• রবিবার, ৩১ মে ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
Headline
সরকারি গাছ কেটে ব্রীজ নির্মাণ, ইউপি সদস্যের পক্ষে এলাকাবাসীর সমর্থন! উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়ে জাতীয় শিক্ষা পদক পেলেন মো: জাহাঙ্গীর হোসেন  শ্রীনগরে চোরাইকৃত মালামালসহ হত্যা মামলার  আসামী গ্রেফতার  শ্রীনগরে র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত  আসামী গ্রেফতার  মুন্সীগঞ্জ জেলা পরিষদ ভবনের সম্মুখভাগ সংস্কার কাজের উদ্বোধন মুন্সীগঞ্জে ১৯ মে শুরু তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা সংবাদ সম্মেলন মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মুন্সীগঞ্জে শব্দদূষণবিরোধী ভ্রাম্যমাণ আদালত, ৬ যানবাহনকে জরিমানা বৃষ্টির মধ্যে গরু আনতে গিয়ে গজারিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু লঞ্চ থেকে কল পেয়ে অসুস্থ শিশুকে চিকিৎসা দিতে হাজির কোস্টগার্ড শ্রীনগরে স্কুলছাত্র হত্যা মামলার আসামি আটক মুন্সীগঞ্জ আইনজীবি সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের প্রার্থীতা বাতিল গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি, মুন্সীগঞ্জে চক্রের ৪ সদস্য গ্রেফতার খাসমহল বালুচর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরন মুন্সীগঞ্জে আন্তঃজেলা বাইকচোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩ মোটরসাইকেল জ্বালানি সংকটে থমকে গেছে দিঘীরপাড়ের জীবন: কর্মহীন ৫০০ মোটরসাইকেলচালক, দুর্ভোগে জনজীবন সাত বছর পর ফিরল লাক্স সুপারস্টার: মুকুট জিতলেন রাজশাহীর বিদুষী বর্ণিতা গজারিয়াতে বীর মুক্তিযোদ্ধার ওপর হামলা: ১৭ জনের বিরুদ্ধে মামলা, একজন গ্রেপ্তার লৌহজংয়ে সংঘর্ষে নিহত ১, গ্রেপ্তার ১ মুন্সীগঞ্জে ৪ হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার

নির্মম-স্পর্শকাতর হত্যাকাণ্ডগুলোর বিচার অগ্রাধিকার ভিত্তিতে: তাজুল ইসলাম

Reporter Name / ১৩৭ Time View
Update : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪

ছাত্র-জনতার আন্দোলনে যে হত্যাগুলো বেশি স্পর্শকাতর আর নির্মম, সেগুলো অগ্রাধিকার ভিত্তিতে বিচারের জন্য নিয়ে আসা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তাজুল ইসলাম বলেন, তদন্ত সংস্থার সাথে বৈঠকে হয়েছে। ট্রাইব্যুনাল পুনর্গঠন না হওয়ায় এখনই আসামিদের গ্রেফতার চাওয়া যাচ্ছে না। তাই বিচার প্রক্রিয়া শুরুর জন্য দ্রুত ট্রাইব্যুনাল পুনর্গঠন এবং বিচারক নিয়োগ দেয়ার আহ্বান জানান তিনি।

এ সময় কথা বলেন বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত সাব্বিরের বাবা মোহাম্মদ শহীদুল্লাহ্। তিনি জানান, ছেলেকে মাথায় গুলি ছুঁড়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে। ৪০ মিনিটের মধ্যে লাশ দাফনে ছাত্রলীগ ও যুবলীগ বাধ্য করে বলেও অভিযোগ করেন। এমনকি ময়নাতদন্ত করতে দেয়া হয়নি, এ অভিযোগও তোলেন সাব্বিরের বাবা।

এদিকে, জুলাই-আগস্ট গণহত্যার ঘটনায় রাজধানীর উত্তরায় শিক্ষার্থী শাকিব হত্যায় শেখ হাসিনাকে প্রধান আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে আরও একটি অভিযোগ দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা