• সোমবার, ০৮ জুন ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
Headline
পঞ্চসার বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ গজারিয়ায় নিখোঁজের ৪ দিন পর মেঘনায় মরদেহ, আটক ৪ সিরাজদিখানে সন্ত্রাস বিরোধী মামলায় গ্রেফতার ৩ সরকারি গাছ কেটে ব্রীজ নির্মাণ, ইউপি সদস্যের পক্ষে এলাকাবাসীর সমর্থন! উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়ে জাতীয় শিক্ষা পদক পেলেন মো: জাহাঙ্গীর হোসেন  শ্রীনগরে চোরাইকৃত মালামালসহ হত্যা মামলার  আসামী গ্রেফতার  শ্রীনগরে র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত  আসামী গ্রেফতার  মুন্সীগঞ্জ জেলা পরিষদ ভবনের সম্মুখভাগ সংস্কার কাজের উদ্বোধন মুন্সীগঞ্জে ১৯ মে শুরু তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা সংবাদ সম্মেলন মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মুন্সীগঞ্জে শব্দদূষণবিরোধী ভ্রাম্যমাণ আদালত, ৬ যানবাহনকে জরিমানা বৃষ্টির মধ্যে গরু আনতে গিয়ে গজারিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু লঞ্চ থেকে কল পেয়ে অসুস্থ শিশুকে চিকিৎসা দিতে হাজির কোস্টগার্ড শ্রীনগরে স্কুলছাত্র হত্যা মামলার আসামি আটক মুন্সীগঞ্জ আইনজীবি সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের প্রার্থীতা বাতিল গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি, মুন্সীগঞ্জে চক্রের ৪ সদস্য গ্রেফতার খাসমহল বালুচর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরন মুন্সীগঞ্জে আন্তঃজেলা বাইকচোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩ মোটরসাইকেল জ্বালানি সংকটে থমকে গেছে দিঘীরপাড়ের জীবন: কর্মহীন ৫০০ মোটরসাইকেলচালক, দুর্ভোগে জনজীবন সাত বছর পর ফিরল লাক্স সুপারস্টার: মুকুট জিতলেন রাজশাহীর বিদুষী বর্ণিতা

জয়ের ধারায় ফিরে বিশ্বকাপের আরও কাছে আর্জেন্টিনা

Reporter Name / ১৪৩ Time View
Update : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪

বিশ্বকাপ বাছাইয়ের সর্বশেষ ম্যাচে প্যারাগুয়ের কাছে হারের ধাক্কা খেয়েছিল আর্জেন্টিনা। এক ম্যাচ পরেই বিশ্ব চ্যাম্পিয়নরা ঘুরে দাঁড়িয়েছে। পেরুকে ১-০ গোলে হারিয়ে মূল পর্বের আরও কাছে চলে গেছে আলবিসেলেস্তেরা।

লাতিন অঞ্চলের বাছাইয়ে শীর্ষে থাকা আর্জেন্টিনা ১২ ম্যাচে  ৮ জয়ে অর্জন করেছে ২৫ পয়েন্ট।

বুয়েন্স এইরেসে প্রথমার্ধ ছিল গোলশূন্য। এই অর্ধে স্বাগতিকদের হয়ে আলভারেজ গোলের কাছে গেলেও সেটা আঘাত করে বারে। ম্যাকঅ্যালিস্টারও হেড করে চেষ্টা করেছিলেন। কিন্তু লক্ষ্যে রাখতে পারেননি শট।

ম্যাচের ভাগ্য বদলে যাওয়া মুহূর্তটির জন্ম নেয় বিরতির দশ মিনিট পর। যার কারিগর ছিলেন লিওনেল মেসি। গোল মুখে লাউতারো মার্টিনেজকে দুর্দান্ত ক্রস দেন আর্জেন্টাইন অধিনায়ক। সেই ক্রস থেকেই অসাধারণ ভলিতে ম্যাচের একমাত্র গোলটি করেছেন ইন্টার মিলান তারকা। যা ছিল দেখার মতো। ৫৫ মিনিটে বক্সের বাম প্রান্তে থাকা মেসিকে ঘিরে ধরেছিলেন কয়েকজন পেরু ডিফেন্ডার। বোঝাই যাচ্ছিল আর্জেন্টাইন তারকাকে সামনে অগ্রসর হতে দিতে চান না তারা। কিন্তু ৮বারের ব্যালন ডি’অর জয়ী উপায় খুঁজে নেন মুহূর্তেই। ডান দিকে ভাসানো ক্রস দিলে শূন্যে লাফিয়ে দর্শনীয় এক গোল করেন লাউতারো মার্টিনেজ। তাতে দেশের হয়ে সর্বোচ্চ গোলের তালিকায় ডিয়েগো ম্যারাডোনার পাশে বসেছেন ইন্টার মিলান স্ট্রাইকার। তার গোল সংখ্যা এখন ৩২টি।

স্বাগতিক দল বল দখলে এগিয়ে ছিল ৭৩.৬ শতাংশ। কিন্তু লক্ষ্যে শট ছিল তিনটি। অপর দিকে তলানির দল পেরু কোন শট-ই লক্ষ্যে রাখতে পারেনি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা