• রবিবার, ৩১ মে ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
Headline
সরকারি গাছ কেটে ব্রীজ নির্মাণ, ইউপি সদস্যের পক্ষে এলাকাবাসীর সমর্থন! উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়ে জাতীয় শিক্ষা পদক পেলেন মো: জাহাঙ্গীর হোসেন  শ্রীনগরে চোরাইকৃত মালামালসহ হত্যা মামলার  আসামী গ্রেফতার  শ্রীনগরে র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত  আসামী গ্রেফতার  মুন্সীগঞ্জ জেলা পরিষদ ভবনের সম্মুখভাগ সংস্কার কাজের উদ্বোধন মুন্সীগঞ্জে ১৯ মে শুরু তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা সংবাদ সম্মেলন মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মুন্সীগঞ্জে শব্দদূষণবিরোধী ভ্রাম্যমাণ আদালত, ৬ যানবাহনকে জরিমানা বৃষ্টির মধ্যে গরু আনতে গিয়ে গজারিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু লঞ্চ থেকে কল পেয়ে অসুস্থ শিশুকে চিকিৎসা দিতে হাজির কোস্টগার্ড শ্রীনগরে স্কুলছাত্র হত্যা মামলার আসামি আটক মুন্সীগঞ্জ আইনজীবি সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের প্রার্থীতা বাতিল গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি, মুন্সীগঞ্জে চক্রের ৪ সদস্য গ্রেফতার খাসমহল বালুচর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরন মুন্সীগঞ্জে আন্তঃজেলা বাইকচোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩ মোটরসাইকেল জ্বালানি সংকটে থমকে গেছে দিঘীরপাড়ের জীবন: কর্মহীন ৫০০ মোটরসাইকেলচালক, দুর্ভোগে জনজীবন সাত বছর পর ফিরল লাক্স সুপারস্টার: মুকুট জিতলেন রাজশাহীর বিদুষী বর্ণিতা গজারিয়াতে বীর মুক্তিযোদ্ধার ওপর হামলা: ১৭ জনের বিরুদ্ধে মামলা, একজন গ্রেপ্তার লৌহজংয়ে সংঘর্ষে নিহত ১, গ্রেপ্তার ১ মুন্সীগঞ্জে ৪ হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার

২০ ঘণ্টায় ৩ মরদেহ উদ্ধার

Reporter Name / ১৩৪ Time View
Update : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪

শ্রীনগরে ২০ ঘণ্টার ব্যবধানে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে কচুরিপানা সংগ্রহ করতে গিয়ে নিখোঁজ হওয়ার ৬ ঘণ্টা পর আড়িয়ল বিল থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া পৃথক স্থান থেকে ২ যুবকের গলায় ফাঁস দেওয়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (০৮ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে উপজেলার মত্তগ্রাম এলাকায় আব্দুর রহিম দেওয়ান (৫৫) নৌকা নিয়ে কচুরিপানা সংগ্রহ করতে আড়িয়ল বিলে যান। এরপর তিনি আর বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তাকে খুঁজতে বের হন। এর ৬ ঘণ্টা পর আব্দুর রহিম দেওয়ানের মরদেহ বিলে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা সেটি উদ্ধার করেন। তবে তার পরিবারের দাবি, তিনি মৃগী রোগী ছিলেন।

একই দিন দুপুর সোয়া ১২টার দিকে উপজেলার ব্রোজের পাড়া এলাকায় রানা আহমেদ (২৫) নামে এক যুবকের গলায় ফাঁস দেওয়া মরদেহ উদ্ধার করে পুলিশ। রানার বাড়ি ময়মনসিংহের মুক্তাগাছায়। তিনি ব্রোজের পাড়ার রোমান শেখের বাড়ির ভাড়াটিয়া ছিলেন।

এছাড়া এর আগের দিন সোমবার (০৭) সন্ধ্যায় পাটাভোগ ইউনিয়নের কামার খোলা এলাকা থেকে দিপু কাজী (২৪) নামে এক যুবকের গলায় ফাঁস দেওয়া মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি ওই এলাকার দ্বীন ইসলাম কাজীর ছেলে।

এই দুই মৃত্যুর ঘটনায় তারা আত্মহত্যা করেছেন বলে দাবি তাদের পরিবারের সদস্যদের। শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াসিন মুন্সী জানান, তিনটি মরদেহই ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

শ্রীনগরে ফায়ার সার্ভিসের প্রস্তুতিমূলক মহড়া শ্রীনগর (ম্ন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে ফায়ার সার্ভিসের প্রস্তুতিমূলক মহড়া হয়েছে। ঘনঘন ভূমিকম্পে জনমনে আতঙ্ক বাড়ছে। এরই ধারাবাহিকতায় বুধবার সকালে শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশনের উদ্যোগে উপজেলার সদর এলাকার হরপাড়ায় এ এইচ খান টাওয়ারসহ বহুতল ভবনে বসবাসকারীদের সচেতনতায় এই মহড়া অনুষ্ঠিত হয়। ভূমিকম্পকালীন সময় বহুতল ভবনে অবস্থানকারীদের করনীয় সমন্ধে বাস্তাব প্রশিক্ষণ ও দুর্ঘটনা এড়াতে দিক নির্দেশনামূলক পরামর্শ দেওয়া হয় মহড়ায়। মহড়াটি পরিচালনা করেন শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ পদ্মা ব্রিজ জোন (কার্যালয়) এর ওসি দেলোয়ার হোসেন, পুলিশ পরিদর্শক মো. তোফায়েল আহমেদ, মো. দেলোয়ার, এএসআই কামাল হোসেন, এএসআই মুক্তা আক্তার, এএসআই আজিজুল হক, এএসআই আফিফা আক্তার সিফা, শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার বৃন্দ, বহুতল ভবনের সংশ্লিষ্ট মালিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। ফায়ার স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, যে কোনও দুর্যোগকালীন সময়ে উদ্ধার কাজে ব্যবহার করার জন্য ক্রেন, স্ক্যাভেটরসহ ভাড়ি ইকুইপমেন্ট দিয়ে সাময়িক সহায়তা করার জন্য আর্মি, সিভিল প্রশাসন ও বিভিন্ন সংস্থার ব্যক্তিবর্গের কাছে সহায়তার অনুরোধ করছি। বুধবার উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় ইউএনও মহোদয়ের প্রতি একটি প্রস্তাবনা রাখা হয়েছে।

ফেসবুকে আমরা