• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
Headline
সরকারি গাছ কেটে ব্রীজ নির্মাণ, ইউপি সদস্যের পক্ষে এলাকাবাসীর সমর্থন! উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়ে জাতীয় শিক্ষা পদক পেলেন মো: জাহাঙ্গীর হোসেন  শ্রীনগরে চোরাইকৃত মালামালসহ হত্যা মামলার  আসামী গ্রেফতার  শ্রীনগরে র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত  আসামী গ্রেফতার  মুন্সীগঞ্জ জেলা পরিষদ ভবনের সম্মুখভাগ সংস্কার কাজের উদ্বোধন মুন্সীগঞ্জে ১৯ মে শুরু তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা সংবাদ সম্মেলন মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মুন্সীগঞ্জে শব্দদূষণবিরোধী ভ্রাম্যমাণ আদালত, ৬ যানবাহনকে জরিমানা বৃষ্টির মধ্যে গরু আনতে গিয়ে গজারিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু লঞ্চ থেকে কল পেয়ে অসুস্থ শিশুকে চিকিৎসা দিতে হাজির কোস্টগার্ড শ্রীনগরে স্কুলছাত্র হত্যা মামলার আসামি আটক মুন্সীগঞ্জ আইনজীবি সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের প্রার্থীতা বাতিল গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি, মুন্সীগঞ্জে চক্রের ৪ সদস্য গ্রেফতার খাসমহল বালুচর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরন মুন্সীগঞ্জে আন্তঃজেলা বাইকচোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩ মোটরসাইকেল জ্বালানি সংকটে থমকে গেছে দিঘীরপাড়ের জীবন: কর্মহীন ৫০০ মোটরসাইকেলচালক, দুর্ভোগে জনজীবন সাত বছর পর ফিরল লাক্স সুপারস্টার: মুকুট জিতলেন রাজশাহীর বিদুষী বর্ণিতা গজারিয়াতে বীর মুক্তিযোদ্ধার ওপর হামলা: ১৭ জনের বিরুদ্ধে মামলা, একজন গ্রেপ্তার লৌহজংয়ে সংঘর্ষে নিহত ১, গ্রেপ্তার ১ মুন্সীগঞ্জে ৪ হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার

শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের ৯৮ শতাংশ কাজ সম্পন্ন।

Reporter Name / ১৮৩ Time View
Update : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের ৯৮ শতাংশ নির্মাণকাজ শেষ হয়েছে। বাকি ২ শতাংশ কাজ শেষ হবে আগামী ৩১ অক্টোবর। টার্মিনালটি পরিচালনায় সংশ্লিষ্টদের সঙ্গে চুক্তির বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি।

শনিবার তৃতীয় টার্মিনাল পরিদর্শন শেষে এসব তথ্য জানান বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবীর ভূঁইয়া।তিনি জানান, তৃতীয় টার্মিনালের এখন শুধু কাস্টমস ইকুইপমেন্ট বসানো বাকি আছে। টার্মিনালের কাজের অগ্রগতি, কাজের মান এবং সময়মতো কাজ শেষ করতে কাজের সঙ্গে সম্পৃক্ত কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে আলোচনা করা হয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বেবিচক চেয়ারম্যান সার্বিক কাজের অগ্গতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং প্রকল্প-সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান। পরিদর্শনের সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেবিচকের সদস্য (পরিচালনা ও পরিকল্পনা) এয়ার কমডোর এ এফ এম আতিকুজ্জামান, বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম, প্রধান প্রকৌশলী শহীদুল আফরোজ প্রমুখ।

এদিকে চাকরি স্থায়ীকরণের দাবিতে বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্ব থেকে কর্মবিরতি পালন করছেন সাধারণ আনসার সদস্যরা। কর্মকর্তারা জানান, বিমানবন্দর এলাকায় নিরাপত্তার দায়িত্বে ৯০২ জন সাধারণ আনসার সদস্য মোতায়েন ছিল। গতকাল পর্যন্ত তারা কর্মস্থলে যোগদান করেননি। তবে বিমানবন্দরে নিরাপত্তার কোনো ঝুঁকি নেই বলে জানান তারা। গত বৃহস্পতিবার রাত ১০টা থেকে কর্মবিরতি শুরু করেন তারা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা