• মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
Headline
পঞ্চসার বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ গজারিয়ায় নিখোঁজের ৪ দিন পর মেঘনায় মরদেহ, আটক ৪ সিরাজদিখানে সন্ত্রাস বিরোধী মামলায় গ্রেফতার ৩ সরকারি গাছ কেটে ব্রীজ নির্মাণ, ইউপি সদস্যের পক্ষে এলাকাবাসীর সমর্থন! উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়ে জাতীয় শিক্ষা পদক পেলেন মো: জাহাঙ্গীর হোসেন  শ্রীনগরে চোরাইকৃত মালামালসহ হত্যা মামলার  আসামী গ্রেফতার  শ্রীনগরে র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত  আসামী গ্রেফতার  মুন্সীগঞ্জ জেলা পরিষদ ভবনের সম্মুখভাগ সংস্কার কাজের উদ্বোধন মুন্সীগঞ্জে ১৯ মে শুরু তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা সংবাদ সম্মেলন মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মুন্সীগঞ্জে শব্দদূষণবিরোধী ভ্রাম্যমাণ আদালত, ৬ যানবাহনকে জরিমানা বৃষ্টির মধ্যে গরু আনতে গিয়ে গজারিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু লঞ্চ থেকে কল পেয়ে অসুস্থ শিশুকে চিকিৎসা দিতে হাজির কোস্টগার্ড শ্রীনগরে স্কুলছাত্র হত্যা মামলার আসামি আটক মুন্সীগঞ্জ আইনজীবি সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের প্রার্থীতা বাতিল গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি, মুন্সীগঞ্জে চক্রের ৪ সদস্য গ্রেফতার খাসমহল বালুচর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরন মুন্সীগঞ্জে আন্তঃজেলা বাইকচোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩ মোটরসাইকেল জ্বালানি সংকটে থমকে গেছে দিঘীরপাড়ের জীবন: কর্মহীন ৫০০ মোটরসাইকেলচালক, দুর্ভোগে জনজীবন সাত বছর পর ফিরল লাক্স সুপারস্টার: মুকুট জিতলেন রাজশাহীর বিদুষী বর্ণিতা

মুন্সিগঞ্জের গজারিয়ায় পানি বাড়ার খবরে প্রস্তুত ১৭ বন্যা আশ্রয় কেন্দ্র

Reporter Name / ১৫২ Time View
Update : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪

মুন্সিগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে পানি বাড়ার খবরে প্রস্তুত রাখা হয়েছে ১৭টি বন্যা আশ্রয় কেন্দ্র। তবে আজ শনিবার সন্ধ্যা পর্যন্ত সেখানে বন্যা হওয়ার আশঙ্কা নেই।

আজ সারাদিন জোয়ার-ভাটার প্রভাবে মেঘনা নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে অতিবাহিত হয়। কখনো নিচেও নামে। তবে এটি ঘরবাড়িতে ঢুকে পড়ার মত আশঙ্কার নয় বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। জেলার অন্য নদী খাল-বিলে পানি বাড়লেও সেটি বিপৎসীমার নিচে রয়েছে।

জানা গেছে, এখন পর্যন্ত গজারিয়ায় বন্যা পরিস্থিতি তৈরি হয়নি। তবু বাড়তি সতর্কতার অংশ হিসেবে আশ্রয়কেন্দ্রগুলো প্রস্তুত রাখা হয়েছে।

গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কোহিনুর আক্তার জানিয়েছেন, মেঘনা নদীতীরবর্তী হোসেন্দি ইউনিয়নের ইসমানিচর এলাকায় পানি বেড়ে কিছু রাস্তাঘাট ডুবে আছে। তবে ঘরবাড়িতে ঢোকেনি।’

এছাড়া গজারিয়া উপজেলায় বন্যার আশঙ্কা থাকায় মানুষের জানমাল রক্ষা ও যে কোন পরিস্থিতি মোকাবিলায় কন্ট্রোল রুম চালু করেছে উপজেলা প্রশাসন।

কন্ট্রোল রুমের সার্বিক সমন্বয়ের দায়িত্ব দেয়া হয়েছে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শাম্মি কায়সারকে (০১৭৬২৬৮৭২৬৭)।

পানি উন্নয়ন বোর্ড মুন্সিগঞ্জের নির্বাহী প্রকৌশলী তাওহিদুল ইসলাম বলেন, ‘সকাল ৯টার দিকে মেঘনা সেতু এলাকায় পানির উচ্চতা বীপৎসীমার উপরে উঠে। আজ সারাদিন পানির উচ্চতা বেশি ছিলো। তবে এটি আশঙ্কাজনক বা ঘরবাড়ি তলিয়ে যাওয়ার মত নয়। এ নিয়ে আপাতত দুশ্চিন্তার কিছু নেই।’


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা