• শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
Headline
পঞ্চসার বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ গজারিয়ায় নিখোঁজের ৪ দিন পর মেঘনায় মরদেহ, আটক ৪ সিরাজদিখানে সন্ত্রাস বিরোধী মামলায় গ্রেফতার ৩ সরকারি গাছ কেটে ব্রীজ নির্মাণ, ইউপি সদস্যের পক্ষে এলাকাবাসীর সমর্থন! উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়ে জাতীয় শিক্ষা পদক পেলেন মো: জাহাঙ্গীর হোসেন  শ্রীনগরে চোরাইকৃত মালামালসহ হত্যা মামলার  আসামী গ্রেফতার  শ্রীনগরে র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত  আসামী গ্রেফতার  মুন্সীগঞ্জ জেলা পরিষদ ভবনের সম্মুখভাগ সংস্কার কাজের উদ্বোধন মুন্সীগঞ্জে ১৯ মে শুরু তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা সংবাদ সম্মেলন মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মুন্সীগঞ্জে শব্দদূষণবিরোধী ভ্রাম্যমাণ আদালত, ৬ যানবাহনকে জরিমানা বৃষ্টির মধ্যে গরু আনতে গিয়ে গজারিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু লঞ্চ থেকে কল পেয়ে অসুস্থ শিশুকে চিকিৎসা দিতে হাজির কোস্টগার্ড শ্রীনগরে স্কুলছাত্র হত্যা মামলার আসামি আটক মুন্সীগঞ্জ আইনজীবি সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের প্রার্থীতা বাতিল গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি, মুন্সীগঞ্জে চক্রের ৪ সদস্য গ্রেফতার খাসমহল বালুচর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরন মুন্সীগঞ্জে আন্তঃজেলা বাইকচোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩ মোটরসাইকেল জ্বালানি সংকটে থমকে গেছে দিঘীরপাড়ের জীবন: কর্মহীন ৫০০ মোটরসাইকেলচালক, দুর্ভোগে জনজীবন সাত বছর পর ফিরল লাক্স সুপারস্টার: মুকুট জিতলেন রাজশাহীর বিদুষী বর্ণিতা

ট্রাম্পের পররাষ্ট্রনীতি নিয়ে চিন্তিত বিশ্ব

Reporter Name / ১৩৪ Time View
Update : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে পুনর্নির্বাচিত হওয়ার জন্য প্রচারাভিযান চলাকালীন ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, তিনি ২৪ ঘণ্টার মধ্যে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শেষ করতে সক্ষম হবেন। বিজয়-পূর্ব ভাষণেও তিনি বলেন, ‘আমি কোনও যুদ্ধ শুরু করবো না, আমি যুদ্ধ থামাবো।’ প্রচারণায় তিনি সতর্ক করে বলেছিলেন, নির্বাচনে তিনি হারলে ইসরায়েল ‘নষ্ট’ হয়ে যাবে। এছাড়া চীনা আমদানির ওপর ব্যাপক নতুন শুল্ক আরোপের প্রতিশ্রুতিও দিয়েছিলেন তিনি। আর এসব নিয়েই চিন্তিত পুরো বিশ্ব। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

এখন ট্রাম্প বিজয়ী হয়েছেন। দেশ-বিদেশে এখন একটি জরুরি প্রশ্ন উঠেছে: তিনি কি তার পররাষ্ট্রনীতি সম্পর্কিত দীর্ঘ তালিকার হুমকি, প্রতিশ্রুতি এবং ঘোষণা বাস্তবে রূপায়ণ করবেন?যদিও বিদেশ নীতির ব্যাপারে বিস্তারিত কিছু বলেননি ট্রাম্প। তবে তার সমর্থকদের মতে, ট্রাম্পের ব্যক্তিত্ব এবং দৃষ্টিভঙ্গি বিশ্বনেতাদের তার কাছাকাছি আনবে এবং আগুনে পোড়া বিশ্বকে শান্ত করবে।

তবে আমেরিকার বন্ধু ও শত্রুরা উভয়ই সতর্ক অবস্থায় রয়েছে। ট্রাম্পের অনুসারীরা জানুয়ারিতে অফিসে ফেরার জন্য অপেক্ষা করছেন। তারা ভাবছেন, দ্বিতীয় মেয়াদও তার প্রথম চার বছরের মতো অস্থিরতা ও অনিশ্চয়তাপূর্ণ হবে কিনা?

প্রথম মেয়াদে ট্রাম্পের প্রেসিডেন্সি অনেক সময় বিশ্বমঞ্চে তার ‘আমেরিকা প্রথম’ সুরক্ষাকেন্দ্রিক বাণিজ্যনীতি ও বিচ্ছিন্নতাবাদী বক্তব্য দ্বারা চিহ্নিত হয়েছিল। এর মধ্যে ন্যাটো থেকে বেরিয়ে যাওয়ার হুমকি অন্যতম।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা