• বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
Headline
পঞ্চসার বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ গজারিয়ায় নিখোঁজের ৪ দিন পর মেঘনায় মরদেহ, আটক ৪ সিরাজদিখানে সন্ত্রাস বিরোধী মামলায় গ্রেফতার ৩ সরকারি গাছ কেটে ব্রীজ নির্মাণ, ইউপি সদস্যের পক্ষে এলাকাবাসীর সমর্থন! উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়ে জাতীয় শিক্ষা পদক পেলেন মো: জাহাঙ্গীর হোসেন  শ্রীনগরে চোরাইকৃত মালামালসহ হত্যা মামলার  আসামী গ্রেফতার  শ্রীনগরে র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত  আসামী গ্রেফতার  মুন্সীগঞ্জ জেলা পরিষদ ভবনের সম্মুখভাগ সংস্কার কাজের উদ্বোধন মুন্সীগঞ্জে ১৯ মে শুরু তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা সংবাদ সম্মেলন মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মুন্সীগঞ্জে শব্দদূষণবিরোধী ভ্রাম্যমাণ আদালত, ৬ যানবাহনকে জরিমানা বৃষ্টির মধ্যে গরু আনতে গিয়ে গজারিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু লঞ্চ থেকে কল পেয়ে অসুস্থ শিশুকে চিকিৎসা দিতে হাজির কোস্টগার্ড শ্রীনগরে স্কুলছাত্র হত্যা মামলার আসামি আটক মুন্সীগঞ্জ আইনজীবি সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের প্রার্থীতা বাতিল গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি, মুন্সীগঞ্জে চক্রের ৪ সদস্য গ্রেফতার খাসমহল বালুচর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরন মুন্সীগঞ্জে আন্তঃজেলা বাইকচোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩ মোটরসাইকেল জ্বালানি সংকটে থমকে গেছে দিঘীরপাড়ের জীবন: কর্মহীন ৫০০ মোটরসাইকেলচালক, দুর্ভোগে জনজীবন সাত বছর পর ফিরল লাক্স সুপারস্টার: মুকুট জিতলেন রাজশাহীর বিদুষী বর্ণিতা

মুন্সীগঞ্জে বেক্সিমকো ফার্মার ওষুধের গাড়িতে মিলল ৩০০০ ইয়াবা

Reporter Name / ১৬৬ Time View
Update : রবিবার, ১৮ আগস্ট, ২০২৪

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়ায় বেক্সিমকো ফার্মার ওষুধের গাড়িতে তল্লাশি চালিয়ে শিক্ষার্থীরা তিন হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টার সালমান এফ রহমানের গ্রেপ্তারের পরদিন বুধবার তার মালিকানাধীন ওষুধ কোম্পানির গাড়ি থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

এদিন রাতে ঢাকার একটি আদালত কোটা সংস্কার আন্দোলনের সময় একজন হকার হত্যা মামলায় সালমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে ১০ দিনের রিমান্ডের আদেশ দিয়েছে।

আর বুধবার দুপুর সাড়ে ১২টার দিকের এ ঘটনায় আটক করা হয়েছে ওষুধ পরিবহনের কাজে ব্যবহৃত এ ভ্যানের চালক সোহাগকে (৩৫)।

গজারিয়া থানার ওসি রাজিব খাঁন বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভাবেরচর বাসস্ট্যান্ড এলাকায় ট্রাফিকের কাজ করার সময় শিক্ষার্থীরা এ কাভার্ডভ্যান তল্লাশী করে ইয়াবার সন্ধান পায়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বলেন, মহাসড়কে ট্রাফিক পুলিশের সঙ্গে দায়িত্ব পালনের সময় জরুরি ওষুধ পরিবহনের কাজে ব্যবহৃত ঢাকামুখী একটি কাভার্ডভ্যানকে দূর থেকে থামানোর সংকেত দেয় শিক্ষার্থীরা। তবে সংকেত অমান্য করে চালক গাড়ির গতি বাড়িয়ে দেন।

প্রায় ১০০ গজ দূরে থাকা অন্য শিক্ষার্থীরা বেশ কিছুক্ষণ চেষ্টা চালিয়ে গাড়িটি থামাতে সক্ষম হয়। পরে গাড়িটির পেছনের ডালা খুলে তল্লাশি চালিয়ে একটি ব্যাগের ভেতর টেপ দিয়ে পেঁচানো অবস্থায় বিপুল পরিমাণ ইয়াবা পাওয়া যায়।

পরে আটক চালক সোহাগসহ জব্দ করা ইয়াবা ও কাভার্ডভ্যানটি গজারিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করেন শিক্ষার্থীরা।

ওসি রাজিব বলেন, শিক্ষার্থীরা তল্লাশি চালানোর সময় একজন পালিয়ে গেছেন। আইনি প্রক্রিয়া শেষে আটক ব্যক্তিকে আদালতে তোলা হবে।

আটক কভার্ড ভ্যান চালক সোহাগ (৩৫) নওগাঁর তেলাওয়াতপুর এলাকার বাসিন্দা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা