• মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
Headline
পঞ্চসার বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ গজারিয়ায় নিখোঁজের ৪ দিন পর মেঘনায় মরদেহ, আটক ৪ সিরাজদিখানে সন্ত্রাস বিরোধী মামলায় গ্রেফতার ৩ সরকারি গাছ কেটে ব্রীজ নির্মাণ, ইউপি সদস্যের পক্ষে এলাকাবাসীর সমর্থন! উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়ে জাতীয় শিক্ষা পদক পেলেন মো: জাহাঙ্গীর হোসেন  শ্রীনগরে চোরাইকৃত মালামালসহ হত্যা মামলার  আসামী গ্রেফতার  শ্রীনগরে র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত  আসামী গ্রেফতার  মুন্সীগঞ্জ জেলা পরিষদ ভবনের সম্মুখভাগ সংস্কার কাজের উদ্বোধন মুন্সীগঞ্জে ১৯ মে শুরু তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা সংবাদ সম্মেলন মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মুন্সীগঞ্জে শব্দদূষণবিরোধী ভ্রাম্যমাণ আদালত, ৬ যানবাহনকে জরিমানা বৃষ্টির মধ্যে গরু আনতে গিয়ে গজারিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু লঞ্চ থেকে কল পেয়ে অসুস্থ শিশুকে চিকিৎসা দিতে হাজির কোস্টগার্ড শ্রীনগরে স্কুলছাত্র হত্যা মামলার আসামি আটক মুন্সীগঞ্জ আইনজীবি সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের প্রার্থীতা বাতিল গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি, মুন্সীগঞ্জে চক্রের ৪ সদস্য গ্রেফতার খাসমহল বালুচর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরন মুন্সীগঞ্জে আন্তঃজেলা বাইকচোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩ মোটরসাইকেল জ্বালানি সংকটে থমকে গেছে দিঘীরপাড়ের জীবন: কর্মহীন ৫০০ মোটরসাইকেলচালক, দুর্ভোগে জনজীবন সাত বছর পর ফিরল লাক্স সুপারস্টার: মুকুট জিতলেন রাজশাহীর বিদুষী বর্ণিতা

ভারতের বিপক্ষে জয়ের ক্ষুধা দেখছেন বাংলাদেশ কোচ

Reporter Name / ১৩৫ Time View
Update : সোমবার, ২৬ আগস্ট, ২০২৪

২০২২ সালে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের কাছে হেরে যায় বাংলাদেশ। দুই বছর পর আবারও দুই দল মুখোমুখি। তবে এবার ফাইনাল নয়, সেমিফাইনালে। আগামীকাল সোমবার ট্রফি ছোঁয়া দূরত্বে জায়গা করে নেওয়ার লড়াইয়ে নামতে প্রস্তুত বাংলাদেশ। বিকাল সোয়া ৩টায় কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে ম্যাচে ভারতের বিপক্ষে জয়ের ক্ষুধা দেখছেন বাংলাদেশ কোচ।

এদিকে আজ রবিবার প্রথম সেমিফাইনালে নেপাল টাইব্রেকারে ভুটানকে হারিয়ে ফাইনালে উঠেছে। বাংলাদেশ গ্রুপ পর্বে শ্রীলঙ্কাকে ২-০ গোলে হারিয়ে শুরুর পর নেপালের কাছে ২-১ ব্যবধানে হেরে ‘এ’ গ্রুপের রানার্সআপ হয়েছিল। অন্যদিকে ভুটান ও মালদ্বীপকে একই ব্যবধানে (১-০) হারিয়ে ‘বি’ গ্রুপের সেরা হয় ভারত।

সেমিফাইনাল ম্যাচ নিয়ে বাংলাদেশ কোচ  মারুফুল হক আজ বলেছেন, ‘গ্রুপ পর্বের শেষ ম্যাচে যখন আমরা হেরে গিয়েছিলাম (নেপালের কাছে), তখনই ধরে নিয়েছিলাম, সেমিফাইনালে হয়তো ভারতের মুখোমুখি হতে হবে। সেটাই হয়েছে। ওদের বিপক্ষে আগামীকাল সেমিফাইনাল খেলবো। আমরা একটা চ্যালেঞ্জ নিয়ে এসেছিলাম নেপালে এবং আমি মনে করি, গ্রুপ পর্বের ওই হারের পর গত দুই দিনে ছেলেদের যে মনোভাব, নিবেদন এবং ভারতের বিপক্ষে জয়ের যে ক্ষুধা আমি দেখেছি, সেটা যদি মাঠে ধরে রাখতে পারে, তাহলে আশা করি, ভারতকে হারিয়ে ফাইনাল খেলতে পারবো আমরা।’

বাংলাদেশ দলের গোলকিপার মেহেদী হাসান শ্রাবণও আশাবাদী, ‘তিন দিন সময় পেয়েছি, একদিন বিশ্রাম ছিল, দুই দিন অনুশীলন করেছি। ভারত ম্যাচ সামনে রেখে কোচ নতুন ট্যাকটিকস অবলম্বন করবেন। কোচের ট্যাকটিকস অনুযায়ী খেললে ভালো একটা রেজাল্ট নিয়ে মাঠ থেকে ফিরতে পারবো বলে আমরা আশাবাদী।’

প্রতিপক্ষ ভারতকে নিয়ে সাবধানী সুর বসুন্ধরা কিংস গোলকিপারের, ‘ভারত সবসময় আমাদের শক্ত প্রতিপক্ষ। দেশবাসী এবং আমরা সবসময় চাই ভারতের বিপক্ষে জিততে। আগামীকালও জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবো। মাঠে আবেগপ্রবণ হওয়া যাবে না। আমরা চাইবো, কোচের কৌশল অনুযায়ী খেলতে, আবেগ দিয়ে নয়।’

-সংগৃহীত


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা