• রবিবার, ৩১ মে ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
Headline
সরকারি গাছ কেটে ব্রীজ নির্মাণ, ইউপি সদস্যের পক্ষে এলাকাবাসীর সমর্থন! উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়ে জাতীয় শিক্ষা পদক পেলেন মো: জাহাঙ্গীর হোসেন  শ্রীনগরে চোরাইকৃত মালামালসহ হত্যা মামলার  আসামী গ্রেফতার  শ্রীনগরে র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত  আসামী গ্রেফতার  মুন্সীগঞ্জ জেলা পরিষদ ভবনের সম্মুখভাগ সংস্কার কাজের উদ্বোধন মুন্সীগঞ্জে ১৯ মে শুরু তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা সংবাদ সম্মেলন মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মুন্সীগঞ্জে শব্দদূষণবিরোধী ভ্রাম্যমাণ আদালত, ৬ যানবাহনকে জরিমানা বৃষ্টির মধ্যে গরু আনতে গিয়ে গজারিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু লঞ্চ থেকে কল পেয়ে অসুস্থ শিশুকে চিকিৎসা দিতে হাজির কোস্টগার্ড শ্রীনগরে স্কুলছাত্র হত্যা মামলার আসামি আটক মুন্সীগঞ্জ আইনজীবি সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের প্রার্থীতা বাতিল গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি, মুন্সীগঞ্জে চক্রের ৪ সদস্য গ্রেফতার খাসমহল বালুচর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরন মুন্সীগঞ্জে আন্তঃজেলা বাইকচোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩ মোটরসাইকেল জ্বালানি সংকটে থমকে গেছে দিঘীরপাড়ের জীবন: কর্মহীন ৫০০ মোটরসাইকেলচালক, দুর্ভোগে জনজীবন সাত বছর পর ফিরল লাক্স সুপারস্টার: মুকুট জিতলেন রাজশাহীর বিদুষী বর্ণিতা গজারিয়াতে বীর মুক্তিযোদ্ধার ওপর হামলা: ১৭ জনের বিরুদ্ধে মামলা, একজন গ্রেপ্তার লৌহজংয়ে সংঘর্ষে নিহত ১, গ্রেপ্তার ১ মুন্সীগঞ্জে ৪ হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার

হামাস প্রধানের মৃত্যুতে বায়তুল মোকাররমে গায়েবানা জানাজা

Reporter Name / ১৩৭ Time View
Update : সোমবার, ২১ অক্টোবর, ২০২৪

রোববার (২০ অক্টোবর) বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে এ গায়েবানা জানাজার আয়োজন করে ছাত্রশিবির। এতে নামাজ পড়ান ছাত্রশিবিরের বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম।

জানাজার আগে ছাত্রশিবির সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম বলেন, ফিলিস্তিনে ইসরায়েলি বর্বরতা ও গণহত্যা দেখে আরববিশ্বের নীরবতা ফিলিস্তিন ও মুসলিম বিশ্বের জন্য নেতিবাচক ভূমিকা রাখবে। ফিলিস্তিন দখল হলে এর বিপদ কেবল ফিলিস্তিনিদের জন্য নয়; বরং মধ্যপ্রাচ্যের সব দেশকেও ভোগ করতে হবে।

ফিলিস্তিনের প্রতি বর্বরতায় আন্তর্জাতিক নীরবতার সমালোচনা করে তিনি বলেন, পশ্চিমা দেশগুলো নিজেদেরকে মানবতার রক্ষক দাবি করে। মানবতার ফেরিওয়ালা সেজে আমাদেরকে সবক দিতে আসেন। কিন্তু ফিলিস্তিনে গণহত্যায় তারা প্রত্যক্ষ-পরোক্ষ মদদ দিচ্ছে। এটা তাদেরকে চরম দ্বিচারিতার বহিঃপ্রকাশ। ইসরায়েল নারী, শিশু ও নিরীহ মানুষদের হত্যা করছে, ঘরবাড়ি ধ্বংস করছে, আশ্রয়কেন্দ্রগুলোতে মানুষদের আটকে রেখেছে। গাজার ওপর অবরোধের ফলে মানুষের মৌলিক চাহিদা মেটাতে বাধা হচ্ছে, শিক্ষার সুযোগ সংকুচিত হচ্ছে। এই মানবিক বিপর্যয়ের মধ্যে জাতিসংঘ ও ওআইসির নীরবতা ফিলিস্তিনিদের জীবন আরও দুর্বিষহ হয়ে উঠেছে।

তিনি হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ারের বীরত্বের প্রশংসা করে বলেন, শহীদ সিনওয়ার ফিলিস্তিনের অধিকার রক্ষায় সাহসিকতা, দৃঢ়তা ও অবিস্মরণীয় প্রতিরোধের উদাহরণ স্থাপন করেছেন। তিনি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করে সত্যিকারের বীরের মতো শহীদ হয়েছেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা