• সোমবার, ০১ জুন ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
Headline
পঞ্চসার বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ গজারিয়ায় নিখোঁজের ৪ দিন পর মেঘনায় মরদেহ, আটক ৪ সিরাজদিখানে সন্ত্রাস বিরোধী মামলায় গ্রেফতার ৩ সরকারি গাছ কেটে ব্রীজ নির্মাণ, ইউপি সদস্যের পক্ষে এলাকাবাসীর সমর্থন! উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়ে জাতীয় শিক্ষা পদক পেলেন মো: জাহাঙ্গীর হোসেন  শ্রীনগরে চোরাইকৃত মালামালসহ হত্যা মামলার  আসামী গ্রেফতার  শ্রীনগরে র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত  আসামী গ্রেফতার  মুন্সীগঞ্জ জেলা পরিষদ ভবনের সম্মুখভাগ সংস্কার কাজের উদ্বোধন মুন্সীগঞ্জে ১৯ মে শুরু তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা সংবাদ সম্মেলন মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মুন্সীগঞ্জে শব্দদূষণবিরোধী ভ্রাম্যমাণ আদালত, ৬ যানবাহনকে জরিমানা বৃষ্টির মধ্যে গরু আনতে গিয়ে গজারিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু লঞ্চ থেকে কল পেয়ে অসুস্থ শিশুকে চিকিৎসা দিতে হাজির কোস্টগার্ড শ্রীনগরে স্কুলছাত্র হত্যা মামলার আসামি আটক মুন্সীগঞ্জ আইনজীবি সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের প্রার্থীতা বাতিল গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি, মুন্সীগঞ্জে চক্রের ৪ সদস্য গ্রেফতার খাসমহল বালুচর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরন মুন্সীগঞ্জে আন্তঃজেলা বাইকচোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩ মোটরসাইকেল জ্বালানি সংকটে থমকে গেছে দিঘীরপাড়ের জীবন: কর্মহীন ৫০০ মোটরসাইকেলচালক, দুর্ভোগে জনজীবন সাত বছর পর ফিরল লাক্স সুপারস্টার: মুকুট জিতলেন রাজশাহীর বিদুষী বর্ণিতা

৪-৫ বিলিয়ন ডলার ঋণ দেবে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক

Reporter Name / ১২৩ Time View
Update : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এ তথ্য জানান ব্যাংকটির রিজিওনাল হাব ম্যানেজার নাসিস সুলাইমান।

তিনি বলেন, ২০২৬ সালের মধ্যে অর্থাৎ আগামী তিন বছরে বাংলাদেশের জ্বালানি অবকাঠামো উন্নয়ন, জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবিলায়সহ প্রয়োজনীয় বেশকিছু খাতে আমরা সহায়তা দেব। অন্যান্য ইসলামিক দেশের মতো আমাদের পলিসি অনুযায়ী সেটা দেওয়া হবে। এর পরিমাণ ৪-৫ বিলিয়ন হবে।

আরবের ইসলামিক ট্রেড ফিন্যান্স করপোরেশন (আইটিএফসি) মাধ্যমে জ্বালানি খাতে যে সহায়তা দেওয়া হয় সেটি বাড়ানো হবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে আমরা আলোচনা করেছি।

এরপর উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, সাইক্লোন সেন্টার, বন্যায় অবকাঠামো ক্ষতিগ্রস্ত, প্রান্তিক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, টুইন টাওয়ারের মতো বড় বড় বিল্ডিং করার মতো খাতে আমরা বিনিয়োগ করতে বলেছি। তিনি বলেন, আমরা জ্বালানি সহায়তা বৃদ্ধির কথা বলেছি, তারা অন্যান্য ডোনারের সঙ্গে কথা বলে বিষয়টি জানাবে বলেছে। আমরা আরও অনেক এডিশনাল ফান্ডের কথা বলেছি তাদের। মোটকথা ওরা আমাদের অনেক সহায়তা করছে। আরও দীর্ঘমেয়াদি সহায়তা করবে সে প্রতিশ্রুতি তারা দিয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা