• সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
Headline
গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি, মুন্সীগঞ্জে চক্রের ৪ সদস্য গ্রেফতার খাসমহল বালুচর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরন মুন্সীগঞ্জে আন্তঃজেলা বাইকচোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩ মোটরসাইকেল জ্বালানি সংকটে থমকে গেছে দিঘীরপাড়ের জীবন: কর্মহীন ৫০০ মোটরসাইকেলচালক, দুর্ভোগে জনজীবন সাত বছর পর ফিরল লাক্স সুপারস্টার: মুকুট জিতলেন রাজশাহীর বিদুষী বর্ণিতা গজারিয়াতে বীর মুক্তিযোদ্ধার ওপর হামলা: ১৭ জনের বিরুদ্ধে মামলা, একজন গ্রেপ্তার লৌহজংয়ে সংঘর্ষে নিহত ১, গ্রেপ্তার ১ মুন্সীগঞ্জে ৪ হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার গজারিয়ায় পরিযায়ী পাখি শিকার: অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাসহ ৬ জনকে জরিমানা  মুন্সীগঞ্জে ১৫ জুলাইযোদ্ধার গেজেট বাতিল, প্রজ্ঞাপন জারি সরকারের মুন্সিগঞ্জে অটিজম শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ জাতীয় সংসদকে যুক্তি ও সমাধানের কেন্দ্র করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান রমজানে সৌদি উপহারের খেজুর: মুন্সিগঞ্জের ১৮০ কার্টুন কোথায়—সামাজিক মাধ্যমে আলোচনা জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে মুন্সীগঞ্জে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া দায়িত্ব ছাড়ার পর নতুন করে অপপ্রচার—দুর্নীতির অভিযোগ অস্বীকার আসিফ নজরুলের শ্রীনগরে উদ্ধারকৃত অর্ধগলিত লাশের পরিচয় মিলেছে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দূর্ঘটনায় নিহত-১আহত-১ শ্রীনগরে সিসি ক্যামেরায় দেখা গেল সন্দেহভাজন ডাকাতদের সিরাজদীখানে সূর্যমুখী চাষে মুখ ফিরিয়ে নিচ্ছেন কৃষকরা সিরাজদীখানে ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার

বাংলাদেশের সিনিয়র সহকারী কোচ হলেন সালাহউদ্দিন

Reporter Name / ১৩৩ Time View
Update : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪

বেশ কয়েকদিন ধরেই বাংলাদেশ জাতীয় দলের সহকারী কোচ হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছিল মোহাম্মদ সালাহউদ্দিনের। অবশেষে তাকে সিনিয়র সহকারী কোচ পদে নিয়োগের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আজ মঙ্গলবার (৫ নভেম্বর) এ বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে বিসিবি।

ক্রিকেট বোর্ডের প্রকাশিত বিবৃতিতে জানা গেছে, সালাহউদ্দিনকে ২০২৫ সালের ১৫ মার্চ পর্যন্ত চুক্তিতে সিনিয়র সহকারী কোচ পদে নিয়োগ দেয়া হয়েছে।

জাতীয় দলের সঙ্গে এর আগেও কাজ করেছেন সালাহউদ্দিন। ২০০৬-১০ সাল পর্যন্ত জাতীয় দলের সহকারী কোচের দায়িত্ব ছিলেন। ২০১০-১১ সালে বিসিবির ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে বিশেষজ্ঞ কোচ হিসেবেও কাজের অভিজ্ঞতা রয়েছে তার। এছাড়া, ২০১৪ সালে তিনি সিঙ্গাপুরের প্রধান কোচ হন। তার অধীনে আইসিসি বিশ্ব ক্রিকেট লিগের ডিভিশন চারে পৌঁছেছিল দলটি।

এরপর অবশ্য ঘরোয়া ক্রিকেটেই বেশি মনযোগী হয়েছিলেন সালাহউদ্দিন। বিপিএল, ডিপিএলে কোচিং করিয়ে প্রতিনিয়ত আলোচনায় ছিলেন তিনি। এছাড়া সাকিব আল হাসানসহ জাতীয় দলের কয়েকজকন শীর্ষ ক্রিকেটারের পছন্দের কোচ হিসেবে বিশেষ পরিচিতি রয়েছে সালাহউদ্দিনের।

জানা গেছে, আসন্ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজে সালাহউদ্দিনকে দলের সঙ্গে পেতে আশাবাদী বিসিবি। ইতোমধ্যে ভিসার জন্য আবেদন করেছেন বলেও জানা গেছে। সবকিছু ঠিক থাকলে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে দলের দায়িত্বে দেখা যাবে সাকিব-তামিমদের গুরু সালাহউদ্দিনকে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা