• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
Headline
গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি, মুন্সীগঞ্জে চক্রের ৪ সদস্য গ্রেফতার খাসমহল বালুচর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরন মুন্সীগঞ্জে আন্তঃজেলা বাইকচোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩ মোটরসাইকেল জ্বালানি সংকটে থমকে গেছে দিঘীরপাড়ের জীবন: কর্মহীন ৫০০ মোটরসাইকেলচালক, দুর্ভোগে জনজীবন সাত বছর পর ফিরল লাক্স সুপারস্টার: মুকুট জিতলেন রাজশাহীর বিদুষী বর্ণিতা গজারিয়াতে বীর মুক্তিযোদ্ধার ওপর হামলা: ১৭ জনের বিরুদ্ধে মামলা, একজন গ্রেপ্তার লৌহজংয়ে সংঘর্ষে নিহত ১, গ্রেপ্তার ১ মুন্সীগঞ্জে ৪ হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার গজারিয়ায় পরিযায়ী পাখি শিকার: অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাসহ ৬ জনকে জরিমানা  মুন্সীগঞ্জে ১৫ জুলাইযোদ্ধার গেজেট বাতিল, প্রজ্ঞাপন জারি সরকারের মুন্সিগঞ্জে অটিজম শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ জাতীয় সংসদকে যুক্তি ও সমাধানের কেন্দ্র করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান রমজানে সৌদি উপহারের খেজুর: মুন্সিগঞ্জের ১৮০ কার্টুন কোথায়—সামাজিক মাধ্যমে আলোচনা জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে মুন্সীগঞ্জে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া দায়িত্ব ছাড়ার পর নতুন করে অপপ্রচার—দুর্নীতির অভিযোগ অস্বীকার আসিফ নজরুলের শ্রীনগরে উদ্ধারকৃত অর্ধগলিত লাশের পরিচয় মিলেছে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দূর্ঘটনায় নিহত-১আহত-১ শ্রীনগরে সিসি ক্যামেরায় দেখা গেল সন্দেহভাজন ডাকাতদের সিরাজদীখানে সূর্যমুখী চাষে মুখ ফিরিয়ে নিচ্ছেন কৃষকরা সিরাজদীখানে ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার

১৭ মিনিটের ঝড়ে লন্ডভন্ড রোনালদোর আল নাসর, আবারও চ্যাম্পিয়ন আল হিলাল

Reporter Name / ১২৩ Time View
Update : রবিবার, ১৮ আগস্ট, ২০২৪

সৌদি সুপার কাপ
সৌদি সুপার কাপ ফাইনাল / ১৭ মিনিটের ঝড়ে লন্ডভন্ড রোনালদোর আল নাসর, আবারও চ্যাম্পিয়ন আল হিলাল
খেলা ডেস্ক
আল হিলালকে একের পর গোল করতে দেখে বাকরুদ্ধ হয়ে পড়েন আল নাসর অধিনায়ক রোনালদোএক্স
আল নাসর ১–৪ আল হিলাল
মাঠে নামার মুহূর্তে ট্রফিতে হাত বুলিয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। প্রথমার্ধের বিরতিতে যাওয়ার ঠিক আগমুহূর্তে রোনালদোর গোলেই যখন আল নাসর এগিয়ে গেল, তখন মনে হচ্ছিল আগেই স্পর্শ পাওয়া ট্রফিটা তাঁরই হতে যাচ্ছে।
কিন্তু দ্বিতীয়ার্ধে রোনালদোর চোখে শর্ষে ফুল দেখিয়ে দিল আল হিলাল। ৫৫ থেকে ৭২—মাত্র ১৭ মিনিটের মধ্যে চার–চারটি গোল করে ফেলল তারা। ফাইনালে হঠাৎ খেই হারিয়ে লন্ডভন্ড হয়ে যাওয়া রোনালদোর আল নাসর হারল ওই ৪–১ গোলেই। তাতে সৌদি সুপার কাপে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হলো আল হিলাল।
গত বছরের ফাইনালে করিম বেনজেমা–এন’গোলো কান্তেদের আল ইত্তিহাদকে একই ব্যবধানে হারিয়ে শিরোপা জিতেছিল আল হিলাল। সৌদি ফুটবল ইতিহাসের সফলতম ক্লাবটি এ নিয়ে পঞ্চমবারের মতো এই শিরোপা জিতল।
সৌদির দক্ষিণ–পশ্চিমাঞ্চলীয় শহর আবহার প্রিন্স সুলতান বিন আবদুলআজিজ স্টেডিয়ামে আজ সুপার কাপ ফাইনালের ৪৪ মিনিটের রোনালদোর গোলে এগিয়ে যায় আল নাসর। বক্সের জটলায় আবদুলরহমান ঘারিবের কাছ থেকে বল পেয়ে আলতো টোকায় ডান প্রান্ত দিয়ে বল জালে জড়ান পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী তারকা। ট্রফিছোঁয়া দূরত্বে থেকেই বিরতিতে যায় তাঁর দল।
রোনালদোর গোলে এগিয়ে গিয়েছিল আল নাসরএক্স
কিন্তু বিরতির পর ম্যাচের মোড় খোলনচলে পাল্টে দেন আল হিলালের দুই সার্বিয়ান ফুটবলার সের্গেই মিলিনকোভিচ–সাভিচ ও আলেক্সান্দার মিত্রোভিচ। ৫৫ মিনিটে মিত্রোভিচের পাস থেকে সমতা ফেরান সাভিচ।
এরপর ৬ মিনিটের ব্যবধানে জোড়া গোল করে ম্যাচটাকে রোনালদোদের নাগালের বাইরে নিয়ে যান মিত্রোভিচ। আর ৭২ মিনিটে আল নাসরের কফিনে শেষ পেরেকটা ঠুকে দেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ম্যালকম।
দলকে একের পর এক গোল খেতে দেখে বাকরুদ্ধ হয়ে পড়েন রোনালদো। এ বছর আল হিলালই তাঁকে সবচেয়ে বেশি যন্ত্রণা দিয়েছে।
আল হিলালের দুই সর্বিয়ান ফুটবলার সের্গেই মিলিনকোভিচ–সাভিচ ও আলেক্সান্দার মিত্রোভিচ দ্বিতীয়ার্ধে ম্যাচের মোড় ঘুরিয়ে দেনএক্স
গত মৌসুমে সৌদি প্রো লিগে আল হিলালের কাছেই শিরোপা হাতছাড়া হয়েছে রোনালদোর আল নাসরের। এরপর গত মে মাসে সৌদি কিংস কাপ ফাইনালেও একই প্রতিপক্ষের কাছে হেরে শিরোপাবঞ্চিত হতে হয়।
আজ আরেকবার ফাইনালে আল হিলাল বাধা টপকাতে ব্যর্থ হলেন রোনালদো। ফলে গত বছরের আগস্টে জেতা আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপ ট্রফিটাই আল নাসরের হয়ে তাঁর একমাত্র শিরোপা হয়ে রইল।

-সংগৃহীত


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা