• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
Headline
সরকারি গাছ কেটে ব্রীজ নির্মাণ, ইউপি সদস্যের পক্ষে এলাকাবাসীর সমর্থন! উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়ে জাতীয় শিক্ষা পদক পেলেন মো: জাহাঙ্গীর হোসেন  শ্রীনগরে চোরাইকৃত মালামালসহ হত্যা মামলার  আসামী গ্রেফতার  শ্রীনগরে র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত  আসামী গ্রেফতার  মুন্সীগঞ্জ জেলা পরিষদ ভবনের সম্মুখভাগ সংস্কার কাজের উদ্বোধন মুন্সীগঞ্জে ১৯ মে শুরু তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা সংবাদ সম্মেলন মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মুন্সীগঞ্জে শব্দদূষণবিরোধী ভ্রাম্যমাণ আদালত, ৬ যানবাহনকে জরিমানা বৃষ্টির মধ্যে গরু আনতে গিয়ে গজারিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু লঞ্চ থেকে কল পেয়ে অসুস্থ শিশুকে চিকিৎসা দিতে হাজির কোস্টগার্ড শ্রীনগরে স্কুলছাত্র হত্যা মামলার আসামি আটক মুন্সীগঞ্জ আইনজীবি সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের প্রার্থীতা বাতিল গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি, মুন্সীগঞ্জে চক্রের ৪ সদস্য গ্রেফতার খাসমহল বালুচর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরন মুন্সীগঞ্জে আন্তঃজেলা বাইকচোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩ মোটরসাইকেল জ্বালানি সংকটে থমকে গেছে দিঘীরপাড়ের জীবন: কর্মহীন ৫০০ মোটরসাইকেলচালক, দুর্ভোগে জনজীবন সাত বছর পর ফিরল লাক্স সুপারস্টার: মুকুট জিতলেন রাজশাহীর বিদুষী বর্ণিতা গজারিয়াতে বীর মুক্তিযোদ্ধার ওপর হামলা: ১৭ জনের বিরুদ্ধে মামলা, একজন গ্রেপ্তার লৌহজংয়ে সংঘর্ষে নিহত ১, গ্রেপ্তার ১ মুন্সীগঞ্জে ৪ হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার

দিঘীরপাড়ে একটি সেতুর অভাবে দুর্ভোগ ৩ জেলার লাখো বাসিন্দার

Reporter Name / ১২৬ Time View
Update : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪

টংগিবাড়ী উপজেলার দিঘীরপাড়ে পদ্মার শাখা নদীর উপর মাত্র দেড়শো মিটার দূরত্বে একটি মাত্র সেতুর অভাবে দুর্ভোগ পোহাতে হচ্ছে নদীবেষ্টিত ৩টি জেলার কয়েক লাখ মানুষের। বিকল্প কোন ব্যবস্থা না থাকায় ঝুঁকি নিয়ে ট্রলারে পারাপারে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। বাঁধাগ্রস্ত হচ্ছে চরাঞ্চলে উৎপাদিত কৃষিপণ্য পরিবহন-বিপণনে।

জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টদের কাছ থেকে আশ্বাস মিললেও দীর্ঘদিনেও সেতু নির্মিত না হওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন স্থানীয়রা। অন্যদিকে, সেতু নির্মাণে প্রাথমিক পরিকল্পনাসহ অগ্রগতির কথা জানিয়েছে সংশ্লিষ্ট কতৃপক্ষ।

জানা যায়, শরীয়তপুরের নওপাড়া, চরআত্রা, ঘড়িষার ও চাঁদপুরের হাইমচর ইউনিয়নের চরাঞ্চলের অন্তত ৫ জনপদের সাথে মুন্সিগঞ্জের টংগিবাড়ী প্রান্তের মেলবন্ধন ঘটেছে দিঘীরপাড় বাজার সংলগ্ন পদ্মার শাখা নদীর মাধ্যমে। যুগ যুগ ধরে এই এলাকার কয়েক লক্ষাধিক বাসিন্দা শিক্ষা, চিকিৎসা ও কৃষিপণ্য পরিবহনসহ ঢাকায় যাতায়াতে পথটি ব্যবহার করে থাকেন। এছাড়া মুন্সিগঞ্জ প্রান্তের দিঘীরপাড় বাজারে নিত্যনৈমিত্তিক কাজে আসতে হয় ওপারের বাসিন্দাদের। কিন্তু সেতু না থাকায় ট্রলারই যাতায়াতের একমাত্র ভরসা এখানে।

নিয়মিত চলাচলকারীরা জানান, নদীতে সামান্য পানি বাড়লেই জীবন ঝুঁকিতে আতঙ্কগ্রস্থ হয়ে পড়েন তারা। তাছাড়া রাত হলে ট্রলার চলাচল বন্ধ করে দেয়া ও অতিরিক্ত ভাড়া আদায় করায় ‍মানুষের ভোগান্তি বেড়ে দ্বিগুন হয়ে যায়।

শরীয়তপুরের নওপাড়া এলাকার কৃষক হোসেন খাঁ বলেন, ‘আমাদের এলাকায় প্রতিবছর শুকনা মৌসুমে আলুর চাষ হয়। সেসময় ক্ষেত পরিচর্যায় ভারি যন্ত্রপাতি লাগে। কিন্তু এলাকায় সেতু না থাকায় আমাদের কোন উপায় থাকে না। ফলে বেশি অর্থ ব্যায় করে ঘোড়ার গাড়ি বা দিনমজুর আনতে হয়।’

-সংগৃহীত


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা