• রবিবার, ১৪ জুন ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
Headline
পঞ্চসার বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ গজারিয়ায় নিখোঁজের ৪ দিন পর মেঘনায় মরদেহ, আটক ৪ সিরাজদিখানে সন্ত্রাস বিরোধী মামলায় গ্রেফতার ৩ সরকারি গাছ কেটে ব্রীজ নির্মাণ, ইউপি সদস্যের পক্ষে এলাকাবাসীর সমর্থন! উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়ে জাতীয় শিক্ষা পদক পেলেন মো: জাহাঙ্গীর হোসেন  শ্রীনগরে চোরাইকৃত মালামালসহ হত্যা মামলার  আসামী গ্রেফতার  শ্রীনগরে র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত  আসামী গ্রেফতার  মুন্সীগঞ্জ জেলা পরিষদ ভবনের সম্মুখভাগ সংস্কার কাজের উদ্বোধন মুন্সীগঞ্জে ১৯ মে শুরু তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা সংবাদ সম্মেলন মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মুন্সীগঞ্জে শব্দদূষণবিরোধী ভ্রাম্যমাণ আদালত, ৬ যানবাহনকে জরিমানা বৃষ্টির মধ্যে গরু আনতে গিয়ে গজারিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু লঞ্চ থেকে কল পেয়ে অসুস্থ শিশুকে চিকিৎসা দিতে হাজির কোস্টগার্ড শ্রীনগরে স্কুলছাত্র হত্যা মামলার আসামি আটক মুন্সীগঞ্জ আইনজীবি সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের প্রার্থীতা বাতিল গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি, মুন্সীগঞ্জে চক্রের ৪ সদস্য গ্রেফতার খাসমহল বালুচর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরন মুন্সীগঞ্জে আন্তঃজেলা বাইকচোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩ মোটরসাইকেল জ্বালানি সংকটে থমকে গেছে দিঘীরপাড়ের জীবন: কর্মহীন ৫০০ মোটরসাইকেলচালক, দুর্ভোগে জনজীবন সাত বছর পর ফিরল লাক্স সুপারস্টার: মুকুট জিতলেন রাজশাহীর বিদুষী বর্ণিতা

গজারিয়ায় শুটার মান্নান হত্যাকাণ্ডে আহত হৃদয় বাঘের মৃত্যু

Reporter Name / ১৩৩ Time View
Update : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় আলোচিত শুটার মান্নান হত্যাকাণ্ডের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন হৃদয় বাঘ (২৮) নামে এক যুবক মারা গেছেন। শনিবার (১৬ আগস্ট) বিকেল সাড়ে চারটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। হৃদয় বাঘ গজারিয়ার ইমামপুর ইউনিয়নের হোগলাকান্দি গ্রামের হাবুল বাঘ ওরফে হবি উল্লাহর ছেলে।

সূত্র জানায়, গত ২৮ জুলাই সকাল ১০টার দিকে গজারিয়ার বড় কালীপুরা এলাকায় মেঘনা নদীর পাড়ে প্রতিপক্ষ লালুপিয়াস গ্রুপের গুলিতে নিহত হন শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত শুটার মান্নান। সময় হৃদয় বাঘসহ ছয়জন গুলিবিদ্ধ হন, যাদের মধ্যে হৃদয়ের অবস্থা ছিল আশঙ্কাজনক। তাকে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। তার শরীরে একাধিক গুলির চিহ্ন ছিল বলে চিকিৎসকেরা জানিয়েছেন।নিহতের স্ত্রী সুমি আক্তার অভিযোগ করে বলেন, নদীতে অবৈধ বালু ব্যবসা চাঁদাবাজিকে কেন্দ্র করে শত্রুতা সৃষ্টি হয়, যার জেরে প্রতিপক্ষ লালু নৌ ডাকাত নয়নপিয়াস গ্রুপের সদস্যরা এই হামলা চালিয়েছে।গজারিয়া থানা জানায়, ঘটনার পরদিন ২৯ জুলাই শুটার মান্নানের স্ত্রী সুমি আক্তার থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় হোগলাকান্দি গ্রামের সাজেদুল হক লালুকে প্রধান আসামি করে ১৬ জনের নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাতনামা আরও জনকে আসামি করা হয়।গজারিয়া থানার ওসি মো. আনোয়ার আলম আজাদ বলেন, হৃদয়ের মৃত্যুর বিষয়ে তার স্বজনরা থানায় খবর দিয়েছে, এবং তিনি ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা