• বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
Headline
পঞ্চসার বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ গজারিয়ায় নিখোঁজের ৪ দিন পর মেঘনায় মরদেহ, আটক ৪ সিরাজদিখানে সন্ত্রাস বিরোধী মামলায় গ্রেফতার ৩ সরকারি গাছ কেটে ব্রীজ নির্মাণ, ইউপি সদস্যের পক্ষে এলাকাবাসীর সমর্থন! উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়ে জাতীয় শিক্ষা পদক পেলেন মো: জাহাঙ্গীর হোসেন  শ্রীনগরে চোরাইকৃত মালামালসহ হত্যা মামলার  আসামী গ্রেফতার  শ্রীনগরে র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত  আসামী গ্রেফতার  মুন্সীগঞ্জ জেলা পরিষদ ভবনের সম্মুখভাগ সংস্কার কাজের উদ্বোধন মুন্সীগঞ্জে ১৯ মে শুরু তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা সংবাদ সম্মেলন মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মুন্সীগঞ্জে শব্দদূষণবিরোধী ভ্রাম্যমাণ আদালত, ৬ যানবাহনকে জরিমানা বৃষ্টির মধ্যে গরু আনতে গিয়ে গজারিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু লঞ্চ থেকে কল পেয়ে অসুস্থ শিশুকে চিকিৎসা দিতে হাজির কোস্টগার্ড শ্রীনগরে স্কুলছাত্র হত্যা মামলার আসামি আটক মুন্সীগঞ্জ আইনজীবি সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের প্রার্থীতা বাতিল গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি, মুন্সীগঞ্জে চক্রের ৪ সদস্য গ্রেফতার খাসমহল বালুচর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরন মুন্সীগঞ্জে আন্তঃজেলা বাইকচোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩ মোটরসাইকেল জ্বালানি সংকটে থমকে গেছে দিঘীরপাড়ের জীবন: কর্মহীন ৫০০ মোটরসাইকেলচালক, দুর্ভোগে জনজীবন সাত বছর পর ফিরল লাক্স সুপারস্টার: মুকুট জিতলেন রাজশাহীর বিদুষী বর্ণিতা

সাত কলেজের প্রাতিষ্ঠানিক কাঠামো ঠিক করবে সরকার

Reporter Name / ১৭৮ Time View
Update : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪

শিক্ষার মানোন্নয়ন ও সেশনজট নিরসনসহ বিভিন্ন সমস্যা সমাধানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাতটি কলেজের আলাদা প্রাতিষ্ঠানিক কাঠামো ঠিক করবে সরকার। ভবিষ্যতে যেন কলেজগুলো নিয়ে কোনও সমস্যা সৃষ্টি না হয় সেটি বিবেচনায় রেখে সিদ্ধান্ত নেওয়া হবে।

শিক্ষার মানোন্নয়নে ২০১৭ সালে রাজধানীর ঐতিহ্যবাহী সরকারি সাতটি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত করা হয়। অধিভুক্ত কলেজগুলো হলো— ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, মিরপুর বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ। জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর এই বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ছিল কলেজগুলো। তারও আগে রাজধানীর পুরাতন কলেজগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ছিল।

জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে প্রায় আট বছর আগে বের করে এই সাত কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। বিগত সরকার এই উদ্যোগ নেওয়ার পর থেকেই কলেজগুলো নিয়ে নতুন সমস্যা সৃষ্টি হয়। কলেজগুলোতে পাঠদান করেন শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা, আবার প্রশ্নপত্র তৈরি করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। খরচ বাড়লেও আশানুরূপ মানোন্নয়ন হয়নি কলেজগুলোর, বরং অব্যবস্থাপনার চিত্র প্রকট হয়েছে। ফলে শিক্ষার্থীরা প্রায় সময়েই আন্দোলন করতে থাকে রাস্তা অবরোধ করে। এতে সাধারণ নাগরিকরা চলাচলে ভোগান্তিতে পড়েন।

সংশ্লিষ্টরা জানান, দীর্ঘমেয়াদি কোনও পরিকল্পনা ছাড়াই ঐতিহ্যবাহী এই সাত কলেজকে তড়িঘড়ি করে ঢাবির অধিভুক্ত করা হয়। এর ফলে অধিভুক্তির পর থেকেই কলেজগুলোর প্রশাসনিক ও অ্যাকাডেমিক বিভিন্ন সমস্যা সামনে আসে।

শিক্ষার্থীরা জানান, কলেজগুলোর অ্যাকাডেমিক ক্যালেন্ডার না থাকা, সিলেবাস নিয়ে ধোঁয়াশা, তীব্র সেশনজট, ফল প্রকাশে দীর্ঘসূত্রতা, ত্রুটিযুক্ত ফল, রেকর্ড সংখ্যক শিক্ষার্থী অকৃতকার্য হওয়াসহ বিভিন্ন সমস্যা বেড়ে যায়। মানোন্নয়নের জন্য ঢাবি অধিভুক্ত করায় শিক্ষার্থীদের প্রত্যাশা বাড়লেও সমস্যা নিরসন হয় না।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা