• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
Headline
পঞ্চসার বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ গজারিয়ায় নিখোঁজের ৪ দিন পর মেঘনায় মরদেহ, আটক ৪ সিরাজদিখানে সন্ত্রাস বিরোধী মামলায় গ্রেফতার ৩ সরকারি গাছ কেটে ব্রীজ নির্মাণ, ইউপি সদস্যের পক্ষে এলাকাবাসীর সমর্থন! উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়ে জাতীয় শিক্ষা পদক পেলেন মো: জাহাঙ্গীর হোসেন  শ্রীনগরে চোরাইকৃত মালামালসহ হত্যা মামলার  আসামী গ্রেফতার  শ্রীনগরে র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত  আসামী গ্রেফতার  মুন্সীগঞ্জ জেলা পরিষদ ভবনের সম্মুখভাগ সংস্কার কাজের উদ্বোধন মুন্সীগঞ্জে ১৯ মে শুরু তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা সংবাদ সম্মেলন মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মুন্সীগঞ্জে শব্দদূষণবিরোধী ভ্রাম্যমাণ আদালত, ৬ যানবাহনকে জরিমানা বৃষ্টির মধ্যে গরু আনতে গিয়ে গজারিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু লঞ্চ থেকে কল পেয়ে অসুস্থ শিশুকে চিকিৎসা দিতে হাজির কোস্টগার্ড শ্রীনগরে স্কুলছাত্র হত্যা মামলার আসামি আটক মুন্সীগঞ্জ আইনজীবি সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের প্রার্থীতা বাতিল গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি, মুন্সীগঞ্জে চক্রের ৪ সদস্য গ্রেফতার খাসমহল বালুচর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরন মুন্সীগঞ্জে আন্তঃজেলা বাইকচোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩ মোটরসাইকেল জ্বালানি সংকটে থমকে গেছে দিঘীরপাড়ের জীবন: কর্মহীন ৫০০ মোটরসাইকেলচালক, দুর্ভোগে জনজীবন সাত বছর পর ফিরল লাক্স সুপারস্টার: মুকুট জিতলেন রাজশাহীর বিদুষী বর্ণিতা

আগামী নির্বাচন ডিসেম্বর মাসের মধ্যেই হতে হবে : খন্দকার মোশাররফ

Reporter Name / ১৩৬ Time View
Update : বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, আগামী নির্বাচন সময়মতো হতে হবে। ডিসেম্বর মাসের মধ্যেই হতে হবে। ৬ মাস হয়ে গেছে এ সরকার কোনো সংস্কার করতে পারেনি, তাদের হাতে আর সময় নেই। আমাদের দাবি অতি দ্রুত জাতীয় নির্বাচন দিতে হবে তবে জনগণ নির্বাচনমুখী হবে। জনগণ যেদিন নির্বাচনমুখী হবে তাদের কেউ প্রতিরো করতে পারবে না।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে মুন্সীগঞ্জ শহরের পুরাতন বাসস্ট্যান্ডে বিএনপি আয়োজিত এক সমাবেশে এ কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়ে ছাত্র-জনতা এই সরকারকে ক্ষমতায় বসিয়েছে। তাদের প্রধান দায়িত্ব হচ্ছে জনগণের অধিকার ফিরিয়ে দেওয়া। জনগণের সবচেয়ে বড় অধিকার হচ্ছে ভোটের অধিকার। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই সরকার বা সরকারের সমর্থিত গোষ্ঠী নির্বাচনকে কেন্দ্র করে নানারকম ষড়যন্ত্র শুরু করেছে। কেউ কেউ স্থানীয় সরকার নির্বাচন দাবি করছে। আর জনগণের দাবি হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন।

তিনি আরও বলেন, জাতীয় সংসদ নির্বাচনের গুরুত্ব বেশি। এই নির্বাচন সরকার গঠন করে। আর বর্তমানে যে সরকার চলছে তারা কারো নির্বাচিত সরকার না। তাদের প্রধান দায়িত্ব হচ্ছে জনগণকে সুযোগ দেওয়া যাতে করে জনগণ তাদের নির্বাচিত প্রতিনিধি সংসদে প্রেরণ করতে পারে। তারা যাতে সরকার প্রতিষ্ঠা করে এবং সেই সরকারের তত্ত্বাবধানে স্থানীয় সরকার নির্বাচন হবে। কাজেই জাতীয় সংসদের নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন নয়।

তিনি বলেন, এটা প্রমাণিত হয়েছে যে জনগণের সবচেয়ে প্রিয় দল বিএনপি। আর দ্বিতীয় ছিলো আওয়ামী লীগ। কিন্তু গত ৫ আগস্ট নিজের দলের লোকদের ফেলে শেখ হাসিনা মন্ত্রীসভা নিয়ে পালিয়ে গেছে। এখন কোনো আওয়ামী লীগ নেই। নিজের দলকে হত্যা করেছে শেখ হাসিনা। এখন যদি নির্বাচন হয় তাহলে জনগণের একমাত্র বিকল্প হচ্ছে বিএনপি। কাজেই আরেকটা গ্রুপ হয়েছে। তারা সংস্কারের কথা বলে। কিন্তু এই ধরনের কেনো সরকার সংস্কার করতে পারে না। অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার করতে পারে না নির্বাচিত সরকার।

-সংগৃহীত


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা