল্লাশিতে তাদের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় টঙ্গীবাড়ি থানায় মামলা করার প্রস্তুতি চলছে।

অন্যদিকে, একই রাত ১০টার দিকে সদর উপজেলার খানকা দালালপাড়া এলাকায় মুক্তারপুর-ছনবাড়ি সড়কে পরিচালিত অভিযানে তিনজনকে ফেনসিডিলসহ আটক করা হয়। তাদের বিরুদ্ধেও সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন বলে জানান ডিবি কর্মকর্তারা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা