• শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
Headline
পঞ্চসার বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ গজারিয়ায় নিখোঁজের ৪ দিন পর মেঘনায় মরদেহ, আটক ৪ সিরাজদিখানে সন্ত্রাস বিরোধী মামলায় গ্রেফতার ৩ সরকারি গাছ কেটে ব্রীজ নির্মাণ, ইউপি সদস্যের পক্ষে এলাকাবাসীর সমর্থন! উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়ে জাতীয় শিক্ষা পদক পেলেন মো: জাহাঙ্গীর হোসেন  শ্রীনগরে চোরাইকৃত মালামালসহ হত্যা মামলার  আসামী গ্রেফতার  শ্রীনগরে র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত  আসামী গ্রেফতার  মুন্সীগঞ্জ জেলা পরিষদ ভবনের সম্মুখভাগ সংস্কার কাজের উদ্বোধন মুন্সীগঞ্জে ১৯ মে শুরু তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা সংবাদ সম্মেলন মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মুন্সীগঞ্জে শব্দদূষণবিরোধী ভ্রাম্যমাণ আদালত, ৬ যানবাহনকে জরিমানা বৃষ্টির মধ্যে গরু আনতে গিয়ে গজারিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু লঞ্চ থেকে কল পেয়ে অসুস্থ শিশুকে চিকিৎসা দিতে হাজির কোস্টগার্ড শ্রীনগরে স্কুলছাত্র হত্যা মামলার আসামি আটক মুন্সীগঞ্জ আইনজীবি সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের প্রার্থীতা বাতিল গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি, মুন্সীগঞ্জে চক্রের ৪ সদস্য গ্রেফতার খাসমহল বালুচর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরন মুন্সীগঞ্জে আন্তঃজেলা বাইকচোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩ মোটরসাইকেল জ্বালানি সংকটে থমকে গেছে দিঘীরপাড়ের জীবন: কর্মহীন ৫০০ মোটরসাইকেলচালক, দুর্ভোগে জনজীবন সাত বছর পর ফিরল লাক্স সুপারস্টার: মুকুট জিতলেন রাজশাহীর বিদুষী বর্ণিতা

‘বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা অভ্যন্তরীণ বিষয়, সম্পর্ক আরও এগিয়ে নিতে আগ্রহী ভারত’

Reporter Name / ১৩৯ Time View
Update : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪

বাংলাদেশে সাম্প্রতি ঘটে যাওয়া ঘটনাগুলো ‘অভ্যন্তরীণ বিষয়’ বলে অভিহিত করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তার মতে, এ নিয়ে কোনো মন্তব্য করা উচিত নয়। প্রতিবেশী হিসেবে বাংলাদেশের সঙ্গে স্থিতিশীল সম্পর্ক অব্যাহত রাখতে আগ্রহী ভারত।

তৃতীয় দফায় নরেন্দ্র মোদি সরকারের ১০০ দিন অতিক্রান্ত উপলক্ষ্যে মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) এনডিটিভির সঙ্গে কথা বলেন জয়শঙ্কর। তাতে দেশটির পররাষ্ট্রনীতির বিভিন্ন দিক নিয়ে কথা বলার সময় বাংলাদেশ প্রসঙ্গে তিনি এসব কথা বলেন।

এস জয়শঙ্কর বলেছেন, প্রতিবেশীরা একে অন্যের সাথে থাকে। বাংলাদেশের সঙ্গে আমাদের ব্যবসা-বাণিজ্যের সম্পর্ক রয়েছে। মানুষের সঙ্গে মানুষের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। এই সম্পর্ক ও যোগাযোগ আরও এগিয়ে নিয়ে যেতে আগ্রহী আমরা।

বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন ও এই পরিস্থিতিতে ভারতের করণীয় নিয়ে জানতে চাওয়া হলে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, সবসময় সবকিছু ঠিক থাকবে তা হয় না। সবসময় সবকিছু অনুকূলও থাকে না। বাংলাদেশে যা হয়েছে তা তাদের নিজস্ব রাজনীতি। একান্তই অভ্যন্তরীণ বিষয়। কাজেই সে নিয়ে মন্তব্য করা অনুচিত। আমরা সব সময় বিদ্যমান সরকারের সঙ্গে সম্পর্ক রক্ষা করে চলি— এটুকুই বলতে পারি।

ঢাকা সম্পর্কের মাহাত্ম্য বুঝলে প্রতিবেশী সম্পর্ক অন্য উচ্চতায় পৌঁছাবে বলে এস জয়শঙ্করের বিশ্বাস। প্রতিবেশীরা সবসময় একে অন্যের প্রতি নির্ভরশীল হয় বলেও মন্তব্য করেন তিনি।

নাম না ধরে এস জয়শঙ্কর ভারতের সঙ্গে অন্য প্রতিবেশীদের সম্পর্কেরও কথাও উল্লেখ করেন। বলেছেন, অন্য প্রতিবেশী দেশেও কোথাও কোথাও রাজনৈতিক ঘটনা ঘটেছে। কিন্তু মিটমাট হয়ে গেছে। বাংলাদেশেও যা হওয়ার তা হবে। এ নিয়ে মন্তব্য করা মানায় না।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা