• শনিবার, ২০ জুন ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
Headline
পঞ্চসার বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ গজারিয়ায় নিখোঁজের ৪ দিন পর মেঘনায় মরদেহ, আটক ৪ সিরাজদিখানে সন্ত্রাস বিরোধী মামলায় গ্রেফতার ৩ সরকারি গাছ কেটে ব্রীজ নির্মাণ, ইউপি সদস্যের পক্ষে এলাকাবাসীর সমর্থন! উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়ে জাতীয় শিক্ষা পদক পেলেন মো: জাহাঙ্গীর হোসেন  শ্রীনগরে চোরাইকৃত মালামালসহ হত্যা মামলার  আসামী গ্রেফতার  শ্রীনগরে র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত  আসামী গ্রেফতার  মুন্সীগঞ্জ জেলা পরিষদ ভবনের সম্মুখভাগ সংস্কার কাজের উদ্বোধন মুন্সীগঞ্জে ১৯ মে শুরু তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা সংবাদ সম্মেলন মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মুন্সীগঞ্জে শব্দদূষণবিরোধী ভ্রাম্যমাণ আদালত, ৬ যানবাহনকে জরিমানা বৃষ্টির মধ্যে গরু আনতে গিয়ে গজারিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু লঞ্চ থেকে কল পেয়ে অসুস্থ শিশুকে চিকিৎসা দিতে হাজির কোস্টগার্ড শ্রীনগরে স্কুলছাত্র হত্যা মামলার আসামি আটক মুন্সীগঞ্জ আইনজীবি সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের প্রার্থীতা বাতিল গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি, মুন্সীগঞ্জে চক্রের ৪ সদস্য গ্রেফতার খাসমহল বালুচর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরন মুন্সীগঞ্জে আন্তঃজেলা বাইকচোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩ মোটরসাইকেল জ্বালানি সংকটে থমকে গেছে দিঘীরপাড়ের জীবন: কর্মহীন ৫০০ মোটরসাইকেলচালক, দুর্ভোগে জনজীবন সাত বছর পর ফিরল লাক্স সুপারস্টার: মুকুট জিতলেন রাজশাহীর বিদুষী বর্ণিতা

নখে ফুটে ওঠে যেসব রোগের লক্ষণ

Reporter Name / ১৮১ Time View
Update : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪

নখেও নাকি শারীরিক বিভিন্ন সমস্যার লক্ষণ ফুটে ওঠে। এ কারণেই নখের রং বদলে সাদা, হলুদ, লাল বা কালোতে পরিবর্তন হতে পারে। এছাড়া নখের আকারে পরিবর্তন যেমন- ঢেউ খেলানো বা ছোট ছোট ছিদ্রের মতো কিংবা নখের সামনের অংশ গোলাকার হওয়া ইত্যাদি লক্ষণ হতে পারে লিভার, ফুসফুস ও হার্টের সমস্যার ইঙ্গিত। যেমন-

ডায়াবেটিস বা পুষ্টির ঘাটতিতে নখ ভেঙে যায়

আয়রনের অভাব তৈরি হলে মূলত নখ ভেঙে যায়। তবে এছাড়া আরও একটি কারণ আছে, ডায়াবেটিস হলেও অনেক সময় এমন হতে পারে। তাই নখ যদি একটু বড় হতেই ভেঙে যায়, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। একই সঙ্গে ডায়াবেটিস পরীক্ষা করিয়ে নেওয়াও ভালো।

নখের দাগ হতে পারে ক্যানসারের লক্ষণ

নখের উপরে দাগের অর্থ হতে পারে ক্যানসার। ত্বকের ক্যানসারের অন্যতম একটি লক্ষণ এই দাগ। কালো, ধূসর কিংবা বাদামি রঙের কোনো দাগ দেখতে পেলে ফেলে না রেখে দ্রুত চিকিৎসকের কাছে যান।

হলদে নখ থাইরয়েডের লক্ষণ

নখ বিভিন্ন কারণে হলদে হতে পারে। রান্নাবান্না কিংবা খাবার খাওয়ার সময়ে সাধারণত এমন হয়। তবে সে দাগ কয়েক দিনে চলেও যায়। তবে দীর্ঘদিন এই দাগ থাকলে সতর্ক হওয়া জরুরি। নখ হলদে হয়ে যাওয়া হতে পারে থাইরয়েডের লক্ষণ। তাই দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা