• বুধবার, ১০ জুন ২০২৬, ০২:২০ অপরাহ্ন
Headline
পঞ্চসার বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ গজারিয়ায় নিখোঁজের ৪ দিন পর মেঘনায় মরদেহ, আটক ৪ সিরাজদিখানে সন্ত্রাস বিরোধী মামলায় গ্রেফতার ৩ সরকারি গাছ কেটে ব্রীজ নির্মাণ, ইউপি সদস্যের পক্ষে এলাকাবাসীর সমর্থন! উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়ে জাতীয় শিক্ষা পদক পেলেন মো: জাহাঙ্গীর হোসেন  শ্রীনগরে চোরাইকৃত মালামালসহ হত্যা মামলার  আসামী গ্রেফতার  শ্রীনগরে র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত  আসামী গ্রেফতার  মুন্সীগঞ্জ জেলা পরিষদ ভবনের সম্মুখভাগ সংস্কার কাজের উদ্বোধন মুন্সীগঞ্জে ১৯ মে শুরু তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা সংবাদ সম্মেলন মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মুন্সীগঞ্জে শব্দদূষণবিরোধী ভ্রাম্যমাণ আদালত, ৬ যানবাহনকে জরিমানা বৃষ্টির মধ্যে গরু আনতে গিয়ে গজারিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু লঞ্চ থেকে কল পেয়ে অসুস্থ শিশুকে চিকিৎসা দিতে হাজির কোস্টগার্ড শ্রীনগরে স্কুলছাত্র হত্যা মামলার আসামি আটক মুন্সীগঞ্জ আইনজীবি সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের প্রার্থীতা বাতিল গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি, মুন্সীগঞ্জে চক্রের ৪ সদস্য গ্রেফতার খাসমহল বালুচর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরন মুন্সীগঞ্জে আন্তঃজেলা বাইকচোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩ মোটরসাইকেল জ্বালানি সংকটে থমকে গেছে দিঘীরপাড়ের জীবন: কর্মহীন ৫০০ মোটরসাইকেলচালক, দুর্ভোগে জনজীবন সাত বছর পর ফিরল লাক্স সুপারস্টার: মুকুট জিতলেন রাজশাহীর বিদুষী বর্ণিতা

মেঘনায় দুই গ্রুপের সংঘর্ষে নৌ-ডাকাত বাবলা নিহত

Reporter Name / ১৪৪ Time View
Update : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪

গজারিয়ায় প্রতিপক্ষের গুলিতে মেঘনা নদীতে নৌ-ডাকাতির ঘটনায় আলোচিত বাবলা বাহিনীর প্রধান উজ্জল খালাসী ওরফে বাবলা (৪২) নিহত হয়েছেন।

মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের মল্লিকের চরে নৌ-ডাকাতিতে জড়িত নয়ন গ্রুপের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত হন বাবলা। তার বাড়ি চাঁদপুরের উত্তর মতলব এলাকায়। বাবলা হত্যা ও নৌ-ডাকাতিসহ ২৫ মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ।

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন। ঘটনায় জড়িত সন্দেহে ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, সকালে মল্লিকের চর এলাকায় নৌ-ডাকাত নয়ন ও বাবলা গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় বাবলার। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। জানা যায়, নিহত বাবলার নেতৃত্বে মুন্সিগঞ্জ ও চাঁদপুরের মেঘনা নদীতে বিভিন্ন সময় নৌ-ডাকাতি ও হত্যার ঘটনা ঘটে। সশস্ত্র নৌ-ডাকাত বাহিনীর মাধ্যমে অবৈধ বালু উত্তোলনে পাহারা থেকে শুরু করে, অস্ত্রের মহড়ায় নৌপথে ত্রাসের রাজত্ব তৈরি করেছিলেন নিহত বাবলা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা