• শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
Headline
পঞ্চসার বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ গজারিয়ায় নিখোঁজের ৪ দিন পর মেঘনায় মরদেহ, আটক ৪ সিরাজদিখানে সন্ত্রাস বিরোধী মামলায় গ্রেফতার ৩ সরকারি গাছ কেটে ব্রীজ নির্মাণ, ইউপি সদস্যের পক্ষে এলাকাবাসীর সমর্থন! উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়ে জাতীয় শিক্ষা পদক পেলেন মো: জাহাঙ্গীর হোসেন  শ্রীনগরে চোরাইকৃত মালামালসহ হত্যা মামলার  আসামী গ্রেফতার  শ্রীনগরে র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত  আসামী গ্রেফতার  মুন্সীগঞ্জ জেলা পরিষদ ভবনের সম্মুখভাগ সংস্কার কাজের উদ্বোধন মুন্সীগঞ্জে ১৯ মে শুরু তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা সংবাদ সম্মেলন মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মুন্সীগঞ্জে শব্দদূষণবিরোধী ভ্রাম্যমাণ আদালত, ৬ যানবাহনকে জরিমানা বৃষ্টির মধ্যে গরু আনতে গিয়ে গজারিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু লঞ্চ থেকে কল পেয়ে অসুস্থ শিশুকে চিকিৎসা দিতে হাজির কোস্টগার্ড শ্রীনগরে স্কুলছাত্র হত্যা মামলার আসামি আটক মুন্সীগঞ্জ আইনজীবি সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের প্রার্থীতা বাতিল গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি, মুন্সীগঞ্জে চক্রের ৪ সদস্য গ্রেফতার খাসমহল বালুচর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরন মুন্সীগঞ্জে আন্তঃজেলা বাইকচোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩ মোটরসাইকেল জ্বালানি সংকটে থমকে গেছে দিঘীরপাড়ের জীবন: কর্মহীন ৫০০ মোটরসাইকেলচালক, দুর্ভোগে জনজীবন সাত বছর পর ফিরল লাক্স সুপারস্টার: মুকুট জিতলেন রাজশাহীর বিদুষী বর্ণিতা

নতুন শিক্ষাক্রম নিয়ে উপদেষ্টার বক্তব্য জনআকাঙ্ক্ষার প্রতিফলন: ইউট্যাব

Reporter Name / ১৭৭ Time View
Update : সোমবার, ২৬ আগস্ট, ২০২৪

অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ দায়িত্ব গ্রহণের পর নতুন শিক্ষাক্রম নিয়ে যে মন্তব্য করেছেন তাকে যৌক্তিক, সময়োপযোগী ও জনআকাঙ্ক্ষার প্রতিফলন বলে মনে করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)।

রবিবার (২৫ আগস্ট) ইউট্যাবের প্রেসিডেন্ট অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম ও মহাসচিব অধ্যাপক ড. মোর্শেদ হাসান খানের সই করা এক যৌথ বিবৃতিতে এসব প্রস্তাবনা দেওয়া হয়। একইসঙ্গে চলমান শিক্ষা খাতের সংকট সমাধানের লক্ষ্যে অন্তর্বর্তীকালীন নির্দিষ্ট কয়েকটি প্রস্তাবনাও দিয়েছে ইউট্যাব।

বিবৃতিতে বলা হয়, অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ দায়িত্ব গ্রহণের পরপরই নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন উপযোগী নয় এবং তা পরিমার্জন করা জরুরি বলে তার অবস্থান সুস্পষ্টভাবে তুলে ধরেছেন। তিনি নতুন শিক্ষাক্রমের বাস্তবায়ন যোগ্যতা বিশেষ করে মূল্যায়ন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন এবং তা কার্যকরী হবে না বলে মনে করেন। তিনি যথাসম্ভব আগের শিক্ষাক্রমে ফিরে গিয়ে পর্যায়ক্রমে তা পরিমার্জন করার মাধ্যমে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমের ধারাবাহিকতা নির্বিঘ্ন রাখার ওপর অধিক গুরুত্বারোপ করেছেন।

বর্তমান পরিস্থিতিতে শিক্ষাব্যবস্থার বর্তমান সংকট থেকে উত্তরণের জন্য জরুরি ভিত্তিতে কিছু পদক্ষেপ গ্রহণ করা অত্যাবশ্যক। এক্ষেত্রে বর্তমান শিক্ষাবর্ষের শেষ ৪ মাস এবং ২০২৫ শিক্ষাবর্ষের জন্য দুটি ভিন্ন পরিকল্পনা গ্রহণ করা দরকার। বর্তমানে নবম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য ২০২৬ সালে এসএসসি পরীক্ষা জাতীয় শিক্ষাক্রম-২০১২ অনুসারে গ্রহণ করা সমীচীন। এজন্য অনতিবিলম্বে নবম শ্রেণির শিক্ষার্থীদের বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে ভাগ করা এবং জরুরি ভিত্তিতে তাদের জন্য জাতীয় শিক্ষাক্রম-২০১২ অনুসারে প্রণীত বই ছাপানো ও বিতরণের ব্যবস্থা করতে হবে। বই বিতরণের পূর্ব পর্যন্ত বইগুলোর অনলাইন ভারসন এনসিটিবি’র ওয়েবসাইটে আপলোড করে রাখা। এই কার্যক্রম যথাযথভাবে সম্পন্নের স্বার্থে বর্তমানে নবম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য পরবর্তী ১৮ মাসের একটি অ্যাকাডেমিক পরিকল্পনা প্রণয়ন করা।উট্যাব মনে করে, প্রাথমিক স্তরের জন্য পরিমার্জিত নতুন শিক্ষাক্রমের সঙ্গে জাতীয় শিক্ষাক্রম-২০১২ এর অনেকটাই ধারাবাহিকতা রয়েছে। ফলে কেবলমাত্র আগের মূল্যায়ন প্রক্রিয়া ফিরিয়ে এনে বর্তমান শিক্ষাক্রম অব্যাহত রাখা যেতে পারে। ২০২৫ সালের জন্য জাতীয় শিক্ষাক্রম-২০১২ অনুসারে প্রণীত পাঠ্যপুস্তক ছাপানো ও বিতরণের ব্যবস্থা করতে হবে। অতিসত্ত্বর নতুন শিক্ষাক্রম প্রণয়ন কমিটি গঠনের মাধ্যমে ২০২৬ সাল থেকে বাস্তবায়নযোগ্য শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক প্রণয়নের পদক্ষেপ গ্রহণ করতে হবে। ইউট্যাব মনে করে যে, উপরোক্ত পদক্ষেপগুলো বাস্তবায়িত হলে ভুক্তোভোগী শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মাঝে স্বস্তি ফিরে আসবে।

-সংগৃহীত


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা